ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম চীনের পরিবেশবান্ধব গাড়ি রপ্তানি দ্বিগুণ বেড়েছে শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু ডাক সেবায় আসছে অটোমেশন পদ্ধতি: ডাক ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল প্রশিক্ষণ মাঠেই থেমে গেল এসআই জীবন রহমানের জীবনযাত্রা তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল বাড়ি নির্মাণে ঋতুপর্ণাকে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’ মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’ ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর নামে মামলা, আটক ৩ টেলিমেডিসিনের গুরুত্ব বর্তমানে বৈধ সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: টেলিযোগাযোগ মন্ত্রী সংসদ সদস্যের পদ ছাড়ছেন কোয়েল বিচার চাইব কার কাছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক আরও ঝলমলে রঙিন হচ্ছে পাহাড়ি শহর ছোংছিংয়ের রাত আয় বাড়ছে কিন্তু বরকত কমছে কেন? নাটোরে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ফ্রিতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য প্রতিমন্ত্রী বিদেশে শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ থাকবে: অর্থমন্ত্রী নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকবে: অর্থমন্ত্রী ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬ সংঘর্ষে ফের উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর, নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক রামিসা ও নূরজাহান হত্যা: আমাদের মূল্যবোধের পচন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ভাঙ্গায় কৃষকদল নেতাকে থানার মধ্যে মারধরের অভিযোগ
Nagad desktop

মুজিবনগরে ৪ জনকে পুশইন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৬ পিএম
আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:২৪ পিএম
মুজিবনগরে ৪ জনকে পুশইন
ছবি: খবরের কাগজ

মেহেরপুরের মুজিবনগরে একজন পুরুষ ও তিনজন নারীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- যশোর কোতয়ালী থানার তাহাজ্জেল হোসেন (৩৫), সুলতা সরকার (৪২), মিস মনোয়ারা (৩৫) ও তৃপ্তী বারুরী (৩৫)। 

স্থানীয় ও মুজিবনগর থানা পুলিশ সুত্রে জানা গেছে, বিভিন্ন রোগে চিকিৎসার লক্ষে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। সাজা ভোগ শেষে তাদের একত্রিত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি (বিএসএফ) দারিয়াপুর সীমান্ত দিয়ে পার করে দেয়। 

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ৪ জনের একটি দলকে সীমান্ত পার করে এদিকে ঠেলে দিয়েছে বিএসএফ। তাদেরকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

বেন ইয়ামিন/নাঈম/

ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৭:০০ পিএম
ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের কালীগঞ্জে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর প্রায় ৩টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিয়ামত কামালহাট গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাচা নিয়ামত ও তার ভাতিজার মধ্যে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত হন নিয়ামত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে।’ এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

মাহফুজুর রহমান/রিফাত/

প্রশিক্ষণ মাঠেই থেমে গেল এসআই জীবন রহমানের জীবনযাত্রা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম
প্রশিক্ষণ মাঠেই থেমে গেল এসআই জীবন রহমানের জীবনযাত্রা
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা ও নানা প্রতিকূলতা পেরিয়ে আবারও পুলিশি জীবনে ফিরেছিলেন উপ-পরিদর্শক (এসআই) জীবন রহমান। মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে দায়িত্ব পালনের নতুন স্বপ্নে বিভোর ছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রশিক্ষণ মাঠেই আকস্মিক মৃত্যু হয়েছে তার।

সোমবার (৮ জুন) বিকেলে পুলিশ একাডেমির মৌলিক প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড়ের নির্ধারিত কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। 

নিহত জীবন রহমান (৪৫) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাসিন্ধা।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৫টার দিকে অন্যান্য প্রশিক্ষণার্থীদের সঙ্গে দৌড়াচ্ছিলেন জীবন রহমান। একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করে মাঠে বসে পড়েন। অবস্থার অবনতি হলে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা সম্ভব নয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করলেও বিভিন্ন কারণে জীবন রহমানের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়নি। পরে চাকরিচ্যুত হওয়ার পর সম্প্রতি পুনর্বহাল হয়ে তিনি আবার প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পান। নতুন উদ্যমে কর্মজীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

জীবন রহমানের আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ সংগ্রামের পর পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করার যে স্বপ্ন তিনি লালন করেছিলেন, তা অপূর্ণ রেখেই বিদায় নিতে হলো তাকে।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিফাত/

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:০১ পিএম
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক
ছবি: খবরের কাগজ

ঝড়-বৃষ্টির কারণে আধা ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫ টার দিকে ফেরি চলাচল পুনরায় চালু হয় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে এই নৌপথে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আকস্মিক ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের ফলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু করা হয়।

ডিজিএম আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও স্বাভাবিকভাবে পারাপার শুরু হয়েছে।

লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দি।

বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি ফেরি ও ১৭টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

আসাদ জামান/রিফাত/

নাটোরে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম
নাটোরে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ
ছবি: খবরের কাগজ

নাটোরের লালপুর উপজেলার চরজাজিরা এলাকায় পদ্মা নদীতে একটি স্পিডবোট থেকে আজিজুল হক ওরফে জরু মাস্তান (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) ভোরে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আজিজুল হক ওরফে জরু মাস্তান নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হিজলী পাবনাপাড়া এলাকার আব্দুল শেখের ছেলে।

ওসি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে রাজশাহী জেলার বাঘা থানা, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এবং নাটোর জেলার লালপুর থানার সীমান্তবর্তী চরে গোলাগুলির একটি ঘটনা ঘটে। ওই সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ, ভেড়ামারা থানা পুলিশ এবং লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নাটোর অংশে একটি স্পিডবোটে মরদেহটি পাওয়া গেলে লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তা উদ্ধার করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামাল/রিফাত/

ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:২৬ পিএম
ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মা ও তার স্কুলছাত্রী কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে কয়েকজনকে ভুক্তভোগীরা শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সিকদারপাড়া ডলুনিঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মাতামুহুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঘটনার পরপরই স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে।

মঙ্গলবার (৯ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২৩), কেফায়েত হোসেন ওরফে পুইত্যা (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), মেহেদী হাসান (২৪) এবং মোহাম্মদ তারেক (২৬)।

পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদ জানান, খবর পেয়ে মাতামুহুরী তদন্ত কেন্দ্র ও চকরিয়া থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল গভীর রাতে বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের মূল দরজা খুলে অন্য সদস্যদের ঢুকতে সহায়তা করে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। একপর্যায়ে বাড়িতে থাকা এক নারী ও তার দশম শ্রেণিতে অধ্যয়নরত কন্যাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মামা সাইদুল ইসলাম মারুফ বলেন, “আমার ভাগ্নির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।”

স্থানীয় বাসিন্দা মো. রকিব জানান, ডাকাতরা প্রথমে গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং পরে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এরপর তারা পরিবারের সদস্যদের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে পালিয়ে যায়।

সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, গভীর রাতে একদল ব্যক্তি বাড়িতে প্রবেশ করে ডাকাতি সংঘটিত করে এবং ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষা, চিকিৎসা ও অন্যান্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মামলা দায়েরের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

এদিকে, জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে এলাকায় পুলিশি টহল বৃদ্ধি, রাতের নিরাপত্তা জোরদার এবং সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা।

তারেকুর রহমান/এসএন