ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
শিশু ধর্ষণের অভিযোগে কারাগারে ইমাম বদলে গেল গ্রুপ পর্বের টাইব্রেকার নিয়ম! ভাগ্য নির্ধারণ হবে যেভাবে বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ: এক চেয়ারে নজর ৭ নেতার বিপিসির প্রধান কার্যালয় ঢাকায় নিতে চিঠি টানা জয়েও মেক্সিকোর পারফরম্যান্সে অসন্তুষ্ট কোচ আগুয়েরে যুদ্ধের পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট সিন্ডিকেটের কবলে চট্টগ্রাম বন্দর: প্রতিযোগিতা রুখতে সুপরিকল্পিত ‘খেলা’ ২৪ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ২৪ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার পারমাণবিক রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান অনুযায়ী পদক্ষেপ নেবে উ. কোরিয়া: কিম সৌন্দর্যে অনন্য গোলাপি অলকানন্দা ইবিএলের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দুদকের সুইস-কানাডা মহারণ, বাঁচা-মরার ম্যাচ বসনিয়া-কাতারের ২৪ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি মেক্সিকোর চোখ গ্রুপসেরায়, দ.কোরিয়ার সামনে নকআউট নিশ্চিতের সুযোগ অপেক্ষা ফুরাচ্ছে ওচোয়ার! ইংল্যান্ডকে জিততে দিল না ঘানা মায়ের মৃত্যুতে দেশে ফিরে গেলেন ফ্রান্সের কোচ অতঃপর দেম্বেলে… প্রথমার্ধে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা বিশ্বকাপে ইরানের সফর নীতি নিয়ে নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ফুটবলের ক্যানভাসে চিরযৌবন নেইমারে ভয় নেই স্কটল্যান্ডের মাঠে হেঁটেই সফল মেসি রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের গোল উৎসব ৪১ বছরেও থামেননি রোনালদো, ভাঙলেন মেসির রেকর্ড পর্তুগিজ কিংবদন্তিতে ছাড়িয়ে শীর্ষে রোনালদো রোনালদোর বিশ্বরেকর্ড, প্রথমার্ধে উজবেকিস্তানের জালে ৩ গোল পর্তুগালের গোল করেই ইতিহাস গড়লেন রোনালদো

ক্লিনিকে সিলিন্ডার বিস্ফোরণ, আতঙ্কে কর্মচারীর লাফ

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৯:৩৯ এএম
ক্লিনিকে সিলিন্ডার বিস্ফোরণ, আতঙ্কে কর্মচারীর লাফ
ফটিকছড়ি ক্লিনিকসংলগ্ন একটি ফুচকার দোকানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) দুপুর ১টার দিকে ফটিকছড়ি ক্লিনিকসংলগ্ন একটি ফুচকার দোকানে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফুচকার দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনের তীব্রতায় ফটিকছড়ি ক্লিনিকের পাঁচটি এসি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আগুন একপাশে ছড়িয়ে পড়ায় ক্লিনিকের রোগী ও স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা বাড়তে থাকায় এবং গ্যাস সিলিন্ডারের বিকট শব্দে বিস্ফোরণের ফলে ক্লিনিকে থাকা রোগী ও কর্মচারীরা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন। আতঙ্কিত হয়ে ফটিকছড়ি ক্লিনিকের টুম্পা নামের এক নারী কর্মচারী ছাদ থেকে লাফিয়ে পাশের একটি ভবনে পড়ে গিয়ে আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, ক্লিনিকের পাশে এমন বিপজ্জনক দোকান থাকা খুবই আতঙ্কের বিষয়। ক্লিনিকের পাশে গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয়, এমন দোকান থাকাটা রোগী ও স্টাফদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রশাসন এ ধরনের দোকান করায় ব্যবস্থা নেবে, যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ: এক চেয়ারে নজর ৭ নেতার

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৮:৩৯ এএম
বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ: এক চেয়ারে নজর ৭ নেতার
১. এবায়েদুল হক চাঁন, ২. মনিরুজ্জামান ফারুক, ৩. আবুল কালাম শাহীন, ৪. জিয়া উদ্দিস সিকদার, ৫. মীর জাহিদুল ইসলাম, ৬. আবু নাসের মোহম্মদ রহমাতুল্লাহ্

বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় বিএনপির অন্তত অর্ধডজন নেতা এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।

দলীয় সূত্রগুলো বলছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক ও বর্তমান পদধারী কয়েকজন নেতা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়। তবে তাদের মধ্যে কেউ কেউ অতীতে বিভিন্ন সময় বিতর্ক ও অভিযোগের মুখে পড়েছিলেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ ও ‘পরিচ্ছন্নতা’ নিয়ে প্রশ্নও উঠছে।

চেয়ারম্যান পদের জন্য বিএনপির কেন্দ্রীয়, বরিশাল জেলা ও মহানগর কমিটির যেসব নেতাদের নাম আলোচনায় আছে, তারা হলেন- বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল আলম ফরিদ।

দলীয় সূত্র জানায়, এই নেতাদের নাম সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে। পদটি পেতে অনেকেই প্রভাবশালী নেতাদের কাছে লবিং ও তদবির চালাচ্ছেন। আরও কয়েকজন নেতা নীরবে তদবির চালিয়ে যাচ্ছেন বলেও জানা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক নেতা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের আগে ও পরে এসব নেতার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে। কারও বিরুদ্ধে মামলা-বাণিজ্য, কারও বিরুদ্ধে বাসস্ট্যান্ড দখল, কারও বিরুদ্ধে কাজীদের সমিতি দখল, আবার কারও বিরুদ্ধে বিএনপির উপজেলা ও ওয়ার্ড কমিটি গঠনের সময় আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এমনকি কারও কারও শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক ফিটনেস নিয়েও প্রশ্ন আছে। 

তার মতে, নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক পদ। এখানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতাই প্রধান হওয়া উচিত। কিন্তু বাস্তবে দলীয় প্রভাব ও ব্যক্তিগত লবিং-তদবির কাজ করছে।

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘যিনি নগরকে জানেন, মানুষের প্রয়োজন বোঝেন- এমন স্থানীয় ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া উচিত।’

অন্যদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, ‘আমার কোনো পদ-পদবির আকাঙ্ক্ষা নেই। তবে দায়িত্ব পেলে তা যথাযথভাবে পালনে সচেষ্ট থাকব।’

সচেতন নাগরিক কমিটির সভাপতি টুলু রানী কর্মকার বলেন, ‘গত প্রায় ৩ দশকে বরিশাল নগরে অনেক উন্নয়ন হয়েছে সত্য, কিন্তু তা হয়েছে অপরিকল্পিতভাবে। নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হলে নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের দায়িত্ব প্রতিষ্ঠানটির ওপর থাকবে। তারা নগর উন্নয়নের জন্য একটি মহাপরিকল্পনা তৈরি করতে পারবে, যার ভিত্তি করে শহরের উন্নয়ন হবে।’

তবে তিনি সতর্ক করে বলেন, এই নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত না হলে উন্নয়ন কার্যক্রমে জনআস্থার সংকট তৈরি হতে পারে। নতুন এই সংস্থার নেতৃত্ব শেষ পর্যন্ত কতটা যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ঠিক হয়, সেদিকেই এখন সবার নজর।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘দীর্ঘ ৩৩ বছর আমরা বিভাগীয় সুযোগ-সুবিধাবঞ্চিত। এটা চরম বৈষম্য। আমাদের প্রথম দাবি হচ্ছে- সব বিভাগীয় শহর যেসব সুবিধা পাচ্ছে আমরাও যেন তা পাই। আর এর সঙ্গে যদি বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকা জড়িত থাকে, তাহলে কিছুটা অপেক্ষা করতে হবে। সরকারিভাবে এর গঠন প্রক্রিয়া পুরোপুরি শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া সহজ হবে। তখন নগরের পরিকল্পিত উন্নয়ন, বিভিন্ন দপ্তরের সমন্বয় এবং উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।’

ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ঘুরে দেখলেন রংপুর রেঞ্জের ডিআইজি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২৬ পিএম
ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ঘুরে দেখলেন রংপুর রেঞ্জের ডিআইজি
ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে অবস্থিত ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড পরিদর্শন করলেন বাংলাদেশ পুলিশের রংপুর জেলার ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) আমিনুল ইসলাম। 

ব্লিং লেদার প্রোডাক্টস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইউএসএ প্রবাসী মোঃ হাসানুজ্জামান হাসান এর নেতৃত্বে, সিইও ব্লিং লেদার প্রোডাক্টস্ লিমিটেড এমএম খালিদ আহসান এর সার্বিক তত্ত্বাবধানে 

মঙ্গলবার (২৩ জুন) বিকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ঘনিরামপুর গ্রামে অবস্থিত ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড পরিদর্শন করেন রংপুর জেলার বর্তমান ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) আমিনুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক,নীলফামারী জেলার বর্তমান পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খান,তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।

পরিচালিত ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড মূলত একটি ১০০% রপ্তানিমুখী অত্যাধুনিক আন্তর্জাতিক মানের জুতা তৈরি ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি উত্তরবঙ্গের এবং বিশেষ করে তারাগঞ্জ এলাকার অর্থনৈতিক চিত্র ও বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখছে।

এসএন/

বিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনির উত্তোলন কার্যক্রম

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২৬ পিএম
বিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনির উত্তোলন কার্যক্রম
দিনাজপুরের পাথরখনি। ছবি: খবরের কাগজ

বিস্ফোরক সংকটের কারণে প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথরখনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) পাথর উত্তোলন কার্যক্রম। 

গত ১৯ মে থেকে খনিতে পাথর উত্তোলন বন্ধ থাকলেও এখনও স্বাভাবিক হয়নি উৎপাদন কার্যক্রম।

খনি সূত্রে জানা গেছে, ভূগর্ভস্থ খনিতে পাথর উত্তোলনের জন্য ব্যবহৃত প্রধান বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের সরবরাহ না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

খনি কর্তৃপক্ষ প্রথমে ১৫ দিনের মধ্যে কার্যক্রম পুনরায় চালুর আশ্বাস দিলেও বৈশ্বিক সরবরাহ সংকটের কারণে তা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশ থেকে বিস্ফোরকবাহী জাহাজ আসতে বিলম্ব হওয়ায় আমদানি ও পরিবহন প্রক্রিয়াও দীর্ঘায়িত হয়েছে।

এর আগে ২০২২ ও ২০২৫ সালেও বিস্ফোরক সংকটের কারণে মধ্যপাড়া পাথরখনিতে উত্তোলন বন্ধ ছিল। এ ছাড়া ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালে সাত দিন পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ থাকার নজির রয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন বলেন, “অ্যামোনিয়াম নাইট্রেট একটি বিশেষায়িত পণ্য হওয়ায় বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক সরবরাহ সংকটের কারণে জাহাজ পেতে বিলম্ব হয়েছে। তবে বিস্ফোরকবাহী চালান ইতোমধ্যে সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। আশা করছি, জুলাই মাসের প্রথম সপ্তাহেই পাথর উত্তোলন কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হবে।”

তিনি আরও জানান, মোট ৩০০ মেট্রিক টন বিস্ফোরকের চাহিদা দেওয়া হয়েছে। প্রথম ধাপে ৮৮ মেট্রিক টন সরবরাহ পাওয়া যাবে, যা দিয়ে দুই থেকে আড়াই মাস উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। পর্যায়ক্রমে বাকি চালানও দেশে পৌঁছাবে।

এদিকে উৎপাদন বন্ধ থাকায় পাথরের সরবরাহেও কিছুটা প্রভাব পড়েছে। তবে খনিতে মজুত থাকা পাথর বিক্রি কার্যক্রম সীমিত আকারে অব্যাহত রয়েছে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৫ মে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথরখনি মধ্যপাড়া। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সঙ্গে চুক্তির আওতায় প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়। খনিতে তিন শিফটে প্রায় ৮০০ শ্রমিক কাজ করেন। তবে পাথর উত্তোলন বন্ধ থাকলেও খনির রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সুলতান মাহমুদ/নাঈম

আলোচিত কৃষক কবির হোসেন আর নেই

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:৪২ পিএম
আলোচিত কৃষক কবির হোসেন আর নেই
কৃষক কবির হোসেন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

কবির হোসেন চলতি বছরের ১৪ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন মহলে তাকে ‘ভুয়া কৃষক’ হিসেবে আখ্যায়িত করে নানা ধরনের প্রচারণা চালায়, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

পরবর্তীতে বিষয়টি নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তদন্ত করে। তদন্তে কবির হোসেনকে একজন প্রকৃত কৃষক হিসেবে শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং নিজ জমিসহ বিভিন্ন কৃষি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তদন্ত প্রতিবেদনের মাধ্যমে তার কৃষক পরিচয়ের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে ঘিরে বিতর্কের অবসান ঘটে।

স্থানীয়রা জানান, কবির হোসেন ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সাদাসিধে একজন মানুষ। কৃষিকাজের পাশাপাশি তিনি এলাকার মানুষের কাছে একজন পরিচিত মুখ ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হওয়ার পরও তিনি স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রেখেছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। কবির হোসেনের জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন স্বজনরা।

জুয়েল/নাঈম

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, আসবাবপত্র ভাঙচুরের পর লুটপাট

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৭:৪১ পিএম
ডিবি পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, আসবাবপত্র ভাঙচুরের পর লুটপাট
সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ। ইনসেটে উদ্ধার আইডি কার্ড। ছবি : খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। 

সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের রিয়াদ কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ব্যবসায়ী বাদি হয়ে মঙ্গলবার সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। 

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের ইকবাল কবিরের ছেলে রিয়াদ কবিরের বাড়িতে একই এলাকার পিয়ার হোসেন,  মাসুম, শফিকুল ইসলাম, আল-আমিন (৪৮), লিটন হোসেন, ফর্মা হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন নিয়ে হামলা করে। 

এসময় নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী রিয়াদ কবিরকে মারধর করে। এক পর্যায়ে বাড়ীতে মাদক রয়েছে বলে আমার ঘরবাড়ির আসবাবপত্র তল্লাশি করে। আসবাবপত্র তছনছ করে নগদ ৪ লাখ টাকা নিয়ে যায়। পরে মামলা ও গ্রেপ্তারের হুমকি দিয়ে তারা চলে যায়।

হামলাকারীরা চলে যাওয়ার সময়  তাদের একটি আইডি কার্ড ফেলে যায়। আইডি কার্ডে অজয় কুমার জয়, পদবী-সেপয়, ডিপার্টমেন্ট অফ নারকোটিক্স কন্ট্রোল বাংলাদেশ, আইডি নং- ৪৯১৩২৫, জাতীয় পরিচয় পত্র নং- ৪২১৮৯৫৩৪৮৯ পাওয়া যায়।

ফেলে যাওয়া আইডি কার্ড ফেরত দেওয়ার জন্য শরীফ হোসেন নামের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সিপাহি পরিচয়ে আইডি কার্ড ফেরত দেওয়ার জন্য হুমকি প্রদান করে।

এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহি শরীফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আইডি কার্ড ফেরতের জন্য কাউকে ফোন দেননি বলে দাবি করেন। তবে অভিযানের বিষয়ে তিনি কিছু জানেন না। 

ব্যবসায়ী রিয়াদ কবির জানান, পূর্ব শত্রুতার জেরে এলাকার একটি চক্র পুলিশের সোর্সের মাধ্যমে তার পরিবারকে হয়রানি করার জন্য বাড়িতে হামলা করে। মাদক উদ্ধারের নামে আসবাবপত্র তছনছ করে। হামলাকারীরা নগদ ৪ লাখ টাকা নিয়ে যায়। ভবিষ্যতের নিরাপত্তা ও হয়রানি থেকে রক্ষা পেতে থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্ত পিয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন। তিনি জানান, তিনদিন ধরে ওই এলাকায় তিনি যান না। কেউ তাকে দেখছেন প্রমাণ দিতে পারবে না। তবে শুনেছি প্রশাসনের লোকজনকে রিয়াদ ও তার পরিবারের লোকজন মারধর করেছে। 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। ডিবি পুলিশের নাম ব্যবহার করে হয়রানি মারাক্তক অপরাধ। আসল ঘটনা উদঘাটনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

এসএন/

মো: ইমরান হোসেন/এসএন