ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
রোবট চরিত্রে জেনা ওর্তেগা কঠিন পরাজয় সুইডেনকে আরও শক্তিশালী করবে: পটার সালাহকে ঠেকাতে চাই দলগত প্রচেষ্টা: হার্বার্ট আব্বা আমার জীবনের আদর্শ: ববিতা গৌরীপুরে রিপোর্টার্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই অদ্ভুত ঠোঁটের রহস্যময় শুবেল রাশিয়ার ২০০০ কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ব্রিটিশ ভারতের পথিকৃৎ নারী চিকিৎসক ডা. যামিনী সেন আমার ‘দুই’ বাবা: রক্তের সম্পর্কে একজন, ভালোবাসায় আরেকজন জাইমা রহমানকে নিয়ে অশালীন পোস্ট, আখাউড়া থানায় অভিযোগ নারীর সফল ক্যারিয়ারের ৬ টিপস রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর ইরাক ম্যাচের আগে ছোটখাটো পরিবর্তনের পথে ফ্রান্স শিশু গৃহকর্মীর মৃত্যু: রিমান্ডে প্রকৌশলী সবিবুর ও তার স্ত্রী নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স ভোগান্তি থেকে রক্ষা পেতে চাহিদা বাড়ছে ই-বাইকের বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার

পর্যটনের শহর এখন ‘অপরাধের নগরী’

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪ এএম
আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ এএম
পর্যটনের শহর এখন ‘অপরাধের নগরী’
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড়। ছবি: খবরের কাগজ

বিশ্বের সর্ববৃহৎ সমুদ্রসৈকত আর বিস্তৃত পাহাড়ের হাতছানি থাকা কক্সবাজার শহরকে বলা হয় দেশের শীর্ষ পর্যটন নগরী। তবে নয়নাভিরাম এই প্রাকৃতিক সৌন্দর্য, হোটেল-রিসোর্টের চাকচিক্যের আড়ালে-লুকিয়ে আছে ভিন্ন এক বাস্তবতা। নানা বয়সী পর্যটকের ঘুরে বেড়ানো কিংবা নবদম্পতিদের মধুচন্দ্রিমার জন্য সবচেয়ে পছন্দের এই সমুদ্রসৈকতের শহর এখন ‘অপরাধের নগরীতে’ পরিণত হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণের জেলা কক্সবাজার ইয়াবা পাচারকারী চক্রগুলোর ‘নিরাপদ স্বর্গ’ হয়ে উঠেছে। অপরাধের তালিকা থেকে বাদ যায়নি মানব পাচারের মতো ঘটনা। এমন অনেক ঘটনায় ২০২৪ সালজুড়ে আলোচনায় ছিল কক্সবাজার। গেল চারমাসে জেলায় ৫৫ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ডাকাত দলের হাতে সেনা কর্মকর্তা খুন আর মাকে হত্যার পর থানায় ছেলে হাজির হওয়ার মতো ঘটনা।

এই চারমাস কক্সবাজার ছিল সবচেয়ে বেশি আলোচনায়। এসব হত্যাকাণ্ড ছাড়াও জেলায় অপহরণ বাণিজ্য, ডাকাতি, চাঁদাবাজিসহ নানা অপরাধ বেড়েছে কয়েকগুণ। সংশ্লিষ্টরা বলেছেন, বিশেষ জেলা হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় আরও বেশি তৎপরতা বাড়ানো দরকার। প্রয়োজনে কৌশল পরিবর্তন করাও জরুরি। পুলিশ জানিয়েছে, নানামুখী তৎপরতার পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

পুলিশের এক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালে জেলায় ১৭৯ জন হত্যার শিকার হন। এসব ঘটনায় মামলা হয়েছে ১৭৬টি। শেষ চারমাসেই খুন হয়েছেন ৫৫ জন। পুরো বছরে সবচেয়ে বেশি ২২টি হত্যাকাণ্ড ঘটেছে জুন মাসে। আরেক প্রতিবেদনে পুলিশ জানিয়েছে, ২০২৪ সালে অপহরণের মামলা হয়েছে ৪০টি। অপহরণের শিকার হয়েছেন ১৯২ জন। 

তথ্যমতে, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রাতে কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনা ঘটে। এরপর ২৩ নভেম্বর রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরে মাদক সেবনের টাকা চেয়ে না পাওয়ায় মাকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির হয়ে পুলিশের কাছে ধরা দেয় এক যুবক। কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঝিলংজা পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। সদর থানার ওসি ইলিয়াস খান তখন সাংবাদিকদের এ তথ্য দেন। নিহত আনোয়ারা বেগম (৫৫) একই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী। গ্রেপ্তার হোসাইন মোহাম্মদ আবিদ (২৮) নিহতের ছেলে।

২৪ সেপ্টেম্বর ভোরে চকরিয়ায় পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলেন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (২৩)। এরপর তিনি অস্ত্রধারী দুর্বৃত্তদের তাড়া করতে থাকেন। একপর্যায়ে ডাকাত দলের সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা। যা দেশজুড়ে আলোচিত হয়। 

এক ডিসেম্বর রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা গ্রামে সাহাব উদ্দিন (২৩) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি একই ইউনিয়নের কচ্ছপিয়া তিতারপাড়া গ্রামের এমদাদ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, আর্থিক লেনদেনের বিষয়ে বাগবিতণ্ডার জেরে প্রতিপক্ষের লোকজন সাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছেন। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের দাবি, স্থানীয় তিন ব্যক্তিকে জিম্মি করে তাদের কাছে থাকা নগদ টাকা লুটের সময় গণপিটুনিতে সাহাব উদ্দিনের মৃত্যু হয়েছে।

২৬ আগস্ট রাত ১০টায় পেকুয়া বাজারের পশ্চিমে ওয়াপদা অফিসের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রমিক দল নেতা শহিদুল ইসলাম শওকতকে হত্যা করা হয়। এ ঘটনায় তার দুই ভাই গুরুতর আহত হন। ২১ অক্টোবর ভোরে কক্সবাজারের উখিয়ার ময়নারঘোনা আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৭) রোহিঙ্গা পরিবারের ঘরে ঢুকে গুলি করে বাবা-ছেলে-মেয়েসহ তিনজনকে হত্যা করে সন্ত্রাসীরা। নিহতরা হলেন- আহমেদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৩)।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম খবরের কাগজকে বলেন, কক্সবাজারে সাধারণত মাদক কারবারকে কেন্দ্র করেই বেশির ভাগ অপরাধ সংঘটিত হয়। নির্দিষ্ট এলাকায় যারা আধিপত্য বিস্তার করতে পারেন, তারাই মাদক কারবারে সুবিধা নেন। এতে, মাদক কারবারিদের সিন্ডিকেটগুলোর মধ্যে প্রতিনিয়ত কোন্দল চলে। কিছু কিছু ক্ষেত্রে যা আজন্ম শত্রুতায় রূপ নেয়। ফলে তাদের মধ্যে হত্যা, পাল্টা হত্যার ধারাবাহিকতা চলতেই থাকে।

কক্সবাজারের জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী আবু তাহের চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে জেলার সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এ জেলার সবচেয়ে গুরুতর সংকট ইয়াবা পাচার এবং রোহিঙ্গাদের ঢল। কক্সবাজারের সঙ্গেই মিয়ানমার সীমান্ত। গভীর বন ও দুর্গম পাহাড়ি এলাকা বেষ্টিত এই সীমান্তে নজরদারি জোরালো না হওয়ায় প্রতিবেশী দেশ থেকে অবাধে মাদক আসছে। এতে হত্যা ও অপহরণের ঘটনা আরও বেড়েছে।’

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, ‘কক্সবাজারের সঙ্গে দেশের আর দশটি জেলার ভৌগোলিক ও ভূরাজনৈতিক পার্থক্য আছে। দ্রুত বিচার শেষ করতে বিশেষ আদালত করা না হলে এই সমস্যার আশু সমাধান নেই। একই সঙ্গে বিশেষ জেলা হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় আরও বেশি তৎপরতা বাড়ানো দরকার। প্রয়োজনে কৌশল পরিবর্তন করাও জরুরি।’

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, ‘অপরাধ কমাতে পুলিশ নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করে আসছে।’ 

গৌরীপুরে রিপোর্টার্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:৩৪ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০১:৪৫ পিএম
গৌরীপুরে রিপোর্টার্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) উপজেলার শহিদ হারুন পার্কে ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকারের উদ্যোগে এবং সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

কর্মসূচিতে সহসভাপতি মো. লুৎফর রহমান খান খোকন, কোষাধ্যক্ষ ঝিন্টু দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সুপক রঞ্জন উকিলসহ ক্লাবের অন্যান্য সদস্যসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।

এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

আজহার/

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:৩৫ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:৫১ পিএম
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন নারী মুক্তা বড়ুয়ার (২৮)  মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রবিবার (২১ জুন) সকাল ১০টার দিকে শহরের শহিদ মিনার সংলগ্ন রিজার্ভ মুখ এলাকায় মরদেহটি ভেসে উঠে।

মুক্তা বড়ুয়া স্বামী অভিজিৎ বড়ুয়ার সঙ্গে রাঙামাটির তবলছড়ির বিজিবি রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে গতকাল কোতোয়ালি থানায় একটি জিডি করে পরিবার। আজ সকালে মরদেহ ভেসে উঠেলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিন বলেন, রিজার্ভ মুখ এলাকা থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। 

জিয়াউর রহমান/আজহার /

বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:২০ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:২০ পিএম
বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর
ডা. জসিম উদ্দিন। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অন্যত্র বদলির আদেশ পাওয়ার সাড়ে চার মাস অতিক্রমের পাশাপাশি পদ থেকে মুভ আউট হওয়ার পরও একই পদে পদায়নকৃত নতুন কর্মকর্তাকে কাগজে-কলমে দায়িত্বভার বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিনের বিরুদ্ধে।

এতে একই পদে পদায়নকৃত ডা. অমিত দে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়মিত হাসপাতালে গিয়ে দায়িত্ব পালন করলেও কাগজে কলমে দায়িত্বভার না পাওয়ায় আর্থিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে দেখা দিয়েছে চরম স্থবিরতা। 

বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম গত (১৬ জুন) পদায়নকৃত ডা. অমিতকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ডা. জসিম উদ্দিনকে নির্দেশ প্রদান করে একটি পত্র দেন। এরপরও তিনি (জসিম) সিভিল সার্জনের ওই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরেক রকমের ছলচাতুরীর মাধ্যমে চেয়ার আঁকড়ে থাকার পাঁয়তারা করছেন।

জানা গেছে, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে থাকাকালীন ডা.জসিম জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) পদে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করলে তাকে ২০২৫ সালের (৭ আগস্ট) পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির আদেশে বলা হয়, একই মাসের ১৩ তারিখের মধ্যে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সরাসরি বা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র প্রেরণের জন্য বলা হয়। সে মতে তিনি (জসিম) যোগদানপত্র প্রেরণ করলে চলতি বছরের (২৮ জানুয়ারি) তাকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) হিসেবে পদায়ন করা হয় এবং (৩ ফেব্রুয়ারি) পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে চিঠিতে উল্লেখ করা হয়। উক্ত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়। 

এসব আদেশকে উপেক্ষা তিনি সাতকানিয়ায় স্বপদে বহাল থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করেছেন। এর মধ্যে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) দায়িত্ব দিয়ে তিনি (জসিম) হজ্ব টিমের চিকিৎসক হিসেবে সৌদি আরব গমন করেন। ইতোমধ্যে ডা. অমিত দে'কে সাতকানিয়া উপজেলায় ইউএইচএফপিও পদে পদায়ন করলেও এ পর্যন্ত তাকে লিখিতভাবে দায়িত্বভার বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণের অপকৌশল নিয়েছেন অভিযুক্ত ডা. জসিম। 

শুধু তাই নয়, ডা. অমিতকে দায়িত্ব বুঝিয়ে দিতে (১৬ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন চিঠি দিলেও আদেশটি তিনি অমান্য করেন। এদিকে, সদ্য পদায়নকৃত ডা. অমিত দে'কে কাগজে-কলমে দায়িত্বভার হস্তান্তর না করায় চলতি অর্থবছরের বিভিন্ন বিল উত্তোলন করা সম্ভব হচ্ছে না। আগামী সোমবার (২২ জুন) এসব বিল উত্তোলনের সর্বশেষ সময়। তাই ওই সময়ের মধ্যে বিলগুলো উত্তোলন করতে না পারলে চলতি অর্থ বছরে বরাদ্দকৃত অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে ফেরত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ব্যাহত হওয়ার পাশাপাশি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. সাইফুদ্দিন বলেন, ‘দীর্ঘদিন আগে বদলির আদেশ হওয়া সত্ত্বেও এখনো নতুন কর্মকর্তাকে দায়িত্বভার হস্তান্তর না করায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে এ ধরনের দীর্ঘসূত্রিতা স্বাস্থ্য সেবার স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখি।’ 

সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. অমিত দে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমি নিয়মিত কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করছি। তবে সদ্য বিদায়ী ইউএইচএফপিও আমাকে এখনো পর্যন্ত কাগজে-কলমে দায়িত্বভার হস্তান্তর করেননি।’

বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিন বলেন, আমি উনাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। সেখানে কিছু আর্থিক বিষয় আছে সেগুলো আগামীকাল (রবিবার) বুঝিয়ে দিব।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আগামীকালই (রবিবার) সিভিল সার্জন কার্যালয়ে এসে তিনি (জসিম) দায়িত্বভার হস্তান্তর করবেন।’

আরিফুল ইসলাম/অন্তরা/

রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০৩ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:০৭ পিএম
রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ এ স্লোগান কে সামনে রেখে ১২ তম  আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে ইয়োগা আসন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ( ২১ জুন)  সকালে উপজেলার পূর্বাচল উপশহরের জলসিড়ি সেন্ট্রাল পার্কে ‘শারিরীক সুস্থতা, প্রফুল্ল মন ও জীবন গঠন’ প্রতিপাদ্য নিয়ে মডার্ন ইয়োগার উদ্যেগে ও নাসরিন হকের তত্ত্বাবধানে এ আন্তর্জাতিক ইয়োগো দিবস পালিত হয়। 

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায়  নাসরিন হক বলেন, আমরা অনেকেই মনে ইয়োগা মানে অনেক কঠিন কঠিন আসন। আসলে একদমই তা না। শরীর তখনই সুস্থ থাকবে যখন ইয়োগার মাধ্যমে আমরা চিন্তা শূন্য হয়ে যাব। 

ইয়োগার মূল লক্ষ্য হচ্ছে আমরা কি?  আমরা কে? কোথা থেকে এসেছি? কোথায় যাব? শেষ যাত্রা কোথায়? এটা জানার জন্যআমরা ইয়োগা করব। সেই আমাদের শারীরিক সুস্থতা তো আছেই। আজ থেকেই সবাই ইয়োগা শুরু করুন।

তিনটি বিষয় খেয়াল রাখতে হবে হবে - নিয়মিত অনুশীলন করতে হবে, সচেতন থাকতে হবে এবং অবশ্যই ধৈর্য রাখতে হবে। একবার ইয়োগার প্রেমে পড়লে এ প্রেম আর শেষ হবে না। এ সময় সবাইকে ইয়োগা করার আহ্বান জানান তিনি।

মো. রুবেল শিকদার/অন্তরা

নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৫১ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:৫৩ এএম
নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ
অটোরিকশা চালক নিহতের ঘটনার প্রতিবাদে অটোরিকশা শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ছবি: খবরের কাগজ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রবিবার (২১ জুন) ভোরে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হন সোহেল মিয়া। পরে আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় অটোরিকশা রেখে চা পান করতে মহাসড়ক পাড় হওয়ার সময় সিলেটগামী মাছবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি আটক করা হয়।

এ ঘটনার প্রতিবাদে আউশকান্দি এলাকায় অটোরিকশা শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাজল সরকার/আজহার/