ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ৪৭ কৃষকের মাঝে সম্প্রতি কৃষি ঋণ বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে ফেনীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. আবদুল আহাদ, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মো. একরাম উদ্দিন।
মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী রিজিওনের হেড ও এসভিপি ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান। কৃষি ঋণ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের সিনিয়র যুগ্ম পরিচালক ও রিসোর্স পারসন জোবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী রিজিওনের বিভিন্ন শাখাপ্রধান, ক্রেডিট ইনচার্জ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি/সালমান/