নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য একবছর পর কবর থেকে শরীফ আহমেদ সৌরভ (২১) নামে এক যুবকের মরদেহ উত্তোলন করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের সামাজিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, '২০২৪ সালের ৭ আগস্ট রাত ১২ টার দিকে শরীফ আহমেদ সৌরভকে বাড়ি থেকে ডেকে নিয়ে ডাকাত সন্দেহে নির্মমভাবে হত্যা করা হয়। তবে তখন দেশের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও অনুকূলে না থাকায় সৌরভের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। পরে দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে চলতি বছরের ২৫ জানুয়ারি ১৭ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পান রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম। তিনি আদালতের কাছে সৌরভের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের আবেদন করেন। এর প্রেক্ষিতে সোমবার বিকেলে চনপাড়া কবরস্থান থেকে মরদেহ উঠিয়ে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (২৯ জুলাই) পুনরায় কবর দেওয়া হবে।
রুবেল/মেহেদী/