ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
ডলার স্থিতিশীল, বেড়েছে ইউরো ও পাউন্ডের দাম চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস রাসুল (সা.)-এর চুল সাদা হলেও যেমন দেখাত ১৯৭৮ সালে এসেছিলেন প্রেসিডেন্ট বাবা, ৪৮ বছর পর একই মাঠে প্রধানমন্ত্রী ছেলে লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয় ভাঙচুর সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ‘সমর্থকরা আর্জেন্টিনার এই দলকে নিয়ে পাগল’, ইতিহাস গড়ার পর মেসি সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস বদলানোর হুঙ্কার টমাস টুখেলের ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী রংপুরে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টু গ্রেপ্তার আজকের আবহাওয়ার পূর্বাভাস কচুয়া উপজেলা বিএনপি সভাপতির হুমকি, ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’ ৬০ বছরের অপেক্ষা বনাম ক্রোয়াট ধারাবাহিকতা নওগাঁ সীমান্তে স্থানীয়দের হাতে আটক সন্দেহভাজন ব্যক্তি সিলেট নগরীর ৪টি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিএনপি জাহাঙ্গীরনগরে অভিযুক্ত শিক্ষকদের দায়মুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুনঃতদন্তের দাবি লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় প্রকল্পের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা শাহরাস্তিতে নারীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত কালুখালীতে অগ্নিদগ্ধ মরদেহ: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ ওমরাহ যাত্রীদের অর্থ আত্মসাৎ: দুই পীরজাদার বিরুদ্ধে মামলা নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ ধামরাইয়ের কালামপুর সাব-পোস্ট অফিস: নাক-মুখ চেপে নিতে হয় সেবা বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক, ক্লোসাকে ছুঁয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা! স্বপ্ন ছোঁয়ার শেষ মিশনে রোনালদো নারায়ণগঞ্জে পদ্মার উড়াল সেতুর পিলারের মাটি গেছে শ্রমিক লীগ নেতার ভাটায় বাকৃবিতে নজর কাড়ছে পেলে-ম্যারাডোনার গ্রাফিতি
Nagad desktop

এলাচের বাজার আবারও অস্থির

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:১৬ এএম
এলাচের বাজার আবারও অস্থির
বিক্রির উদ্দেশ্যে একজন বিক্রেতা এলাচের জার বের করছেন। খাতুনগঞ্জ থেকে তোলা। ছবি:খবরের কাগজ

বিশ্বের অন্তত ১৩টি দেশ থেকে বাংলাদেশে এলাচ আমদানি করা হয়। এর মধ্যে ভারত ও গুয়াতেমালা থেকে আমদানি হয় সবচেয়ে বেশি। 

গুণগতমানের বিবেচনায় পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় গুয়াতেমালার এলাচের চাহিদা বাংলাদেশে বেশি। কিন্তু দেশটিতে উৎপাদন কমে যাওয়ায় সেখানে দাম বেড়ে গেছে। এ কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা নতুন করে আর সেখান থেকে মসলাটি আমদানি করছেন না। এই সুযোগে চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে গুয়াতেমালার এলাচের দাম বেড়ে গেছে। দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে অন্তত ৩০০ টাকা। বর্তমানে এটি ৪ হাজার ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

পাইকারি ব্যবসায়ীদের দাবি, ভারতীয় এলাচ আকারে ছোট, দাগ থাকে এবং গুণেমানেও গুয়াতেমালার এলাচের চেয়ে কিছুটা নিম্নমানের। তাই ভারতীয় এলাচের প্রতি ক্রেতার আগ্রহ কম। বর্তমানে গুয়াতেমালা থেকে আমদানি করতে গেলে প্রতি কেজি এলাচ ৫ হাজার ১০০ টাকা দাম পড়বে। সে দেশে উৎপাদন কম হওয়ায় সেখানে দাম বেড়ে গেছে। তাই আমদানিকারকরা কয়েকমাস ধরে আমদানি করছেন না। খাতুনগঞ্জের কিছু ব্যবসায়ী এই সুযোগকে কাজে লাগাচ্ছেন।

জানা গেছে, খাদ্যপণ্য ছাড়াও ওষুধ, কনজ্যুমার পণ্য উৎপাদনে এলাচের ব্যবহার হয়। গুয়াতেমালা, ভারত, তানজানিয়া, শ্রীলঙ্কা, লাওস, ভিয়েতনাম, পাপুয়া নিউগিনি, নেপাল, থাইল্যান্ড, হন্ডুরাস, ইন্দোনেশিয়া ও ভুটানে এলাচ উৎপাদন হয়। তবে গুয়াতেমালা ও ভারত থেকে সবচেয়ে বেশি এলাচ বাংলাদেশে আমদানি হয়। তাই এই দুই দেশের ওপর এলাচের বাজার দর ওঠানামা নির্ভর করে।

খাতুনগঞ্জে ২০২৩ সালের ডিসেম্বর থেকে এলাচের দরে কারসাজি শুরু হয়। ওই বছরের অক্টোবর পর্যন্ত পাইকারি বাজারটিতে প্রতি কেজি ভারতীয় এলাচ ১৬০০ টাকা ও গুয়াতেমালার এলাচ ১ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হয়েছিল। এরপর থেকে দফায় দফায় মসলাটির দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত বছরের (২০২৪ সাল) জুন মাসে দাম বেড়ে ভারতীয় এলাচ হয় ৪ হাজার ১০০ টাকা ও গুয়াতেমালার এলাচের দাম ঠেকে ৪ হাজার ৪৫০ টাকায়। এবারও একই কারসাজিতে মেতেছেন পাইকারি ব্যবসায়ীরা। বছর ঘুরতেই এলাচের দাম বাড়ানোর ক্ষেত্রে অতীতকেও ছাড়িয়ে গেছেন তারা।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের আইনবিষয়ক সম্পাদক ও চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেছেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে লোকসানের ভয়ে আমদানিকারকরা আমদানি কমিয়েছেন। তার ওপর বন্দরকে ঘিরে বিভিন্ন কর্মসূচি, কাস্টমসের কলমবিরতির কারণে খাতুনগঞ্জে একটা প্রভাব পড়েছে। ঠিকভাবে কনটেইনার ডেলিভারি না হওয়ায় অনেক ভোগ্যপণ্য চট্টগ্রাম বন্দরে আটকে গেছে। এ কারণে পণ্যগুলো যথাসময়ে খাতুনগঞ্জে সরবরাহ হয়নি। তাই কিছু কিছু পণ্যের দামে প্রভাব পড়েছে।’

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেছেন, ‘আমরা অতীতেও খাতুনগঞ্জের ব্যবসায়ীদের এলাচ, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যে কারসাজির প্রমাণ পেয়েছি। তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে এ বিষয় নজর দিতে হবে। যথাযথ সিদ্ধান্ত নিতে হবে।’ 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেছেন, ‘আমাদের জনবল সীমিত। তবুও আমরা সাধারণ মানুষের ভোগান্তি বা হয়রানি দূর করতে প্রতিনিয়ত কোনো না কোনো ভোগ্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালাচ্ছি।

 মূল্যতালিকা না রাখা, বেশি দামে পণ্য বিক্রি করার মতো অপরাধের প্রমাণ পাচ্ছি। বিধি মোতাবেক জরিমানা করে আমরা দায়িত্ব শেষ করি না। বাজার কমিটির সঙ্গে বৈঠক করছি। সব ব্যবসায়ীকে যথাযথভাবে ব্যবসা পরিচালনা করতে পরামর্শ ও সতর্ক করছি।’

 

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয় ভাঙচুর

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:০৫ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১১:৪০ এএম
লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয় ভাঙচুর
নিহত স্কুল ছাত্র মেহেদী হাসান। ছবি: খবরের কাগজ

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার উদয়পুরে ফরিদ আহম্মেদ ভূঁইয়া একাডেমির এক আবাসিক ছাত্রের মৃত্যুর ঘটনায় বিদ্যালয়টিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। 

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা থেতে রাত পর্যন্ত হাজার হাজার গ্রামবাসী জড়ো হয়ে এ ভাঙচুর চালান।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার একটু আগে বিদ্যালয়টির আবাসিক ভবনের একটি কক্ষ থেকে অষ্টম শ্রেণির আবাসিক ছাত্র মেহেদী হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বিদ্যালয় কর্তৃপক্ষ। মেহেদী হাসানের মৃত্যুর ঘটনা এলাকায় প্রচার হলে প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় ক্ষুব্ধ এলাকাবাসী।

মেহেদী হাসান উপজেলার সোনাপুর বাজারের জিয়া উদ্দিনের ছেলে। সে এই স্কুলের আবাসিক ছাত্র।

মঙ্গলবার সন্ধ্যায় হোস্টল থেকে মেহেদীর মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী শিক্ষক কর্তৃক পিটিয়ে হত্যার অভিযোগ তোলে প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে বিক্ষোভ শুরু করেন।

তারা সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১২টায় পর্যন্ত দফায় দফায় হামলা ও ভাঙচুর চালান।

মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মেহেদী হাসানের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে স্থানীয়রা অভিযোগ করেন, মেহেদী হাসানকে নির্যাতন ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। প্রতিষ্ঠানের শিক্ষকরা তাকে হত্যা করে বলে দাবি করেন শিক্ষার্থীর স্বজন ও এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, 'শিক্ষার্থীর মৃত্যুর জেরে প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কী কারণে ঘটনাটি ঘটেছে, সেটা বের করা হবে। হত্যা না স্বাভাবিক ঘটনা সেটা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

রফিকুল ইসলাম/আজহার/

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:১৩ এএম
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী
প্রধানমন্ত্রীর সমাবেশ উপলক্ষে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রস্তুত প্যান্ডেল। ছবি: খবরের কাগজ

একগুচ্ছ স্বপ্ন ও দীর্ঘদিনের প্রত্যাশা বুকে নিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে অধীর আগ্রহে প্রহর গুনছেন প্রবাসী ও পর্যটন-অধ্যুষিত চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলার লাখো মানুষ।

বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম মৌলভীবাজার সফরে আসছেন তিনি।

প্রশাসন, বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মৌলভীবাজার আসবেন প্রধানমন্ত্রী। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ এবং পরে মৌলভীবাজার জেলা সদরের মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবার এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারকে তৃতীয় পর্যায়ের পাইলট কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচিত প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কয়েক দিন ধরে জেলাবাসীর মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। এতে নতুন করে পুরোনো দাবিগুলো আলোচনায় ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রবাসীবহুল ও পর্যটন এলাকা হিসেবে শমসেরনগর বিমানবন্দর চালু, জেলার হাওরগুলোর উন্নয়নে প্রকল্প গ্রহণসহ নানা দাবি সামনে এসেছে।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ‘মৌলভীবাজারের মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। প্রধানমন্ত্রীর সফর জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে আমরা আশা করছি।’

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, ‘নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আমরা প্রধানমন্ত্রীর কাছে জেলার গুরুত্বপূর্ণ দাবিগুলো উপস্থাপন করব।’

পুলক/রিফাত/

নওগাঁ সীমান্তে স্থানীয়দের হাতে আটক সন্দেহভাজন ব্যক্তি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৫৪ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১০:২৪ এএম
নওগাঁ সীমান্তে স্থানীয়দের হাতে আটক সন্দেহভাজন ব্যক্তি
নওগাঁ সীমান্তে ৭০ উর্ধ্ব সন্দেহভাজন ব্যক্তি। ছবি:খবরের কাগজ

নওগাঁ সীমান্তে ৭০ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরে বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যার ঠিক আগে নওগাঁর চকিলাম বিজিবি বিওপির আওতায় চকশবদল সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

নওগাঁ ১৪ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার কিছু আগে চকিলাম এলাকায় লুঙ্গি-গেঞ্জি পরিহিত বয়স্ক এক ব্যক্তিকে ঘুরতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হলে তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেন গ্রামবাসী। তবে তিনি তার নাম ঠিকানা কিংবা পরিচয় কিছুই বলতে পারেননি। ধারণা করা হচ্ছে সে মানসিক প্রতিবন্ধী। এরই মধ্যে বিষয়টি স্থানীয় বিএসএফ কর্মকর্তাদের জানানো হয়েছে।

অধিনায়ক জানান, ১৪ বিজিবির আওতাধীন পুরো সীমান্ত এলাকায় টহল জোরদার আছে। কোনো ভাবেই বাংলাদেশ অভ্যন্তরে অবৈধভাবে কাউকে ঢুকতে দেওয়া হবে না। সীমান্ত এলাকায় অপরিচিত লোক দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় গ্রামবাসীও বিজিবিকে সহযোগিতা করছেন।

গত ৫ জুন নওগাঁর হাপানীয়া ও ৭ জুন নীতপুর সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে তা বিজিবির প্রতিরোধের মুখে ভারত অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

হারুন/আজহার

সিলেট নগরীর ৪টি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিএনপি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৫৩ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৯:৫৪ এএম
সিলেট নগরীর ৪টি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিএনপি
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর ভেতর দিয়ে বুধবার মৌলভীবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই তাকে স্বাগত জানানোর উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর বিএনপি। এ উপলক্ষে নগরীর চারটি পয়েন্টে নেতা-কর্মীরা অবস্থান নেবেন।

 বুধবার  (১৭ জুন) মৌলভীবাজার সফরের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর তিনি সড়কপথে সিলেট নগরী হয়ে মৌলভীবাজার যাবেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগ সফর করছেন তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে মৌলভীবাজারের পাশাপাশি সিলেট জেলাতেও উৎসবের আমেজ বিরাজ করছে।

সিলেট মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিলেট নগরীর চৌকিদেখী পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, কুমারপাড়া-নাইরপুল পয়েন্ট এবং উপশহরের রোজভিউয়ের সামনে থেকে হুমায়ুন রশিদ চত্বর পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেবেন। প্রতিটি পয়েন্টে মনিটরিংয়ের জন্য দুইজন সহ-সভাপতি ও দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।

চৌকিদেখী পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন সহ-সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর ও সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার ও মাহবুবুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

আম্বরখানা পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ১, ২, ৩, ৮, ৯, ১০, ১১, ১২, ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। নেতৃত্ব দেবেন সহ-সভাপতি জিয়াউল হক জিয়া ও মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হাসান লিটন, শাহনেওয়াজ বক্ত তারেক ও মতিউল বারী খুর্শেদ।

কুমারপাড়া থেকে নাইরপুল পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। নেতৃত্ব দেবেন সহ-সভাপতি আমির হোসেন ও সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক শুয়াইব আহমদ শোয়েব ও রেজাউল করিম আলো।

উপশহরের রোজভিউয়ের সামনে থেকে হুমায়ুন রশিদ চত্বর পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ৩১, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি এবং ছাত্রদল, তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। নেতৃত্ব দেবেন সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল ও আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল হাসান মঞ্জু, নাদির খান ও আবুল কালাম।

এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসবমুখর পরিবেশে সফল করতে মহানগর বিএনপি ইতোমধ্যে প্রস্তুতি সভা করেছে। সভায় সিলেট নগরীর চারটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতা-কর্মীদের দায়িত্বও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর সফল ও উৎসবমুখর করতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

রিফাত/

শাহরাস্তিতে নারীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৩১ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১০:১১ এএম
শাহরাস্তিতে নারীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ
অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ৩ কেজি ওজনের একটি টিউমার অপসারণ। ছবি: খবরের কাগজ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২২ বছর বয়সী এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় তিন কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) রাতে উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এর আগে গত এপ্রিল মাসে একই হাসপাতালে আরেক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল টিউমার অপসারণ করা হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওই তরুণী দীর্ঘদিন ধরে পেটে অস্বাভাবিক ফোলাভাব ও ব্যথা অনুভব করছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে বড় আকারের টিউমার শনাক্ত করা হয়। চিকিৎসকদের পরামর্শে পরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারে রোগীর পেট থেকে টিউমারটি অপসারণ করা হয়।

অস্ত্রোপচারকারী সার্জন ডা. মো. আরিফ উল হাসান বলেন, রোগী দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। সফলভাবে টিউমার অপসারণ করা সম্ভব হয়েছে। রোগী এখন শঙ্কামুক্ত রয়েছেন।