চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে টেলিভিশন বিস্ফোরণে একটি আধাপাকা বাড়ি পুড়ে গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে পাহাড়তলীর ঝাউতলা মাজার গলি এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পাহাড়তলীর এলাকার দুই কক্ষবিশিষ্ট ওই বাড়িতে আগুন
লাগে।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময় ঘরের ভিতরে রাখা টেলিভিশন বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটে। আগুনে ঘরের বিভিন্ন আসবাবপত্র, তৈজসপত্র, কাপড়-চোপড়সহ বেশির ভাগ জিনিসপত্র পুড়ে গেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, বৈদ্যুতিক শটসার্কিটের কারণে টেলিভিশন বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
নাবিল/এমএ/