ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সর্বশেষ
একনেক সভায় পাঁচ প্রকল্প অনুমোদন জামালপুর সীমান্ত দিয়ে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধা বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা কাটছে না ‘হালান্ডের পায়ে বল বাড়িয়ে দাও’, শিষ্যদের নির্দেশ নরওয়ে কোচের ভোলায় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও রয়্যাল বেঙ্গল টাইগার পাঠ থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ক্ষোভ প্রকাশ ইরান কোচের স্পেনকে আটকে দেওয়া ভোজিনহার গল্প প্রাপ্তবয়স্কদের জন্য কৃতির প্রথম সিনেমা সৌদির চমকে পয়েন্ট হারাল উরুগুয়ে তবু আস্থায় অটল লা ফুয়েন্তে চাঁদপুরে ওমরাহ যাত্রীদের অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পীরজাদার বিরুদ্ধে মামলা সেই ধাক্কা মনে রেখে আলজেরিয়াকে সমীহ করছে আর্জেন্টিনা শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর স্টারবাকসের বিতর্কিত প্রচারণা, ইতিহাস পাঠে কর্মীদের জন্য অর্ধদিবস বন্ধ সব শাখা শরীয়তপুরে বাল্যবিবাহ সম্পাদনের অভিযোগে কারাগারে কাজী অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ভারতে ২২ জুন পর্যন্ত জনপ্রিয় মেসেজিং অ্যাপ 'টেলিগ্রাম' ব্লক রোকনপুর সীমান্তে পুশইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক হামের প্রাতিষ্ঠানিক গাইডলাইন আনল হলি ফ্যামিলি নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সব রেকর্ড ভেঙে দিল ‘মাইকেল’ চাঁদপুুরে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, আটক ২৭ আজকের মুদ্রা বাজার: ১৬ জুন ২০২৬ বাহুবলে কবরস্থানের রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নেই সুনামির আশঙ্কা বকেয়া বেতন-ভাতার দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ মার্কিন-ইরান চুক্তির সমঝোতা হয়নি, জি- ৭ নেতাদের মধ্যে বাড়ছে প্রশ্ন মার্কিন বাহিনীর অস্ত্রের সংকটের কথা অস্বীকার করলেন হেগসেথ নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের রোমাঞ্চকর ড্র
Nagad desktop

শিবগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০১:৫৮ পিএম
আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৬ পিএম
শিবগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত
আখতারুল ইসলাম। ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় আখতারুল ইসলাম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

শনিবার (২১ জুন) সকালে কানসাট সোলেয়মান ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আখতারুল উপজেলার শ্যামপুরের ঢুলিপাড়ার মৃত আফসার আলী ওরফে কালু মণ্ডলের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, সকালে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক পিছন থেকে পথচারী আখতারুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে মামলা করা হবে।

আসাদুল্লাহ/রিফাত/

জামালপুর সীমান্ত দিয়ে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:৩৯ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০১:৪০ পিএম
জামালপুর সীমান্ত দিয়ে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধা
ছবি: খবরের কাগজ

জামালপুরের দেওয়ানগঞ্জে মধ্যেরচর এলাকায় একজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

সোমবার (১৫ জুন) রাতে উপজেলার ঝাউডাঙ্গা বিওপির ১০৭৮ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। পরে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিজিবি ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে ওই ব্যক্তিকে আবারও শূন্যরেখায় পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছেন।

স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, ‘এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও আমরা বাধা দিই। তিনি প্রথমে নিজেকে বাংলাদেশি দাবি করেন। কিন্তু কোনো ঠিকানা বলতে পারেননি। পরে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, ‘বিএসএফ এখন কৌশলে দুর্গম পাহাড়ি অঞ্চল দিয়ে পুশ-ইনের চেষ্টা করছে। রাতে একজনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ওই ব্যক্তি শূন্যরেখায় অবস্থান করছেন।’

আসমাউল আসিফ/রিফাত/

ভোলায় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:৩০ পিএম
ভোলায় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও
ছবি: খবরের কাগজ

মেঘনা নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে ভোলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা।

মঙ্গলবার (১৬ জুন) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর, মেদুয়া ও ধনিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ ভোলার ঘুযীর ঘোলে অবস্থিত ভোলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও করেন। পরে তারা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এবং বিক্ষোভ করে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে স্মারক লিপি প্রদান করা হয়।

স্থানীয়দের অভিযোগ, মেঘনার অব্যাহত ভাঙনে ভোলা শহর রক্ষা বাঁধসহ শিবপুর, মেদুয়া ও ধনিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। গত এক মাসে প্রায় ১০ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে শতাধিক পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে এবং প্রায় ৫০০ একর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। এছাড়া মাছঘাট, বাজার, মসজিদসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের কবলে পড়েছে।

বিক্ষোভকারীরা জানান, ভাঙনের তীব্রতায় শিবপুর ও মেদুয়ার গুরুত্বপূর্ণ মাছঘাট, পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান, অসংখ্য বসতবাড়ি এবং ভোলা শহর রক্ষা বাঁধ এখন ঝুঁকির মধ্যে রয়েছে। বেসরকারিভাবে গড়ে ওঠা ইপিজেড প্রকল্পের জমিও ভাঙনের কারণে সংকুচিত হয়ে পড়েছে। তাদের দাবি, আর মাত্র ১০ মিটার ভাঙন অব্যাহত থাকলে শহর রক্ষা বাঁধও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে, যা হলে ভোলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়তে পারেন।

এ সময় আন্দোলনরত এলাকাবাসী দ্রুত সিসি ব্লক ফেলে নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তারা বলেন, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ভোলা-১ এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ বলেন, ‘ভাঙনকবলিত শিবপুর ও মেদুয়া এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ চলছে। পাশাপাশি ভাঙন রোধে ভোলা সদরের ধনিয়া, কাচিয়া ও শিবপুর ইউনিয়নে প্রায় ৭৩০ কোটি টাকার একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই স্থায়ীভাবে ভাঙন রোধে দ্রুত কাজ শুরু করা হবে।’ 


এদিকে, মেঘনার অব্যাহত ভাঙনে আতঙ্ক ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভোলা শহর রক্ষা বাঁধসহ আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা।

ইমতিয়াজুর/রিফাত/

চাঁদপুরে ওমরাহ যাত্রীদের অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পীরজাদার বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:৫৯ পিএম
চাঁদপুরে ওমরাহ যাত্রীদের অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পীরজাদার বিরুদ্ধে মামলা
ছবি: খবরের কাগজ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাদ্রা দরবার শরীফের দুই পীরজাদা হাম্মাদ চৌধুরী ও বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীর বিরুদ্ধে ওমরাহ যাত্রীদের কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। 

অভিযোগ রয়েছে, ওমরাহ কার্যক্রম পরিচালনার নামে সংগ্রহ করা প্রায় দুই কোটি টাকা নিয়ে তারা আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় ওমরাহ কাফেলার প্রধান মাওলানা মো. গোলাম মাওলা চেক ডিজঅনারের মামলা করেছেন। এছাড়া, নিবন্ধনবিহীনভাবে ‘এসবি ওভারসিজ’ নামে ব্যবসা পরিচালনা করে আরও কয়েকজনের কাছ থেকেও অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। 

ভুক্তভোগীদের বক্তব্য, মামলার নথি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া অভিযোগ থেকে এসব তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলার কচুয়া উপজেলার আইনগিরি গ্রামের লোকমান হোসেনের ছেলে মাওলানা মো. গোলাম মাওলা  বিভিন্ন লোকজনের মাধ্যমে অভিযুক্ত হাম্মাদ ও মিশকাতের সঙ্গে পরিচিত হন। এর আগে তিনি বিভিন্ন ওমরাহ এজেন্সির মাধ্যমে ওমরাহ যাত্রী সৌদিতে পাঠিয়েছেন। 

নিজ জেলা এবং পীরজাদা হিসেবে হাম্মাদ এবং মিশকাতের সঙ্গে ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে ওমরাহ যাত্রীদের পাঠানোর জন্য টাকা লেনদেন শুরু করেন। ৬৫ জন ওমরাহ হজ্জযাত্রীর জন্য গোলাম মাওলা নগদ এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে ৯৫ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করেন। এর মধ্যে নগদ অর্থ লেনদেন হয় হাম্মাদের ব্যাংক একাউন্টে এবং বাকি নগদ টাকা দেওয়া হয় হাম্মাদের পিতা মুহাম্মদ যাকারিয়া চৌধুরীর হাতে।

ভুক্তভোগী গোলাম মাওলা বলেন, আমি হোসাইনিয়া হজ্জ কাফেলা নামে ইতোপূর্বে কয়েকবার যাত্রীদের ওমরাহ সম্পন্ন করেছি। ২০২৫ সালে হাম্মাদ ও মিশকাত চৌধুরীর অনুরোধে তাদের মাধ্যমে যাত্রীদের পাঠানোর কাজ শুরু করি। তারা ওইবছর ১৪ জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আমার কাছ থেকে ৯৫লাখ ৮০হাজার টাকা নেন। কিন্তু নির্দিষ্ট সময়ে ওমরাহ পাঠাতে গড়িমসি করেন। এতে তাদেরকে সন্দেহ হয় এবং মতবিরোধ দেখা দেয়। পরে আমি খোঁজ খবর নিয়ে দেখি তাদের এসবি ওভারসিজ নামে প্রতিষ্ঠানটি নিবন্ধন নেই।

তিনি আরও বলেন, তারা যাত্রীদের পাঠাতে ব্যর্থ হয়ে আমাকে ভুয়া ভিসা ও এয়ার টিকিট দেন। এই বিষয়ে তাদের সঙ্গে কথা হলে এক পর্যায়ে আমাকে ২০ ও ২৫ লাখ টাকার দুটি চেক দেন ইসলামী ব্যাংকের। ওই চেকগুলোতে পর্যাপ্ত টাকা না থাকাতে শেষ পর্যন্ত হাম্মাদ চৌধুরীকে আসামি করে এন.আই এ্যাক্ট এর ১৩৮ ধারায় ঢাকার এম এম আদালতে পৃথক দুটি মামলা করি। মামলায় দুটি হাজিরার নির্ধারিত তারিখে হাম্মাদ উপস্থিত হননি। তার বাবা যাকারিয়া চৌধুরী সন্তানদের দায়ভার নিতে নারাজ। হাম্মাদ ঢাকায় আত্মগোপনে এবং মিশকাত চৌধুরী বিদেশে রয়েছেন। এসব বিষয় আমি মৌখিকভাবে চাঁদপুরের জেলা প্রশাসক এবং লিখিত অভিযোগ দিয়েছি পুলিশ সুপারের নিকট।

এই ভুক্তভোগী বলেন, তাদের কাছ থেকে আমি যাত্রীদের টাকা উদ্ধারে সামাজিকভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তারা শুধুমাত্র আমার নয়, বহু ওমরাহ যাত্রীদের টাকা নিয়ে আত্মগোপনে। এখন বড় সমস্যা হচ্ছে যারা আমাকে ওমরাহ করার জন্য টাকা দিয়েছেন তাদেরকে আমি টাকাও ফেরত দিতে পারছি না এবং ওমরাহ করার ব্যবস্থা হচ্ছে না। তাদের জীবনের সবশেষ স্বপ্ন ভেঙেছে। যার ফলে আমি এখন পথে বসার উপক্রম। এই প্রতারক চক্রের কাছ থেকে যাত্রীদের টাকা উদ্ধারের জন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করি।

আরেক ভুক্তভোগী কুমিল্লার মুরাদ নগরের নছরুল্লাহ হুসাইন বলেন, আমার ১৭৬ জন ওমরাহ হজ্জ যাত্রীর ভিসা ও এয়ার টিকিট বাবদ মিশকাত চৌধুরী তার দুই ভাই হাম্মাদ ও ইয়াহিয়া চৌধুরীর ব্যাংক হিসাব নম্বরে নিয়েছেন ১ কোটি ৪লাখ টাকা। যাত্রীদের কাজ করে দিতে না পেরে আমাকে ৭৫ লাখ টাকার চেক দিয়েছেন। সময় পার হয়ে যাওয়ার পর আমি ওই দুই চেকের বিপরীতে কুমিল্লা আদালতে দুটি মামলা করেছি। ওই মামলায় খুব শিগগিরই তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হবে। তাদের এই ধরণের প্রতারণায় আমি পথে বসার উপক্রম। দেশের বিভিন্ন স্থানে আরও লোকদের সঙ্গে তারা এই ধরণের প্রতারণা করেছে।

এসব বিষয়ে বক্তব্যের জন্য হাম্মাদ চৌধুরী ও মিশকাত চৌধুরীর ব্যাক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হয়। তারা ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তাদের পরিচয় দিয়ে কথা বলার জন্য ক্ষুদে বার্তা দেওয়া হয়, তাতেও তারা কোন সাড়া দেননি। যার ফলে তাদের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

এদিকে এসব ঘটনার বিষয় জানেন হাম্মাদ ও মিশকাতের বাবা মুহাম্মদ যাকারিয়া চৌধুরী। তিনি মুঠোফোনে জানান, ছেলেরা প্রাপ্ত বয়স্ক। তারা নিজেদের ব্যবসা করেন লোকজনের সঙ্গে। এসব বিষয়ে আমাকে জড়াবে কেন। মামলায় আমাকে জড়ানো হয়েছে, আমি নগদ অর্থ গ্রহণ করেছি। এটি সম্পূর্ণ মিথ্যা। আমার সঙ্গে কোন লেনদেন হয়নি। এসব ঝামেলার কারণে আমি ছেলেদের সঙ্গে এখন যোগাযোগ রাখিনা। কারণ লোকজন আমার সঙ্গে ঝামেলা করে।

ফয়েজ আহমেদ/অন্তরা

শরীয়তপুরে বাল্যবিবাহ সম্পাদনের অভিযোগে কারাগারে কাজী

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:২৮ পিএম
শরীয়তপুরে বাল্যবিবাহ সম্পাদনের অভিযোগে কারাগারে কাজী
ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের নড়িয়ায় এক কিশোরীর বাল্যবিবাহ সম্পাদনের অভিযোগে এক নিকাহ রেজিস্ট্রারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবর কান্দী এলাকায় এক ১৬ বছর বয়সী কিশোরীর বিয়ের আয়োজন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস-এর নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানকালে ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ৩৬ বছর বয়সী এক ব্যক্তির বিয়ের আয়োজনের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে দেয়। এ সময় নিকাহ রেজিস্ট্রার মাওলানা জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে বাল্যবিবাহ সম্পাদনের প্রমাণসহ একটি খসড়া রেজিস্টার খাতা জব্দ করা হয়।

এ ঘটনায় বর, তার বাবা-মা এবং স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন ।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, ‘বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিধান মজুমদার/রিফাত/

রোকনপুর সীমান্তে পুশইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০০ পিএম
রোকনপুর সীমান্তে পুশইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক
ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। 

সোমবার (১৫ জুন) রাতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ তাদের আটক করে।

আটক ৭ জনই গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন দোস মোহাম্মদের ছেলে বাবুল আক্তার (৪০), আব্দুল লতিফের ছেলে এমদাদুল হক (৩৮), ওবায়দুল রহমানের ছেলে রয়েল( ২৮),;কালুমদ্দিনের  ছেলে আজম (৩৫), জমসেদ আলীর ছেলে আলম (৩৮) , নাইমুলের ছেলে আসমাউল হক (৩৩) ও ধুলুর ছেলে মেসবাহুল হক (৩০)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসীম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আওতাধীন ওয়াদা ক্যাম্পের সদস্যরা নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। বিজিবি টহল দলের তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপে বিএসএফের সেই পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়।

বিজিবির বরাত দিয়ে গোমস্তাপুর থানার ওসি নূরে আলম বলেন, সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ওই নারীকে বাংলাদেশে আসতে সহায়তা করেন সাত বাংলাদেশি। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা ওই পুশইনের ঘটনা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে চার বাংলাদেশিকে আটক করে। রাত ৪ টার দিকে বিজিবি তাদের থানায় সোপর্দ করে। পরে পুলিশ আরও ৩জনকে একই অভিযোগে আটক করে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসীম ফিরোজ বলেন, আটককারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মো. আসাদুল্লাহ/অন্তরা