ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
বিল-ঝিলে পদ্ম ও শাপলার মায়াবী রূপ শার্শায় আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার মানিকগঞ্জে বাবার মৃত্যুতে প্যারোলে মুক্ত ছেলে ফিলিপাইনে ভূমিকম্পে মৃত্যু ১৯, আহত ১৩০ ড. ইউনূসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল মাঠের ফুটবল যখন জীবনের ব্যাধি হয়ে দাঁড়ায় ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা পাঁচ বছর না খেয়েও যেভাবে বেঁচে থাকে গভীর সমুদ্রের প্রাণী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪ ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা আবারও ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেন উড়োজাহাজ প্রযুক্তিতে চীনের নতুন মাইলফলক রাজধানীর বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম চালু গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ পৈতৃক সম্পত্তি আত্মসাতের মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে... ইরানের হামলায় চুক্তির কোনো পরিবর্তন হবে না: ট্রাম্প রামুতে জোড়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আবারও ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার পিক্সেল স্টুডিও অ্যাপ বন্ধ করল গুগল রাবিতে ছাত্রলীগের পোস্টারিং শর্তসাপেক্ষে জামিন পেলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর সময়সীমা বাড়ানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী দাউদকান্দিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল গরম গরম শিঙাড়া বিশ্ব ব্রেইন টিউমার দিবস আজ, জানুন এর বিভিন্ন দিক চার লাখ টাকার বেশি বেতনে চাকরি দিচ্ছে টিআইবি যশোরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
Nagad desktop

টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস এখন বাংলাদেশে

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৫:১৩ পিএম
টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস এখন বাংলাদেশে
টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস

টেকনো এমডব্লিউসি ২০২৫-এ অবিশ্বাস্য ৫.৭৫ মিলিমিটার পুরুত্বের স্পার্ক স্লিম প্রদর্শন করার পরপরই স্মার্টফোন জগতে আলট্রা-স্লিম ডিজাইনের প্রতি আগ্রহ নতুন মাইলফলক স্পর্শ করেছে। স্লিম ফোন নিয়ে আসার ক্ষেত্রে টেক-জায়ান্টদের প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস লঞ্চ করা হয়েছে। প্রকৌশলে অনবদ্য ডিভাইসটি এখন বাণিজ্যিকভাবেও আনা হয়েছে; যেন ক্রেতারা আজ থেকেই এটি কেনার সুযোগ পান। 

স্পার্ক ৪০ সিরিজের স্লোগান ‘স্লিম এভার, স্ট্রং ফরেভার’-এর সাথে সামঞ্জস্য রেখে স্পার্ক ৪০ প্রো প্লাস ডিভাইসটি ৬.৪৯ মিলিমিটারের স্লিম ডিজাইনে নিয়ে আসা হয়েছে, আলট্রা-স্লিম ডিজাইনের পাশাপাশি পাওয়ারের ক্ষেত্রেও কোনো ছাড় দেয়নি। এই ফোনে বর্তমানের সবচেয়ে পাওয়ারফুল ফোরজি চিপসেট হিসেবে এতে মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে পাশাপাশি রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম (৮ জিবি+৮ জিবি এক্সটেনডেড)। 

ডিভাইসটির ভিজ্যুয়াল অভিজ্ঞতা আরও অনবদ্য; ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ১.৫কে থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনে। পাওয়ারফুল প্রসেসর ও দুর্দান্ত ডিসপ্লের কম্বিনেশন মাল্টিটাস্কিং, স্ক্রলিং বা গেমিং সবক্ষেত্রেই এই সেগমেন্টের সেরা অভিজ্ঞতা দেবে।

স্লিম মানেই ভঙুর নয়, প্রমান করতে ফোনটির সুরক্ষায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স ও ২-মিটার ড্রপ প্রোটেকশনের মতো প্রিমিয়াম ফিচার।

স্পার্ক ৪০ প্রো প্লাস ফোনটি স্লিম হলেও এতে রয়েছে শক্তিশালী ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে ৩০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এমন সমন্বয় এর আগে এতো পাতলা চ্যাসিসে সম্ভব হয়নি। একইসাথে, ৪৫ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং তো থাকছেই।

ফটোগ্রাফি-প্রেমিদের জন্য ৫০ মেগাপিক্সেল এআই-সক্ষম মেইন ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসা হয়েছে। 

এ ছাড়াও, মিড-রেঞ্জ সেগমেন্টে প্রফেশনাল মানের ফটোগ্রাফি নিশ্চিত করতে এতে এআই ফ্ল্যাশস্ন্যাপ, এআই ইরেজার, এআইজিসি পোর্ট্রেইট, এআই শার্পনেসের মতো ফিচার। ক্যামেরা এআই এর পাশাপাশি এই ফোনে রয়েছে প্রডাক্টিভ এআই ফিচার যেমন ইমেজ-টু-ডকুমেন্ট, ইমেজ-টু-এক্সেল, ইমেজ প্রাইভেসি ব্লারিং, এআই রাইটিং, এআই ট্রান্সলেট, এআই সার্কেল সার্চসহ আরও অনেক ফিচার।

নতুনত্ব কেবল হার্ডওয়্যারেই সীমাবদ্ধ নয়; এতে টেকনো ফ্রি লিঙ্ক নামে একটি রেকর্ডিং ফিচারও যুক্ত রয়েছে, যা নেটওয়ার্ক সংযোগ ছাড়াই কল ও টেক্সট করার সুবিধা দেয়। ব্যবহারকারীদের কানেক্টিভিটির সমস্যা সমাধান করবে এই ফিচার। প্রতিদিনের স্মার্টফোন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এতে মাল্টিফাংশনাল এনএফসি ও আউটডোর বুস্টার ফিচার ব্যবহার করা হয়েছে। সিকিউরিটি সেকশনে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা।

টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস এখন বাংলাদেশে মাত্র ২৪ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) পাওয়া যাচ্ছে। সর্বাধুনিক আলট্রা-স্লিম ফোন প্রযুক্তিকে ফ্ল্যাগশিপের বিকল্প হিসেবে ক্রেতাদের কাছে পৌঁছে দিতেই এই দাম এতো সাশ্রয়ী রাখা হয়েছে। ডিভাইসটি এখন বাংলাদেশের সকল টেকনো ব্র্যান্ড আউটলেটে পাওয়া যাচ্ছে।

আলট্রা-স্লিম ফোনের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসছে। টেকনো প্রমাণ করেছে যে, উদ্ভাবনী ডিজাইন ও প্রিমিয়াম ফিচারগুলো সাশ্রয়ী দামেই ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া সম্ভব। স্পার্ক ৪০ প্রো প্লাস তাই কেবল প্রযুক্তিগত অর্জন নয়; বরং একইসাথে, এটি একটি বাস্তবমুখী উদ্ভাবন, যা সর্বাধুনিক আলট্রা-স্লিম ফোন প্রযুক্তিকে ক্রেতাদের নাগালে পৌঁছে দেয়। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.facebook.com/TECNOMobileBangladesh

বিজ্ঞপ্তি/

রাজধানীর বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম চালু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:০৫ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০২:০৬ পিএম
রাজধানীর বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম চালু
ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর বনানীতে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ রিটেইল ব্র‍্যান্ড বেস্ট বাই-এর ৫৬০তম শোরুম। গ্রাহকদের জন্য এক ছাদের নিচে পরিবারের সব ধরনের প্রয়োজনীয় পণ্য কেনাকাটা সহজ করতে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই শোরুম চালু করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি বনানী ১১ নং রোডের শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এসময় আরএফএল এর হেড অব রিটেইল রাহাত জাহান শামীমসহ বেস্ট বাই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই শোরুমে গ্রাহকরা পাবেন গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী, ইলেকট্রনিকস, কিচেনওয়্যার, ফার্নিচার, হোম ডেকর, সিরামিকস ও গ্যাসওয়্যার, খেলনা, স্টেশনারি, পার্টি ও গিফট আইটেম, ফ্যাশন ও বিউটি এক্সেসরিজসহ বিভিন্ন ধরনের লাইফস্টাইল পণ্যের বিশাল সংগ্রহ।

এ বিষয়ে আরএন পাল বলেন, “গ্রাহকদের জন্য আধুনিক ও বিশ্বমানের রিটেইল অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বনানীর এই নতুন শোরুমের মাধ্যমে এক ছাদের নিচে প্রয়োজনীয় সব পণ্য সহজে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ আরও সম্প্রসারিত হলো। ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে এমন মানসম্মত রিটেইল অভিজ্ঞতা পৌঁছে দিতে বেস্ট বাই কাজ করে যাবে।”

দেশে প্রথমবার রোবোটিক অ্যাসিস্টেড এমআরআই-ইউএসজি ফিউশন প্রোস্টেট বায়োপসি সম্পন্ন

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:৩৩ এএম
দেশে প্রথমবার রোবোটিক অ্যাসিস্টেড এমআরআই-ইউএসজি ফিউশন প্রোস্টেট বায়োপসি সম্পন্ন
ছবি: বিজ্ঞপ্তি

দেশে প্রথমবারের মতো রোবোটিক অ্যাসিস্টেড এমআরআই-ইউএসজি ফিউশন প্রোস্টেট বায়োপসি (Robotic-Assisted MRI-USG Fusion Prostate Biopsy) সফলভাবে সম্পন্ন হয়েছে। স্কয়ার হাসপাতালের ইউরোলজি বিভাগের কনসালট্যান্ট অধ্যাপক ডা. এন আই ভূঁইয়া এবং তার বিশেষজ্ঞ মেডিকেল টিম রবিবার (৭ জুন) এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগীর বায়োপসি সম্পন্ন করেন।

এই সাফল্য সম্পর্কে অধ্যাপক ডা. এন আই ভূঁইয়া বলেন, বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এটি একটি নতুন দিগন্তের সূচনা। স্কয়ার হাসপাতালে আমরা দেশের প্রথম রোবোটিক অ্যাসিস্টেড এমআরআই-ইউএসজি ফিউশন প্রোস্টেট বায়োপসি সম্পন্ন করেছি। প্রোস্টেট ক্যানসার নিখুঁতভাবে শনাক্তকরণের ক্ষেত্রে এই প্রযুক্তি বিশ্বজুড়ে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত।

তিনি আরও বলেন, “এই প্রক্রিয়ায় আমরা বিশ্বখ্যাত ‘মোনা লিসা (Mona Lisa)’ রোবোটিক বায়োপসি সিস্টেম ব্যবহার করেছি। এটি
এমন একটি আধুনিক রোবোটিক প্রযুক্তি, যা একজন সার্জনকে অত্যন্ত নিখুঁতভাবে বায়োপসি করতে সাহায্য করে। প্রথাগত বা সাধারণ বায়োপসি পদ্ধতিতে অনেক সময় প্রোস্টেটের ভেতরের ছোট টিউমারগুলো ধরা পড়ে না বা বায়োপসি সুই সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। কিন্তু মোনা লিসা রোবটটি রোগীর আগের করা এমআরআই (MRI) এবং তাৎক্ষণিক আল্ট্রাসাউন্ড (USG) ছবিকে একসঙ্গে মিলিয়ে (Fusion করে) ত্রিমাত্রিক বা থ্রি-ডি (3D) ম্যাপ তৈরি করে।”

তিনি জানান, এই থ্রি-ডি ম্যাপ দেখে রোবোটিক গাইডেন্সের মাধ্যমে প্রোস্টেটের ঠিক যে জায়গায় ক্যানসার আক্রান্ত কোষ রয়েছে, সুনির্দিষ্টভাবে সেখান থেকেই নমুনা সংগ্রহ করা সম্ভব হয়। এর ফলে পরীক্ষার নির্ভুলতা প্রায় শতভাগে পৌঁছায়, জটিলতা ও ইনফেকশনের ঝুঁকি কমে যায় এবং রোগীকে বারবার বায়োপসি করার কষ্ট ভোগ করতে হয় না।

অধ্যাপক ডা. এন আই ভূঁইয়া বলেন, ‘এই প্রযুক্তি চালুর ফলে দেশের রোগীদের উন্নতমানের এই পরীক্ষার জন্য আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। আমাদের মূল লক্ষ্য আন্তর্জাতিক মানের নিরাপদ ও আধুনিক চিকিৎসাসেবা দেশেই দেওয়া। ইউরোলজি চিকিৎসায় আর বিদেশ নয়, আমাদের দেশে এখন বিশ্বমানের চিকিৎসা সম্ভব।’

বিজ্ঞপ্তি/সালমান/

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্মারক গ্রন্থের জন্য লেখা আহ্বান

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৪৩ এএম
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্মারক গ্রন্থের জন্য লেখা আহ্বান
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ

বরেণ্য ব্যক্তিত্ব বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ-এর কর্মময় জীবন নিয়ে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে বারাকাহ ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে আমৃত্যু কাজ করে গেছেন।
 
নাগরিক সমাজের শীর্ষ ব্যক্তিত্ব বিচারপতি রউফ দেশ-জাতির কল্যাণে সবসময় বলিষ্ঠ কন্ঠ ছিলেন। ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
 
দেশ-বিদেশে তার অসংখ্য ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্খীরা এই স্মারক গ্রন্থে লেখা, স্মৃতিচারণ, গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি ও তথ্য দিয়ে অংশ নিতে পারেন। নির্বাচিত লেখা ও বিষয় অন্তর্ভূক্ত হবে।
 
আগামী ৯ জুনের মধ্যে লেখা, ছবি ও তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে।

ঠিকানা: দি বারাকাহ ফাউন্ডেশন, ১৮, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী, মগবাজার রেলগেট, ঢাকা-১২১৭।

ই-মেইল: [email protected] 

হোয়াটসঅ্যাপ: ০১৩২১ ১৪৩৫২৮, ০১৩২১ ১৪৩৫২০ নাম্বারে তথ্য পাঠাতে পারেন।

এবি ব্যাংকের এআই-চালিত ডিজিটাল লোনসেবা ‘এবি ই- লোন’ এর উদ্বোধন

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম
এবি ব্যাংকের এআই-চালিত ডিজিটাল লোনসেবা ‘এবি ই- লোন’ এর উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

এবি ব্যাংক পিএলসি. সম্প্রতি ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম এবি ডিরেক্ট অ্যাপ-এ সংযুক্ত ফ্লেক্সক্রেড পরিচালিত এআই- ভিত্তিক ডিজিটাল লোনসেবা ‘এবি ই-লোন’-এর পাইলট কার্যক্রমের উদ্বোধন করেছে।

সংযুক্ত আরব আিমরাতভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফিল্পস লিমিটেড এর সহযোগিতায় তৈরি এই সেবার মাধ্যমে গ্রাহকরা সহজ, ঝামেলামুক্ত ও তাৎক্ষণিকভাবে ঋণ গ্রহণ করতে পারবে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এ ব্যবস্থায় ঋণ অনুমোদন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং অনুমোদিত ঋণের অর্থ এবি ডিরেক্ট অ্যাপের মাধ্যমে গ্রাহকের হিসাবে জমা হবে।

এবি ব্যাংকের এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মহাদেব সরকার সুমন এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকজনাব জেড এম বাবর খান, ফিল্পস লিমিটেড, ইউএই-এর চিফস্ট্র্যাটেজি অফিসার জনাব ড্যানিয়েল শ্রেষ্ঠা এবং ফিল্পস লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) জনাব তুষার হাসান।

আমান/

দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও পুরস্কার

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও পুরস্কার
৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট

দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে প্রতীক্ষিত ‘৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট’, যেখানে গ্রাহকরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় ছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং আরও বেশি সাশ্রয়ী কেনাকাটার অভিজ্ঞতা। 

শুক্রবার (৫ জুন) রাত ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১০ জুন ২০২৬ পর্যন্ত। এই সময়জুড়ে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে থাকছে বছরের অন্যতম সেরা অফার।

মধ্যবর্ষের কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক করতে এই ক্যাম্পেইনে থাকছে মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড় এবং হট ডিলে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়। পাশাপাশি গ্রাহকরা উপভোগ করতে পারবেন সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট, নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং বিশেষ ডিসকাউন্ট ভাউচার। ফলে ইলেকট্রনিকস, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে কেনাকাটা হবে আরও সুবিধাজনক ও সাশ্রয়ী।

ক্যাম্পেইনকে আরও আকর্ষণীয় করতে হারপিকের সহযোগিতায় থাকছে বিশেষ শপিং কনটেস্ট, যেখানে গ্রাহকরা জিতে নিতে পারবেন একটি স্যামসাং ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি এবং একটি রিয়েলমি সি ১০০আই স্মার্টফোন। ৬ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চলা এই আয়োজনের মাধ্যমে নির্ধারিত শর্ত পূরণকারী গ্রাহকদের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হবে, যা কেনাকাটার অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তুলবে।

ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে গ্রাহকদের জন্য থাকছে ব্র্যান্ড রাশ আওয়ার, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য মাত্র ছয় ঘণ্টা পাওয়া যাবে বিভিন্ন ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিসকাউন্ট। এছাড়াও পুরো ক্যাম্পেইনজুড়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ড ও ক্যাটাগরি-ভিত্তিক বিশেষ কার্যক্রম। এর মধ্যে ৭ জুন অনুষ্ঠিত হবে ওয়ালটন ব্র্যান্ড ডে এবং ৮ জুন ডেটল ব্র্যান্ড ডে, যেখানে গ্রাহকরা জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ডগুলোর পণ্যে উপভোগ করতে পারবেন বিশেষ অফার। পাশাপাশি প্রতিদিন চলবে ক্যাটাগরি-নির্ভর বিশেষ ক্যাম্পেইন, যেখানে বিভিন্ন পণ্যে থাকছে বাছাইকৃত আকর্ষণীয় ডিল।

সাশ্রয়ী কেনাকাটার প্রতিশ্রুতি আরও শক্তিশালী করতে দারাজ তাদের এভরিডে লো প্রাইস (ইডিএলপি) উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছে দারাজ চয়েস চ্যানেলের মাধ্যমে। এই চ্যানেলে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ ফ্রি গিফট উইথ ফ্রি ডেলিভারি’ সুবিধা, যা দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় আরও বেশি মূল্য ও সাশ্রয় নিশ্চিত করবে।

এ বছরের ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড। ডেটল, ইউনিলিভার এবং হিমালয়া রয়েছে এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে। ম্যারিকো যুক্ত হয়েছে গোল্ড স্পন্সর হিসেবে এবং ইমামি ও গোদরেজ রয়েছে সিলভার স্পন্সর হিসেবে। এসব অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকরা বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য আরও আকর্ষণীয় মূল্যে কেনার সুযোগ পাবেন।

ক্যাম্পেইনকে আরও লাভজনক করতে যুক্ত হয়েছে বিভিন্ন পেমেন্ট পার্টনার। অংশগ্রহণকারী ব্যাংকের কার্ডধারীরা বিশেষ কালেক্টিবল ভাউচারের মাধ্যমে অতিরিক্ত ছাড়ের সুবিধা পাবেন। ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার, যা কেনাকাটাকে করবে আরও সাশ্রয়ী।

৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট উপলক্ষে দারাজ বাংলাদেশ দেশের সব প্রান্তের গ্রাহকদের দারাজ অ্যাপ ও ক্যাম্পেইন পেজ ভিজিট করে অফারগুলো উপভোগ করার আহ্বান জানিয়েছে। এছাড়াও সর্বশেষ আপডেট, অফার এবং ক্যাম্পেইনের বিভিন্ন আয়োজন সম্পর্কে জানতে গ্রাহকরা অনুসরণ করতে পারেন দারাজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো।

বিজ্ঞপ্তি/