ঈদে চট্টগ্রাম মহানগরীতে বাসা-বাড়ি, প্রতিষ্ঠান, বিপণিবিতান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় ১২ নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ঈদে চট্টগ্রাম মহানগরীতে বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও বিপণিবিতান নিরাপত্তায় সিএমপির ৭ নির্দেশনা-
১. বাসা-বাড়ির দরজায় অধিক নিরাপত্তা সম্পন্ন অতিরিক্ত লক বা তালার ব্যবহার করা
২. নগদ টাকা বা স্বর্ণালংকার ফাঁকা বাসায় রেখে না যাওয়া
৩. প্রতিরোধমূলক ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, যেমন- সিসিটিভি ক্যামেরা, অ্যালার্ম সিস্টেম ইত্যাদি
৪. আবাসিক এলাকায় রাতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করা
৫. নতুন নিয়োগকৃত নিরাপত্তাকর্মীদের এনআইডি কার্ড ও ছবি সংরক্ষণ করা
৬. সন্দেহজনক কোনো ব্যক্তি ঘোরাফেরা করলে তাৎক্ষণিক স্থানীয় থানাকে অবহিত করা
৭. আইনশৃঙ্খলা অবনতি সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে দ্রুত জাতীয় জরুরি সেবা-৯৯৯ অথবা সিএমপি স্পেশাল কন্ট্রোল হটলাইন- 01320-057998, 01320-054384 তে অবহিত করা।
এ ছাড়াও পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভল্টের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ৫ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে-
১. ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা
২. ব্যাংকের নিজস্ব নিরাপত্তাকর্মীরা যাতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে সে বিষয়টি তদারকি করা
৩. নিরাপত্তা ব্যবস্থা মনিটরিংয়ের জন্য স্ব স্ব প্রতিষ্ঠানে কর্মরত একজন অফিসারকে পালাক্রমে নিযুক্ত করা
৪. ব্যাংকের ভল্টের চারপাশে সিসি টিভি ক্যামেরার কাভারেজ নিশ্চিত করা এবং সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে তা নিকটস্থ পুলিশকে অবহিত করা
৫. ব্যাংকের সিসি টিভি ক্যামেরাগুলো ভালোভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা। প্রয়োজনে নিকটতম থানা পুলিশের
সহায়তা গ্রহণ করা।
সুমন/