আটটি ক্যাম্পাসে ২১ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করে অস্ট্রেলিয়ার সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় চার্লস ডারউইন ইউনিভার্সিটিতে। নর্দার্ন টেরিটরি ইউনিভার্সিটি (সেন্ট্রালিয়ান কলেজ অব এলিস স্প্রিংস, ক্যাথরিন রুরাল কলেজ ও দ্য ইউনিভার্সিটি কলেজ অব এনটি-সহ) এবং মেনজিয়েস স্কুল অব হেলথ রিসার্চ-এর সঙ্গে এটি অঙ্গীভূত হয় ২০০৩ সালে। এটি বিশ্ববিদ্যালয়ে রূপ নেওয়ার আগে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় ডারউইন কমিউনিটি কলেজ হিসেবে। তার পর ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় সেন্ট্রালিয়ান কলেজ অব এলিস স্প্রিংস এবং ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় ডারউইন ইনস্টিটিউট অব টেকনোলজি।
চার্লস ডারউইন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে ১৯৮৯ সালে।এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য উচ্চশিক্ষার্থীরা যেসব বৃত্তির জন্য আবেদন করতে পারেন সেগুলোর মধ্যে আছে ভাইস-চ্যান্সেলরস ইন্টারন্যাশনাল হাই অ্যাচিভার্স স্কলারশিপ, সিডিইউ গ্লোবাল মেরিট স্কলারশিপ, সিডিইউ ব্যাচেলর অব নার্সিং স্কলারশিপ, সিডিইউ ইন্টারন্যাশনাল কলেজ পাথওয়ে স্কলারশিপ, এলিকস স্কলারশিপ এবং ডিলি ইন্টারন্যাশনাল স্কুল স্কলারশিপ।
ভাইস-চ্যান্সেলরস ইন্টারন্যাশনাল হাই অ্যাচিভার্স স্কলারশিপে আন্ডারগ্র্যাজুয়েট অথবা পোস্টগ্র্যাজুয়েট কোর্সে পূর্ণ মেয়াদের জন্য টিউশন ফি-এর শতকরা ৫০ ভাগ বৃত্তি দেওয়া হয়। তবে এই বৃত্তির বদলে নগদ অর্থ দেওয়া হয় না কিংবা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর পরিবর্তে অন্য শিক্ষার্থীকেও এই বৃত্তি হস্তান্তর করা যাবে না। তাছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী যে সেমিস্টার, বছর বা কোর্সের জন্য বৃত্তি পেয়েছেন সেগুলোও পরিবর্তন করতে পারবেন না।
সিডিইউ গ্লোবাল মেরিট স্কলারশিপে নির্দিষ্ট কোর্সের জন্য শতকরা ৩০ ভাগ বৃত্তি দেওয়া হয়। এজন্য শিক্ষার্থীকে কোনো আবেদন করতে হয় না। কোনো কোর্সে ভর্তির জন্য আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থীকে বৃত্তির জন্য যাচাই করে দেখা হয়। সিডিইউ ব্যাচেলর অব নার্সিং স্কলারশিপ পেতেও কোনো আবেদন করতে হয় না। এই বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব নার্সিং কোর্সে ভর্তি হলেই যোগ্য শিক্ষার্থীদের শতকরা ২০ ভাগ বৃত্তি দেওয়া হয়। সিডিইউ ইন্টারন্যাশনাল কলেজ পাথওয়ে স্কলারশিপ পাওয়ার জন্যও কোনো আবেদন করতে হয় না। যারা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন স্টাডিজ প্রোগ্রাম, ডিপ্লোমা অব বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা অব ইনফরমেশন টেকনোলজি এবং এক্সেলারেটেড ইন্টারন্যাশনাল মাস্টার্স কোয়ালিফাইং প্রোগ্রামে ভর্তি হবেন তাদের মধ্য থেকে যোগ্য শিক্ষার্থী বাছাই করে টিউশন ফি-এর শতকরা ২০ ভাগ বৃত্তি দেওয়া হয়।
এলিকস স্কলারশিপ পেতেও কোনো আবেদন করতে হয় না, কারণ কোনো কোর্সে ভর্তির জন্য আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থীকেই এই বৃত্তির জন্য যাচাই করে দেখা হয়। এই বৃত্তির অধীনে যোগ্য শিক্ষার্থীদের শতকরা ২০ ভাগ বৃত্তি দেওয়া হয়।
তিন বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রির জন্য পাঁচজন শিক্ষার্থীকে দেওয়া হয় ডিলি ইন্টারন্যাশনাল স্কুল স্কলারশিপ। এই বৃত্তিপ্রাপ্ত একজন শিক্ষার্থী প্রতি বছর ৯ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় করার পর তার টিউশন ফি এবং অন- ক্যাম্পাস আবাসনের বাকি অর্থ চার্লস ডারউইন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বহন করবে।
চার্লস ডারউইন ইউনিভার্সিটির বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন
কলি