ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
কিউএস র‍্যাঙ্কিংয়ে : আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি কোমর ব্যথা প্রতিরোধ করা যায় সবকিছু এখনই শেষ হয়ে যায়নি: রোনালদো ইংল্যান্ডের সেট-পিস সামলাতে না পেরে হতাশ ক্রোয়েশিয়া কোচ গরমের তপ্ত সময়ে শরীর ও ত্বকের যত্ন কারাগারে অভিনেতা জাহের আলভী কুমিল্লায় ১৬০০০০ ইয়াবা জব্দ; আটক ৫ কাতার ম্যাচে ফিরছেন কানাডার অধিনায়ক আলফনসো ডেভিস আন্তর্জাতিক ইয়োগা দিবসে বসুন্ধরা স্পোর্টস সিটিতে ‘ব্লেন্ডার’স চয়েস আনপ্লাগড’ আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ভারতের ‘মাইকেল জ্যাকসন’, শাড়ি পরে মুনওয়াক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী ফটিকছড়িতে গ্রিড সাবস্টেশন নির্মাণে অচলাবস্থা, বিদ্যুৎসংকট চরমে রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু সততার মাপকাঠি কেমন হওয়া উচিত? সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু আরেক ধাক্কা খেলেন মমতা ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান সুন্দরবনে কুমিরের হামলায় নারী জেলের মৃত্যু সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার ব্রাজিলের প্রেসিডেন্টের জোক্সস, ‘ভাবছি মেসিকে ব্রাজিল দলে নিব’ প্রাথমিকে 'ম্যাথ ল্যাব' প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল অনুশীলনে ড্রোন আতঙ্ক, বিরক্ত কোরিয়ান কোচ হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১ রাবির জিএস আম্মারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ অগ্ন্যুৎপাতে বইছে আগুনের স্রোত, ভাইরাল ভিডিও
Nagad desktop

ভোলায় চাকরি স্থায়ীকরণের দাবিতে পিডিবিএফ কর্মীদের বিক্ষোভ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০১:২৮ পিএম
ভোলায় চাকরি স্থায়ীকরণের দাবিতে পিডিবিএফ কর্মীদের বিক্ষোভ
ভোলা শহরের কালীবাড়ি রোডে উপ-পরিচালক কার্যলয়ের সামনে পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ। ছবি: খবরের কাগজ

ভোলায় অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির দাবিতে বিক্ষোভ করেছেন পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মচারী ইউনিয়নের সদস্যরা। 

বুধবার (২৩ মার্চ) সকালে ভোলা শহরের কালীবাড়ি রোডে উপ-পরিচালক কার্যলয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। 

দাবি না মানা পর্যন্ত আগামী ২৬ এপ্রিল নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানান তারা। 

এ সময় বক্তরা জানান, দেশের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তারা। দীর্ঘদিন কাজ করলে অস্থায়ী কর্মীদের স্থায়ী করা ও স্থায়ী কর্মীদের পদোন্নতি না দেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। স্বল্প বেতনে তাদের সংসার চালানো কষ্ট হচ্ছে।

তাই দ্রুত অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবি জানান তারা। 

এ সময় পল্লি দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ভোলা অঞ্চল কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুন্নবী সোহাগ, কার্যকরি সভাপতি মোহাম্মদ মনির হোসেনসহ ভোলা অঞ্চলের সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

ইমতিয়াজ/পপি/

কুমিল্লায় ১৬০০০০ ইয়াবা জব্দ; আটক ৫

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:৪৮ পিএম
কুমিল্লায় ১৬০০০০ ইয়াবা জব্দ; আটক ৫
কুমিল্লার পদুয়ারবাজারে কাভার্ডভ্যান থেকে উদ্ধারকৃত ইয়াবার চালান দেখছেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও ডিবির কর্মকর্তারা। —ছবি: খবরের কাগজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পদুয়ারবাজার এলাকায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে একটি কাভার্ডভ্যান কেটে ইয়াবার চালান চব্দ করে পুলিশ।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি প্রাইভেটকারের এস্কট করে ইয়াবার চালান ঢাকামুখী হয়ে যাচ্ছিল। গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রাইভেটকারটির চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে, একটি কাভার্ডভ্যানে লবণ পরিবহনের আড়ালে ইয়াবা পাচার করা হচ্ছে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে গাড়িটির উপরের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় আটকরা হলেন- কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকারচালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যানচালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন।

পুলিশ জানায়, জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 
জহির শান্ত/আজহার/

ফটিকছড়িতে গ্রিড সাবস্টেশন নির্মাণে অচলাবস্থা, বিদ্যুৎসংকট চরমে

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:১০ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
ফটিকছড়িতে গ্রিড সাবস্টেশন নির্মাণে অচলাবস্থা, বিদ্যুৎসংকট চরমে
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ৭৭ কোটি টাকা ব্যয়ে ১৩২/৩৩ কেভি জিআইএস গ্রিড সাবস্টেশন নির্মাণের কাজ ১৮ মাসে শেষ হওয়ার কথা থাকলেও পাঁচ বছরে তা কেবল পাইলিংয়েই আটকে রয়েছে। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান এনার্জিপ্যাক এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রতার কারণে উপজেলার লাখো মানুষ, হাসপাতাল ও ব্যবসাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চরম বিদ্যুৎসংকটে ভুগছে।

বর্তমানে ফটিকছড়িতে বিদ্যুতের একমাত্র উৎস হাটহাজারী গ্রিড থেকে আসা ৩৮ কিলোমিটার দীর্ঘ একটি ৩৩ কেভি লাইন। এই লাইনের কোনো বিকল্প সংযোগ না থাকায় সামান্য ত্রুটিতেই পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় বড়ুয়া খবরের কাগজকে বলেন, ৩৩ কেভি লাইনের জন্য ৩৮ কিলোমিটার অনেক বেশি দূরত্ব। এতে শেষ প্রান্তে ভোল্টেজ এতটাই কমে যায় যে কারখানার ভারী যন্ত্র চালানোও কঠিন হয়ে পড়ে। এর সরাসরি প্রভাব পড়ছে জনজীবন ও স্বাস্থ্যসেবায়।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান খবরের কাগজকে জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভর্তি রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন এবং জরুরি চিকিৎসাসেবা ব্যহত হচ্ছে।

বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সাইয়েদ মো. ইলিয়াছ খবরের কাগজকে বলেন, বিদ্যুৎ গেলে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, ব্যাংক লেনদেন থেকে পণ্যের অর্ডারসহ সব কাজ থমকে যায়। একদিনের বিদ্যুৎহীনতায় ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ বিশাল।

প্রকল্পের নথি অনুযায়ী, সংকট নিরসনে ২০২১ সালের ৪ আগস্ট পিজিসিবি এবং হিয়োসাং এনার্জিপ্যাক কনসোর্টিয়ামের মধ্যে নারায়ণহাটে সাবস্টেশন নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়। শর্ত ছিল ১৮ মাসের মধ্যে, অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে। তবে ২০২০ সালে এই প্রকল্পের শুরুতেই দরপত্র জমার সময়সীমা অন্তত পাঁচ বার বাড়ানো হয়েছে। পরে ডলারসংকট ও কোভিডের অজুহাতে মেয়াদ বাড়তে থাকে, কিন্তু কাজ এগোয়নি।

পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফটিকছড়ি জোনাল অফিসের এজিএম আশিক মাহমুদ সুমন খবরের কাগজকে বলেন, পিডিবি থেকে হস্তান্তরিত পুরনো এই লাইন দিয়ে উপজেলার ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, 'এই গ্রিড না হওয়া পর্যন্ত আপনারা ভালো বিদ্যুৎ পাবেন না। এটা হলে আশা করি ৮০ শতাংশ সমস্যার সমাধান হবে। বিভিন্ন ভাবে চেষ্টা করে দেখেন যেনো নারায়ণহাটের নতুন গ্রিডটা যেন দ্রুত চালু হয়। সবচেয়ে বড় কথা হলো, পিডিবি থেকে হ্যান্ডওভার হওয়া এই পুরনো জরাজীর্ণ লাইনটাই ফটিকছড়ির মূল সমস্যা।'

প্রকল্পের দায়িত্বে থাকা পিজিসিবির উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হাসান খান জানান, ডলারের দাম ৮০ থেকে ১২২ টাকায় বাড়ায় ঠিকাদার কাজে আগ্রহ দেখাচ্ছে না। চুক্তি বাতিলের চেষ্টা হলেও নতুন টেন্ডারের জটিলতায় এখন একই ঠিকাদার দিয়ে সমঝোতার মাধ্যমে কাজ শেষ করার পথ খোঁজা হচ্ছে।

কাজের অগ্রগতি সম্পর্কে জানতে এনার্জিপ্যাকের কর্মকর্তা আমিনুর রহমানসহ একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ কথা বলতে রাজি হননি। সাইট ইঞ্জিনিয়ার সালমানকে সরেজমিনে গিয়েও পাওয়া যায়নি। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি আর ফোন ধরেননি।

নাজমুল আলম/থিওটোনিয়াস

রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু
নিহত সৈয়দ নুরুল বশর বাহাদুর। ছবি: খবরের কাগজ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পানির ট্যাংক স্থাপনের কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৮) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দিঘিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার আবদুলের একতলা ভবনে পানির ট্যাংক স্থাপনের কাজ করছিলেন ইলেক্ট্রিশিয়ান সৈয়দ নুরুল বশর বাহাদুর। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ এলাকায় মরহুমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।
 
এদিকে তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
 
মুহাম্মদ তৈয়্যবুল/আজহার/

পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম
পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আক্তার নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে দেবোত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবোত্তর বাজারের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অ্যাজেন্ট ব্যাংকিং আউটলেটের ছাদের ওপর জমে থাকা বৃষ্টির পানি নিচে আকুল স্টোরের ছাদে পড়ছিল। পানি পড়া বন্ধ করার উদ্দেশ্যে শাহাদাৎ ছাদে ওঠেন। একপর্যায়ে তার পা পিছলে নিচে থাকা বৈদ্যুতিক তারে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাৎকে উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে এলে ব্যবসায়ী আক্তার আহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা শাহাদাতের মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ি কদমডেঙা গ্রামে পৌঁছে দেন। আহত আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আমিনুল জুয়েল/তামান্না রুপা/ 

সুন্দরবনে কুমিরের হামলায় নারী জেলের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৪৪ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:০৩ পিএম
সুন্দরবনে কুমিরের হামলায় নারী জেলের মৃত্যু
ছবি: খবরের কাগজ

সুন্দরবনের শেলা নদীতে মাছের পোনা ধরার সময় কুমিরের হামলায় এক নারী জেলে নিহত হয়েছেন। 

বুধবার (১৭ জুন) বিকেল পৌনে ছয়টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকায় এই ঘটনা ঘটে।

​নিহত সেলিনা বেগম (৫০) মোংলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা এবং আব্দুল শেখের স্ত্রী।

​সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার( ১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় আরও দুই নারী জেলের সঙ্গে জাল টেনে মাছের পোনা ধরছিলেন সেলিনা বেগম। বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে হঠাৎ একটি কুমির জাল থেকে উঠে এসে সেলিনাকে টেনে গভীর নদীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

​এ সময় তার সঙ্গে থাকা অপর দুই নারী জেলে সাহসিকতার পরিচয় দেন। তারা পোনা ধরার জালে ব্যবহৃত কাঠের লাঠি দিয়ে কুমিরটিকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এক পর্যায়ে কুমিরটি সেলিনা বেগমকে ছেড়ে দিয়ে পানিতে তলিয়ে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে সহযাত্রী জেলেরা নদী থেকে সেলিনা বেগমের মরদেহ উদ্ধার করেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান, বুধবার( ১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীর লঞ্চ ঘাট এলাকায় নেট জাল টেনে পোনা ধরছিল পঞ্চাশোর্ধ নারী জেলে সেলিনা বেগম। এ সময় তার সঙ্গে আর দুই নারী জেলে সহযাত্রী ছিল। তখন হঠাৎ করে একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। পরে সহযাত্রী অপর দুই নারী জেলে কুমিরটিকে আঘাত করলে এক পর্যায়ে সেলিনাকে ছাড়তে সক্ষম হন। তবে নারী জেলেটি উদ্ধার হয় জীবিত নয়, মৃত। 

রিফাত আল মাহামুদ/খাদিজা রুমি/