সিলেটে জয় বাংলা ব্রিগেড সদস্য, হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি যুবলীগ নেতা বাবুল আহমদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে সিলেট কোতোয়ালি থানার পুলিশের অভিযানে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাবুল আহমদ সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া আটগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে। এ ছাড়া তিনি জয় বাংলা ব্রিগেড সদস্য, জেলা যুবলীগের সাবেক সদস্য ছিলেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোতোয়ালি থানার পুলিশের অভিযানে জয় বাংলা ব্রিগেড সদস্য বাবুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মামলা (নং-১৩ (২)’২৫)। এ ছাড়া রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ আরও ৬টি মামলা রয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মেহেদী/