চট্টগ্রামের বৃহত্তর ব্যবসা কেন্দ্র ‘খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (২০২৫-২০২৭) নির্বাচনে ৪১ পদে নির্বাচিতরা শপথ নিয়েছেন। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুস সালাম। কমিটির শপথবাক্য পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার তৈয়বুর রহমান।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নিজস্ব কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা কমিটি অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪১ প্রার্থীর সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মীর গ্রুপের এমডি মোহাম্মদ আবদুস সালাম খবরের কাগজকে বলেন, ‘দীর্ঘ ১৯ বছর পর খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনের পর ব্যবসায়ীদের মনোভার আগের চেয়ে অনেক চাঙ্গা হয়েছে। দেশের বৃহত্তর এ ব্যবসা কেন্দ্রের আরও গতি ফিরে আসবে। আইনশৃঙ্খলাসহ সুন্দরভাবে ব্যবসা পরিচালিত হবে।’
শপথ গ্রহণকারীরা হলেন, সভাপতি পদে মোহাম্মদ আবদুস সালাম, সিনিয়র সহ-সভাপতি পদে আহমদ রশীদ আমু, সহ-সভাপতি পদে মো. আবসার উদ্দিন ও অনিল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর পারভেজ, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ ও আবদুর রাজ্জাক, অর্থ সম্পাদক নুরুল আলম, সহ-অর্থ সম্পাদক মীর মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু বক্কর, সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক খোরশেদ আলম, আইনবিষয়ক সম্পাদক মহিউদ্দিন, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদুল আলম, বন্দর কাস্টম ও ভ্যাটবিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ আকবর আলী।
এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন, আমিনুল ইসলাম, আশুতোষ মহাজন, পরিতোষ দে, জাবেদ ইকবাল, মোহাম্মদ আইয়ুব আলী, আবুল কাশেম, ধীমান দাশগুপ্ত, এসএম সেলিম, মঈনুদ্দিন মো. হারুন, কাজল পালিত, দীপংকর চৌধুরী, মো. শোয়েব খান, রাশেদ পারভেজ, মোহাম্মদ মামুন, শাহেদুল ইসলাম, আব্দুল কাদের রিজওয়ান, শফিউল আলম, মোহাম্মদ রাশেদ আলী, জহির উদ্দিন, মোহাম্মদ আলী, সৈয়দ সাব্বির আহমদ, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ ইলিয়াছ, নিজাম উদ্দিন এবং মীর আহসান উল্লাহ রাসেল।