ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু কিউএস র‍্যাঙ্কিংয়ে : আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি কোমর ব্যথা প্রতিরোধ করা যায় সবকিছু এখনই শেষ হয়ে যায়নি: রোনালদো ইংল্যান্ডের সেট-পিস সামলাতে না পেরে হতাশ ক্রোয়েশিয়া কোচ গরমের তপ্ত সময়ে শরীর ও ত্বকের যত্ন কারাগারে অভিনেতা জাহের আলভী কুমিল্লায় ১৬০০০০ ইয়াবা জব্দ; আটক ৫ কাতার ম্যাচে ফিরছেন কানাডার অধিনায়ক আলফনসো ডেভিস আন্তর্জাতিক ইয়োগা দিবসে বসুন্ধরা স্পোর্টস সিটিতে ‘ব্লেন্ডার’স চয়েস আনপ্লাগড’ আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ভারতের ‘মাইকেল জ্যাকসন’, শাড়ি পরে মুনওয়াক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী ফটিকছড়িতে গ্রিড সাবস্টেশন নির্মাণে অচলাবস্থা, বিদ্যুৎসংকট চরমে রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু সততার মাপকাঠি কেমন হওয়া উচিত? সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু আরেক ধাক্কা খেলেন মমতা ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান সুন্দরবনে কুমিরের হামলায় নারী জেলের মৃত্যু সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার ব্রাজিলের প্রেসিডেন্টের জোক্সস, ‘ভাবছি মেসিকে ব্রাজিল দলে নিব’ প্রাথমিকে 'ম্যাথ ল্যাব' প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল অনুশীলনে ড্রোন আতঙ্ক, বিরক্ত কোরিয়ান কোচ হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১ রাবির জিএস আম্মারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ
Nagad desktop

সহকারী জজ পরীক্ষায় প্রথম ববির হালিমাতুস সাদিয়া

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০ পিএম
আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৭ পিএম
সহকারী জজ পরীক্ষায় প্রথম ববির হালিমাতুস সাদিয়া
হালিমাতুস সাদিয়া

১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এম এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হালিমাতুস সাদিয়া বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের রহমান কবির ও নাসিমা আক্তারের সন্তান। সাদিয়া ২০১৫ সালে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এসএসসি ও এইচএসসিতে তিনি জিপিএ-৫ পেয়েছেন। ববির অনার্স ও মাস্টার্স পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করেন।

ববির আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ বলেন, ববির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া বিজেএস পরীক্ষায় প্রথম হয়েছে। বিজেএস পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর প্রথম স্থান অর্জন, এবারই প্রথম। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের বিভাগের নানা সংকটের মাঝেও সাদিয়া বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিছনে ফেলে প্রথম হয়েছে। এই কৃতিত্ব তার। প্রতিবছর আমাদের বিভাগ থেকে বিজেএস অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হচ্ছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। 

সফলতার বিষয়ে জানতে চাইলে হালিমাতুস সাদিয়া বলেন, ‘আমার সফলতার পেছনে পরিবারের অবদান সব থেকে বেশি। মা-বাবার অনুপ্রেরণা ও বিভাগের শিক্ষকদের দিকনির্দেশনায় আমি আজ এই পর্যায়ে এসেছি।’

কুমিল্লায় ১৬০০০০ ইয়াবা জব্দ; আটক ৫

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:৪৮ পিএম
কুমিল্লায় ১৬০০০০ ইয়াবা জব্দ; আটক ৫
কুমিল্লার পদুয়ারবাজারে কাভার্ডভ্যান থেকে উদ্ধারকৃত ইয়াবার চালান দেখছেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও ডিবির কর্মকর্তারা। —ছবি: খবরের কাগজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পদুয়ারবাজার এলাকায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে একটি কাভার্ডভ্যান কেটে ইয়াবার চালান চব্দ করে পুলিশ।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি প্রাইভেটকারের এস্কট করে ইয়াবার চালান ঢাকামুখী হয়ে যাচ্ছিল। গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রাইভেটকারটির চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে, একটি কাভার্ডভ্যানে লবণ পরিবহনের আড়ালে ইয়াবা পাচার করা হচ্ছে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে গাড়িটির উপরের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় আটকরা হলেন- কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকারচালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যানচালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন।

পুলিশ জানায়, জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 
জহির শান্ত/আজহার/

ফটিকছড়িতে গ্রিড সাবস্টেশন নির্মাণে অচলাবস্থা, বিদ্যুৎসংকট চরমে

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:১০ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
ফটিকছড়িতে গ্রিড সাবস্টেশন নির্মাণে অচলাবস্থা, বিদ্যুৎসংকট চরমে
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ৭৭ কোটি টাকা ব্যয়ে ১৩২/৩৩ কেভি জিআইএস গ্রিড সাবস্টেশন নির্মাণের কাজ ১৮ মাসে শেষ হওয়ার কথা থাকলেও পাঁচ বছরে তা কেবল পাইলিংয়েই আটকে রয়েছে। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান এনার্জিপ্যাক এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রতার কারণে উপজেলার লাখো মানুষ, হাসপাতাল ও ব্যবসাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চরম বিদ্যুৎসংকটে ভুগছে।

বর্তমানে ফটিকছড়িতে বিদ্যুতের একমাত্র উৎস হাটহাজারী গ্রিড থেকে আসা ৩৮ কিলোমিটার দীর্ঘ একটি ৩৩ কেভি লাইন। এই লাইনের কোনো বিকল্প সংযোগ না থাকায় সামান্য ত্রুটিতেই পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় বড়ুয়া খবরের কাগজকে বলেন, ৩৩ কেভি লাইনের জন্য ৩৮ কিলোমিটার অনেক বেশি দূরত্ব। এতে শেষ প্রান্তে ভোল্টেজ এতটাই কমে যায় যে কারখানার ভারী যন্ত্র চালানোও কঠিন হয়ে পড়ে। এর সরাসরি প্রভাব পড়ছে জনজীবন ও স্বাস্থ্যসেবায়।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান খবরের কাগজকে জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভর্তি রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন এবং জরুরি চিকিৎসাসেবা ব্যহত হচ্ছে।

বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সাইয়েদ মো. ইলিয়াছ খবরের কাগজকে বলেন, বিদ্যুৎ গেলে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, ব্যাংক লেনদেন থেকে পণ্যের অর্ডারসহ সব কাজ থমকে যায়। একদিনের বিদ্যুৎহীনতায় ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ বিশাল।

প্রকল্পের নথি অনুযায়ী, সংকট নিরসনে ২০২১ সালের ৪ আগস্ট পিজিসিবি এবং হিয়োসাং এনার্জিপ্যাক কনসোর্টিয়ামের মধ্যে নারায়ণহাটে সাবস্টেশন নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়। শর্ত ছিল ১৮ মাসের মধ্যে, অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে। তবে ২০২০ সালে এই প্রকল্পের শুরুতেই দরপত্র জমার সময়সীমা অন্তত পাঁচ বার বাড়ানো হয়েছে। পরে ডলারসংকট ও কোভিডের অজুহাতে মেয়াদ বাড়তে থাকে, কিন্তু কাজ এগোয়নি।

পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফটিকছড়ি জোনাল অফিসের এজিএম আশিক মাহমুদ সুমন খবরের কাগজকে বলেন, পিডিবি থেকে হস্তান্তরিত পুরনো এই লাইন দিয়ে উপজেলার ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, 'এই গ্রিড না হওয়া পর্যন্ত আপনারা ভালো বিদ্যুৎ পাবেন না। এটা হলে আশা করি ৮০ শতাংশ সমস্যার সমাধান হবে। বিভিন্ন ভাবে চেষ্টা করে দেখেন যেনো নারায়ণহাটের নতুন গ্রিডটা যেন দ্রুত চালু হয়। সবচেয়ে বড় কথা হলো, পিডিবি থেকে হ্যান্ডওভার হওয়া এই পুরনো জরাজীর্ণ লাইনটাই ফটিকছড়ির মূল সমস্যা।'

প্রকল্পের দায়িত্বে থাকা পিজিসিবির উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হাসান খান জানান, ডলারের দাম ৮০ থেকে ১২২ টাকায় বাড়ায় ঠিকাদার কাজে আগ্রহ দেখাচ্ছে না। চুক্তি বাতিলের চেষ্টা হলেও নতুন টেন্ডারের জটিলতায় এখন একই ঠিকাদার দিয়ে সমঝোতার মাধ্যমে কাজ শেষ করার পথ খোঁজা হচ্ছে।

কাজের অগ্রগতি সম্পর্কে জানতে এনার্জিপ্যাকের কর্মকর্তা আমিনুর রহমানসহ একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ কথা বলতে রাজি হননি। সাইট ইঞ্জিনিয়ার সালমানকে সরেজমিনে গিয়েও পাওয়া যায়নি। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি আর ফোন ধরেননি।

নাজমুল আলম/থিওটোনিয়াস

রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু
নিহত সৈয়দ নুরুল বশর বাহাদুর। ছবি: খবরের কাগজ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পানির ট্যাংক স্থাপনের কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৮) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দিঘিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার আবদুলের একতলা ভবনে পানির ট্যাংক স্থাপনের কাজ করছিলেন ইলেক্ট্রিশিয়ান সৈয়দ নুরুল বশর বাহাদুর। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ এলাকায় মরহুমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।
 
এদিকে তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
 
মুহাম্মদ তৈয়্যবুল/আজহার/

সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মদিনা শপিংমলে আগুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় শপিংমলের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে ।

সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে শপিংমলের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও অন্যান্য ইলেকট্রিক সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে শপিংমলের কয়েকজন দোকান মালিকের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, মার্কেট থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। দোকান মালিকদের দাবি, আগুন লাগার মাত্র একদিন আগে তাদের দোকান ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পাওয়ার পরদিনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বিষয়টিকে তারা ‘রহস্যজনক’ বলে মনে করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

তবে শপিংমলের মালিক মাজারুল ইসলাম নবী অভিযোগ নাকচ করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

ইমরান হোসেন/খাদিজা রুমি/

পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম
পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আক্তার নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে দেবোত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবোত্তর বাজারের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অ্যাজেন্ট ব্যাংকিং আউটলেটের ছাদের ওপর জমে থাকা বৃষ্টির পানি নিচে আকুল স্টোরের ছাদে পড়ছিল। পানি পড়া বন্ধ করার উদ্দেশ্যে শাহাদাৎ ছাদে ওঠেন। একপর্যায়ে তার পা পিছলে নিচে থাকা বৈদ্যুতিক তারে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাৎকে উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে এলে ব্যবসায়ী আক্তার আহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা শাহাদাতের মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ি কদমডেঙা গ্রামে পৌঁছে দেন। আহত আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আমিনুল জুয়েল/তামান্না রুপা/