শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয় ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী দুপুর ৪টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য ড. মোহাম্মদ ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকতে সহায়তা করে। পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সৌহার্দ্য বৃদ্ধিতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘শিক্ষা ও গবেষণার পাশাপাশি মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে। এ ধরনের আয়োজনে শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার, শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টে আড়িয়াল খাঁ, কপোতাক্ষ, কুমার এবং ব্রহ্মপুত্র নামে শিক্ষক-কর্মকর্তাদের চারটি দল অংশগ্রহণ করছে।
ইসফাক আলী/সুমন