ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
শেখ হাসিনাকে নিয়ে কড়া বক্তব্য দিলেন এমপি রেহানা রানু টিআর-কাবিটা প্রকল্পে অনিয়মের তদন্ত চলছে: ত্রাণমন্ত্রী এক অর্থবছরে প্রবাসী আয় ৩০.৩২ বিলিয়ন ডলার: প্রবাসী কল্যাণমন্ত্রী ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর নজরদারির আহ্বান শিক্ষামন্ত্রীর শিশুর নিরাপত্তা নিশ্চিত না হলে সাত দশকের অগ্রগতির দাবি প্রশ্নবিদ্ধ: সিরাজুল ইসলাম চৌধুরী মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদ কক্ষের শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বিরোধীদলীয় নেতার পোশাক ছাড়া গোসল করলে ওজু থাকবে কি? গুজব ও বিচারাধীন ইস্যুতে সংসদের সময় নষ্ট না করার আহ্বান স্পিকারের চালের বাজারে কারসাজি ঠেকাতে কঠোর নজরদারি চলছে: খাদ্য প্রতিমন্ত্রী নতুন ও প্রথম আয়কর রিটার্ন  দাখিলকারীর প্রতি পরামর্শ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জিএম কাদেরের নিন্দা ও উদ্বেগ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু Wisdom of King Soloman বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ২য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র শুধু সাফল্য নয়, অনিয়মও তুলে ধরুন-সাংবাদিকদের প্রাণীসম্পদ মন্ত্রী উন্নত স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা নিশ্চিতে মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথ লিমিটেডের অংশীদারিত্ব ক্যালিফোর্নিয়ার আকাশে বাংলাদেশের রং নায়িকা ববি চ্যালেঞ্জ ছুড়ে বললেন বাশার তার স্বামী নন ইউল্যাবে জেন্ডার সমতা, সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পানি নিরাপত্তা নিশ্চিতে এশিয়ার দেশগুলোর সম্মিলিত উদ্যোগের তাগিদ স্পিকারের সাহিত্যের খেলা প্রবন্ধর ৪০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ সিয়াটলে যাওয়ার অনুমতি পেল না মিশর ডিবি পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, আসবাবপত্র ভাঙচুরের পর লুটপাট জর্ডান ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ পোড়া ক্ষত সারাতে তেলাপিয়া মাছের চামড়া, চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনা দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ

বিটিআরসি-ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যচুক্তি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
বিটিআরসি-ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যচুক্তি
বিটিআরসি-ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যচুক্তি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন বিটিআরসির মহাপরিচালক (প্রশাসন) যুগ্মসচিব মো. মেহেদী-উল-সহিদ এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

চুক্তির আওতায় বিটিআরসির সকল কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেলথ চেকআপ, কার্ডিয়াক হেলথ চেকআপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। 

এ ছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন বিটিআরসির কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসির উপ-পরিচালক মো. আশরাফুল আলম, জ্যেষ্ঠ সহকারী পরিচালক অরূপ বাড়ই এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার একেএম সাহেদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কর্পোরেট) মো. আমিনুল ইসলাম সুমন, কর্পোরেট এক্সিকিউটিভ মো. জুনায়েদ হাসান ও রাবেয়া সুলতানা।

বিজ্ঞপ্তি/

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জিএম কাদেরের নিন্দা ও উদ্বেগ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:৪০ পিএম
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জিএম কাদেরের নিন্দা ও উদ্বেগ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।  

মঙ্গলবার (২৩ জুন) ধানমন্ডি এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, "এ সময় সাংবাদিকদের 'আওয়ামী লীগের দোসর' আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও তাদের ক্যামেরা-মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়"।

এক বিবৃতিতে তিনি বলেন, সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি রাষ্ট্র যদি নিজেকে গণতান্ত্রিক মনে করে, সে ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সে রাষ্ট্রেরই দায়িত্ব। 

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যারা হামলার শিকার হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান জিএম কাদের। তিনি আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতাও কামনা করেন। 

নাঈম/

ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:২৬ পিএম
ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু
ছবি: বিজ্ঞপ্তি

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেন সুবিধা নিশ্চিত করতে ওয়ান ব্যাংক পিএলসি-এর অ্যাপ থেকে মোবাইল আর্থিক সেবা নগদে টাকা আনার সেবা চালু হয়েছে। এর ফলে গ্রাহকদের লেনদেন স্বাধীনতা যেমন নিশ্চিত হবে, একই সঙ্গে দেশের ক্যাশলেস লেনদেনের অগ্রযাত্রায় এটি একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ বিষয়ক একটি অনুষ্ঠানে সেবাটি চালু করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান।

অনুষ্ঠানে নগদের পক্ষে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির চিফ কমার্সিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভুঁইয়া, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু প্রমুখ।

ওয়ান ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস শাব্বির আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আহমেদ জাফরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে নগদ প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার বিস্তারে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মধ্যে আন্তঃসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ান ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে গ্রাহকেরা আরও সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন। একইসঙ্গে দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, “ওয়ান ব্যাংকের তরফ থেকে আমরা সব সময় ডিজিটাল ইকোসিস্টেম গ্রহণ করার দিকে বিশেষ আগ্রহী, যাতে গ্রাহকের জন্যে স্বচ্ছন্দ নিশ্চিত করা যায়। নগদের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের নিরাপত্তার সঙ্গে তাৎক্ষণিকভাবে লেনদেন করতে সহায়তা করবে, যা প্রকৃতপক্ষে বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস অর্থনীতি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যকে গতিশীল করবে।”

বিজ্ঞপ্তি/নাঈম

উন্নত স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা নিশ্চিতে মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথ লিমিটেডের অংশীদারিত্ব

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:১০ পিএম
উন্নত স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা নিশ্চিতে মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথ লিমিটেডের অংশীদারিত্ব
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশে মাস্টারকার্ড-হোল্ডারদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথ লিমিটেড। এই চুক্তির আওতায় মাস্টারকার্ড, কার্ডহোল্ডার ও তাদের পরিবারের সদস্যরা নির্বাচিত হেলথ চেক-আপ প্যাকেজে সর্বোচ্চ ৫০ শতাংশ এবং বিভিন্ন প্যাথলজি পরীক্ষায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

এ ছাড়াও, কার্ডহোল্ডাররা হোম স্যাম্পল কালেকশন এবং অ্যাসেন্ট হেলথ কনসালটেশন সেন্টারের সেবাও নিতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাস্টারকার্ডের পক্ষে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা। অ্যাসেন্ট হেলথ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার ড. আনোয়ারুল ইকবাল; অ্যাসেন্ট গ্রুপের ডিরেক্টর মো. আমের আহমেদ; ও চিফ অপারেটিং অফিসার রোনাল্ড মিকি গোমেজ। এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে মানুষকে প্রতিরোধমূলক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করবে মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথ।

বিজ্ঞপ্তি/নাঈম

ইউল্যাবে জেন্ডার সমতা, সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:০০ পিএম
ইউল্যাবে জেন্ডার সমতা, সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ “জেন্ডার সমতা, সামাজিক ন্যায়বিচার ও মানসিকতার পরিবর্তন” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) ইউল্যাব-এর জেনারেল এডুকেশন বিভাগ এবং অগ্রযাত্রা নারী ফোরামের যৌথ উদ্যোগে পিডি ভবনে এ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন, অগ্রযাত্রা নারী ফোরামের আহ্বায়ক জাকিয়া শিশির, সদস্য সচিব মেহনাজ পারভীন এবং আর্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আমিনুল ইসলাম।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে জেন্ডার সমতা, সামাজিক ন্যায়বিচার, অবচেতন পক্ষপাত, জেন্ডারভিত্তিক প্রচলিত ধারণা এবং সমাজীকরণ প্রক্রিয়া কীভাবে ব্যক্তি ও সমাজের দৃষ্টিভঙ্গি ও আচরণকে প্রভাবিত করে, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণমূলক উপস্থাপনা, সৃজনশীল চিন্তাভাবনা, পরিস্থিতি বিশ্লেষণ এবং আত্ম-অনুধ্যানমূলক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা সমতা প্রতিষ্ঠার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করেন এবং শিক্ষা, কর্মক্ষেত্র ও সামাজিক পরিমণ্ডলে অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত চর্চা নিশ্চিত করার বাস্তবসম্মত উপায় নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষকবৃন্দ জেন্ডারভিত্তিক প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করা, অবচেতন, পক্ষপাত সম্পর্কে সচেতন হওয়া এবং ন্যায়, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিকে সমর্থন করে এমন রূপান্তরমুখী মানসিকতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্বে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, মতামত আদান-প্রদান এবং প্রশিক্ষণ থেকে অর্জিত গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো নিয়ে আলোচনা করার সুযোগ পান।

জেনারেল এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর ড. শাহনাজ হুসনে জাহান তার মূল্যবান বক্তব্যে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের বার্তা সমাজে ছড়িয়ে দিতে এবং পরিবর্তনের দূত হিসেবে ভূমিকা রাখতে অনুপ্রাণিত করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বিজ্ঞপ্তি/নাঈম

আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:২৬ পিএম
আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক
ছবি: বিজ্ঞপ্তি

আইসক্রিমপ্রেমীদের আমেইজিং টেস্ট এক্সপেরিয়েন্স দিতে নিজেদের ‘শেল অ্যান্ড কোর’ সিরিজে নতুন আইসক্রিম ‘শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো’ বাজারে এনেছে সেভয়।

নতুন এই ভ্যারিয়েন্টের বাইরের অংশে রয়েছে দেশি আমের পাল্প দিয়ে তৈরি শেল, যা মুখে দেবে দেশি আমের স্বাদ। আর এর ভেতরে রয়েছে রিচ ভ্যানিলা আইসক্রিমের কোর। ফলে প্রতি বাইটেই পাওয়া যাবে রিয়েল আম আর ক্রিমি ভ্যানিলার এক অসাধারণ মেলবন্ধন।

প্রচলিত আইসক্রিমের বাইরে যারা সম্পূর্ণ ভিন্ন স্বাদের খোঁজ করছেন, তাদের জন্য সেভয় ‘শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো’ দেবে এক দারুণ এক্সপেরিয়েন্স।

সেভয় শেল অ্যান্ড কোর ‘রিয়েল ম্যাঙ্গো’ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে দেশের সকল প্রান্তে।

অন্তরা/