ভোলা সদরে পৃথক দুটি অভিযানে ১২টি হাতবোমা, একটি আগ্নেয়াস্ত্র, তিনটি দেশিয় অস্ত্র এবং ১৬টি প্রতিবন্ধী কার্ডসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড।
রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।
আটকরা হলেন মোঃ ফারুক দৌলত (৫৮) এবং মোঃ হোসেন সিয়াম(৩০)।
এর আগে রবিবার (৩০ নভেম্বর) রাতে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ও চরসামায়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, দীর্ঘদিন যাবত পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় মো. ফারুক দৌলত ও মো. হোসন সিয়ামের নেতৃত্বে দুটি সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছিলেন। এ ছাড়া ফারুক দৌলত এলাকার অসহায়, প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক মানুষদের ভয় ভিতি দেখিয়ে তাদের কার্ড জব্দ করে টাকা তুলে নিতেন। পরে রবিবার রাতে 'বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা' গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ চরপাতা ও চরসামাইয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড ফাকা কার্তুজ, ১২ টি হাতবোমা, তিনটি দেশীয় অস্ত্র ও ১৬ টি প্রতিবন্ধি কার্ডসহ মো. ফারুক দৌলত ও মো. হোসনে সিয়ামকে আটক করে।
জব্দকৃত অস্ত্র ও সকল আলামতসহ আটকদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
ইমতিয়াজুর রহমান/মেহেদী