যশোরের শার্শায় বিপন্ন প্রাণী তক্ষকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) ভোরে উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক দুজন হলেন উপজেলার মাটিপুকুর গ্রামের করিম হোসেন (৪৮) ও মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মামুনুর রশিদ (৪২)।
পুলিশ জানায়, মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে তক্ষক প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী করিম হোসেনের ঘর থেকে প্লাস্টিকের বাস্কেটের মধ্যে রাখা একটি তক্ষক উদ্ধার করে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বিভিন্নস্থানে তক্ষক কেনা-বেচা ও সরবরাহ করে আসছিল এ চক্রটি। তাদের বিরুদ্ধে থানায় বন্যপ্রাণী সংরক্ষন আইনে মামলা হয়েছে।
আটকদের মঙ্গলবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
শার্শা থানায় করিম হোসেনের বিরুদ্ধে একই অপরাধের আরও একটি মামলা রয়েছে।
নজরুল/রিফাত/