ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
তুমিও হারিয়ে যাও আমাজনের জঙ্গলে সিরাজউদ্দৌলা নাটকের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র আমরা সব ইরানির জন্য খেলি: তারেমি কালীগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তার ঘিরে মুখোমুখি বিএনপির দুই গ্রুপ ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে ত্রিশালে সরকারি বইসহ পিকআপ জব্দ, পলাতক মাদরাসা সুপার অবশেষে মায়ামিতে উরুগুয়ে দল খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত, আলোচনায় সায়েদাবাদ-ফুলবাড়িয়া ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল গায়ক অ্যামচেমের নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহসভাপতি আলা উদ্দিন নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী মাদারীপুরে সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাঙচুর ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা কিয়ামতের আদালতে সবচেয়ে ভয়ংকর সাক্ষী কে জানেন? ট্রাফিক মামলা নিষ্পত্তি করলেই ২৫ শতাংশ ছাড় বাজেটে ইতিবাচক উদ্যোগের পাশাপাশি উদ্বেগ জানিয়েছে রিহ্যাব জনবল নেবে ব্র্যাক ব্যাংক ম্যাচ শেষেই নির্বাসন, যুক্তরাষ্ট্রের কড়া বিধিনিষেধে ক্ষুব্ধ ইরানের কোচ ধর্ষণচেষ্টায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান নীল, সাদা রঙে রাঙা রংপুর, আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস তারপরও টুর্নামেন্ট উপভোগের বার্তা কুরাসাও কোচের প্রত্যন্ত অঞ্চলে উদ্ভাবনী সংস্কৃতি ছড়িয়ে দিতে চান মোশাহিদ বিশ্বকাপের পুরো পারিশ্রমিকই পাচ্ছেন সোমালির রেফারি আরতান দেশে ফিরলেন ৫৬ হাজার ৮৬৮ হাজি, মারা গেছেন কতজন? রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অবাস্তব: জিএম কাদের
Nagad desktop

নোয়াখালীতে আনসার-ভিডিপি সদস্যদের ভাতার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০২:৪২ পিএম
আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৩:০৬ পিএম
নোয়াখালীতে আনসার-ভিডিপি সদস্যদের ভাতার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
অভিযুক্ত উপজেলা কর্মকর্তা জহুরা খাতুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের ভাতা থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা কর্মকর্তা জহুরা খাতুনের বিরুদ্ধে।

শনিবার (৩০ আগস্ট) খবরের কাগজের অনুসন্ধানে টাকা নেওয়ার প্রমাণ হিসেবে বেশ কিছু অডিও রেকর্ড পাওয়া গেছে। যাতে জহুরা খাতুনের টাকা দাবি ও পরিশোধের নানা বিষয় উঠে এসেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত জাতীয় সংসদ, উপজেলা নির্বাচন ও দুর্গাপূজাসহ বিভিন্ন কাজে নিয়োজিত আনসার সদস্যদের ভাতা থেকে মাথাপিছু ৫০০ থেকে হাজার টাকা করে আদায় করেন ওই কর্মকর্তা।

এর আগে গত ২৪ আগস্ট ওই কার্যালয়ের সহকারী মহিলা কোম্পানি কমান্ডার ও মাস্টার রোল ঝাড়ুদার বিবি ফাতেমা মহাপরিচালকের (ডিজি) কাছে জহুরা খাতুনের বিরুদ্ধে টাকা আদায়ের আরেকটি অভিযোগ করেন।

এ বিষয়ে বিবি ফাতেমা খবরের কাগজকে বলেন, ‘আমি ঝাড়ুদার পদে দুই হাজার ২৮৭ টাকা মাসিক বেতন পাই। সেখান থেকে প্রতিমাসে এক হাজার টাকা করে দাবি করেন জহুরা খাতুন। এছাড়া বিগত নির্বাচনে ডিউটি করা সদস্যদের ভাতা থেকে টাকা তুলে দিতে বলেছিলেন। না দেওয়ায় আমাকে চাকুরিচ্যুত করার হুমকিসহ গালিগালাজ করেন। পরে চাকরি বাঁচাতে ঋণ করে জহুরা খাতুনকে ঘুষের ৪০ হাজার টাকা পরিশোধ করি।’

কল রেকর্ড পর্যালোচনা করে শোনা যায়, রামপুর ইউনিয়নের দলনেতা মহিউদ্দিনকে উপজেলা নির্বাচনে পাঁচটি গ্রুপে কর্মীর নাম দেওয়ার বিপরীতে তার কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেন জহুরা খাতুন। এ বিষয়টি মহিউদ্দিন যেন তদন্ত কমিটির কাছে স্বাক্ষী না দেয়, সেজন্য বার বার তাকে অনুরোধ করেন জহুরা খাতুন।

এ সময় মহিউদ্দিনকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গ্রুপ বাড়িয়ে দিয়ে আরও অনেক সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলেন জহুরা খাতুন। তদন্ত কমিটিকে অফিসের অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাক্ষী দিতেও শিখিয়ে দেন এই কর্মকর্তা।

প্রতিউত্তরে মহিউদ্দিন বলেন, ‘গতবার আমার গ্রুপ থেকে আপনাকে (ঘুষের) ১৫ হাজার টাকা দিয়েছি। আমি ওই টাকা কারো কাছ থেকে পাইনি। পরে আমার ভেড়া বিক্রি করে আপনাকে ওই টাকা পরিশোধ করেছি। কোম্পানীগঞ্জে সাতটি খুন হয়েছে। পরিস্থিতি খারাপ, বুঝে-শুনে কাজ করতে হয়। এখন আমার গ্রুপও লাগবে না, আমি চাকুরিও করব না।’

অন্য একটি রেকর্ডে শোনা যায়, কর্মকর্তা জহুরা খাতুন দলনেতাদের বৈঠকে নির্বাচনী ডিউটিতে অংশগ্রহণকারী কর্মীদের ভাতা থেকে জনপ্রতি ৫০০ টাকা এবং দলনেতাদের থেকে জনপ্রতি ২০০ টাকা করে দাবি করেন। এ সময় দলনেতারা কর্মীপ্রতি ৪০০ টাকা করে নেওয়ার অনুরোধ করলে জহুরা খাতুন তা মানেননি।

আনসার-ভিডিপি সূত্র জানায়, গত ৭ জুলাই লক্ষ্মীপুরের রামগঞ্জ ব্যাটালিয়নের পরিচালক শিরিন সুলতানার নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি জহুরা খাতুনের বিরুদ্ধে আনিত অভিযোগের সরেজমিনে তদন্ত করেন। বিস্তারিত জানার পর ওই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন প্রথমে খবরের কাগজের হাতে আসা অডিওগুলো এডিট করে বানানো বলে দাবি করেন। পরে একে একে সবগুলো বলার পর অডিওতে কথোপকথন তার নিজের বলে স্বীকার করেন।

তবে তিনি দাবি করেন, আমি আসার আগে এখানে ব্যাপক অনিয়ম হতো। আমি কম্পিউটারও জানি না, লিস্টও আমি করি না। শুধু স্বাক্ষর করি। আমি আসার পর এখানকার অনিয়ম বন্ধ করেছি। এখন আমাকে এখান থেকে সরানোর জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে।

এ বিষয়ে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. সুজন মিয়া খবরের কাগজকে বলেন, জহুরা খাতুনের বিরুদ্ধে আগের অভিযোগের তদন্ত শেষ হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া ফাতেমার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/নাঈম/অমিয়/

ত্রিশালে সরকারি বইসহ পিকআপ জব্দ, পলাতক মাদরাসা সুপার

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
ত্রিশালে সরকারি বইসহ পিকআপ জব্দ, পলাতক মাদরাসা সুপার
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ত্রিশালে প্রায় এক টন সরকারি বইসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। তবে অভিযুক্ত মাদরাসা সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী পলাতক রয়েছেন।

রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড় থেকে সরকারি বইসহ পিকআপটি জব্দ করে চালককে আটক করা হয়।

আটক মো. জাকারিয়া বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত সিদ্দিকী খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুরে গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদরাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী সরকারি বই অবৈধভাবে একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িসহ চালককে আটক করেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক এক টন সরকারি বইসহ পিকআপটি জব্দ করে।

ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম খবরের কাগজকে বলেন, 'ফুলকুড়ি মাদরাসার সুপার একটি পিকআপে বই উঠিয়ে দিয়েছিলেন। তখন এলাকার লোকজন আমাদের ফোনে জানান। পুলিশ পিকআপসহ চালককে আটক করে। তবে মাদরাসা সুপারকে পাওয়া যায়নি।

ইউএনও মো. আরাফাত সিদ্দিকী খবরের কাগজকে বলেন, 'মাদরাসার সুপার ইউনুস আলী বইগুলো বিক্রির উদ্দেশ্যে গাড়িতে তুলে দিয়েছিলেন। তবে ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন খবরের কাগজকে বলেন, 'ইউএনও পিকআপ ও চালককে থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়াও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

কামরুজ্জামান মিন্টু/থিও

নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
ছবি: খবরের কাগজ

নওগাঁয় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর ১টার দিকে নওগাঁ সার্কিট হাউস থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে দিবসটির নানা তাৎপর্য তুলে ধরে আলোচনা হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

আলোচনা সভার সভাপতিত্ব করেন নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক আলমগীর হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দসহ প্রমুখ।

বক্তরা বলেন, 'তামাক কোম্পানিগুলো তরুণ প্রজন্মকে টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তামাকে আকৃষ্ট করার চেষ্টা করছে। বাজারে ই-সিগারেট নামে নতুন পণ্য এসেছে। এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একজন ব্যক্তি দীর্ঘদিন নিকোটিন গ্রহন করলে বিবেচনা শক্তি হারিয়ে ফেলে। কেউ নিকোটিনে আসক্ত হলে তার হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। সামাজিক সচেতনতার অভাবেই সমাজে তামাক ছড়িয়ে পড়ছে। সমাজে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি হলে তামাকের ব্যবহার কমে আসবে। 

হারুন/থিও

মাদারীপুরে সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাঙচুর

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:১৩ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
মাদারীপুরে সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাঙচুর
ছবি: খবরের কাগজ

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের সময় ১২টি বসতঘরে ভাঙচুর-লুটপাট চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে এই সংঘর্ষ হয়।

এ সময় ১২টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট, শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়। 

আহতদের মধ্যে ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), একই গ্রামের মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদারের (২৫) নাম পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ঝিকরহাট গ্রামের পলাশ খানের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছিল। এর জেরে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রফিকুল ইসলাম /তামান্না রুপা/

ট্রাফিক মামলা নিষ্পত্তি করলেই ২৫ শতাংশ ছাড়

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম
ট্রাফিক মামলা নিষ্পত্তি করলেই ২৫ শতাংশ ছাড়
ছবি: সংগৃহীত

সিলেটে ‘ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো’ এই স্লোগানে চলছে ট্রাফিক সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে বিশেষ জরিমানা ছাড় দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত ট্রাফিক সপ্তাহ চলাকালীন মোটরযান আইনে মামলা নিষ্পত্তি করলে ২৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হবে।

রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এসএমপি মিডিয়া সেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় ১৪ জুন হতে ২০ জুন পর্যন্ত ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে। ট্রাফিক পুলিশ কর্তৃক মোটরযান আইনে করা মামলার জরিমানা আগামী ২০ জুনের মধ্যে পরিশোধ করলেও সর্বোচ্চ ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজরুল আলম খবরের কাগজকে বলেন, মোটরযান আইনে করা মামলা নিষ্পত্তি ও ট্রাফিক আইন মেনে চলতে মানুষজনকে উদ্বুদ্ধ করতেই মামলা নিষ্পত্তিতে জরিমানা আদায়ে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই ছাড় তারাও পাবেন, যাদের ১৪ জুনের আগে মোটরযান আইনে মামলা হয়েছিল।

এই সুযোগ কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ট্রাফিক মামলা নিষ্পত্তি করে এই বিশেষ সুবিধা নিতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

শাকিলা ববি/খাদিজা রুমি/

নীল, সাদা রঙে রাঙা রংপুর, আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:৪৭ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০২:৫১ পিএম
নীল, সাদা রঙে রাঙা রংপুর, আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস
ছবি: খবরের কাগজ

সোমবার (১৫ জুন) সকাল ১১টায় ঘোষণা দেওয়া হলেও ৯টা থেকে টাউন হল মাঠে জড়ো হতে থাকেন আর্জেন্টিনা ভক্তরা। পরনে আকাশি সাদা রঙের জার্সি হাতে আর্জেন্টিনার নানা আকৃতির পতাকা। প্রিয় দেশের পতাকা ব্যানার নিয়ে ও বাঁশি ফুঁকে হাঁটাচলা শুরু করেছে ফুটবল প্রেমিরা।

প্রথমে টাউনহল মাঠে প্রিয় খেলোয়াড় মেসিকে উৎসর্গ করে মুখোশ পড়ে সম্মান জানানো হয়। বিশাল আকৃতির পতাকা আর ছোট-বড় অনেকের হাতে ভুভুজেলা বাঁশি। শোভাযাত্রায় নারী-পুরুষ বয়স্ক ও আধা বয়স্ক মানুষের উপস্থিতি আর পিছনে আর্জেন্টিনার রঙে সাজানো মোটরসাইকেল, আর্জেন্টিনার পতাকায় মোড়ানো ছোট কার, হালকা গতিতে চলছে আর্জেন্টিনা প্রেমিরা। নিজ দেশের জাতীয় পতাকা উড়াতেও ভোলেনি ভক্তরা। শহরকে জানান দিতে আগের দিন থেকে নগরীর প্রতিটি ওয়ার্ডে মাইকিং করে জড়ো হতে জানান দেওয়া হয়।

রংপুরে সোমবার সকালে এভাবেই নিজেদের অবস্থান জানান দিয়েছেন আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা। এবার বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া আর্জেন্টিনার খেলোয়াড়দের প্রতি প্রিয় দলকে সমর্থন ও উৎসাহ জোগাতে এ আয়োজন। শোভাযাত্রাটি রংপুর টাউনহল মাঠে শুরু হয়ে পুলিশ লায়ন্স, কাচারিবাজার, জেলা স্কুল হয়ে আবার টাউনহল মাঠে গিয়ে শেষ হয়। পরে রং উদযাপনের জন্য স্মোক বম্ব ব্যবহার করে উদযাপন করা হয়।

নগরীর গুপ্তপাড়া থেকে শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনার ভক্ত রেজওয়ান রনি খবরের কাগজকে বলেন, 'আজকে এই শোভাযাত্রা হবে তার যে প্রচার প্রচারণা এবং গতকালকের মাইকিং সব মিলিয়ে মনে হয়েছে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জয়ী হবে। আর এই আকাঙ্ক্ষা থেকেই প্রচার প্রচারণার অংশ হিসেবে শোভাযাত্রার অংশীদার হয়েছি।

শোভাযাত্রার আয়োজন করতে গত কয়েক দিন দৌড়ঝাপ করেছেন ব্যান্ড শিল্পী ও আর্জেন্টিনা ভক্ত হৃদয় জে জে। তিনি বলেন, 'প্রতিবারই প্রিয় দল আর্জেন্টিনার খেলোয়াড়দের উৎসাহ জোগাতে এমন আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে প্রচার প্রচারণা বেশি হওয়ায় এবারে রংপুর শহরে আর্জেন্টিনার শোভাযাত্রায় মানুষের ঢল নেমেছে। গত কয়েকদিনে অনেকেই ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান করেছেন। প্রিয় দলের খেলা দেখতে আগামী ১৭ তারিখ রংপুর টাউন হল মাঠে জমকালো আয়োজন করেছে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব'।

রংপুর আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের সভাপতি জহির আলম নয়ন খবরের কাগজকে বলেন, 'প্রতিবারই উৎসাহ উদ্দীপনা নিয়ে এই টাউন হল মাঠে যে জমকালো আয়োজন করা হয় এবারও তার ব্যতিক্রম নয়। তবে এবারে আগাম প্রচার-প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে, মাইকিং পোস্টার ব্যানারে ছেঁয়ে গেছে শহর। প্রচার-প্রচারণা দেখে কয়েকদিনে অনেক ব্রাজিল ভক্ত টাউন হল মাঠে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দান করেছে। এ বছর শোভাযাত্রায় এক হাজার লোকের আয়োজন হলে পরের বছর দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব ঠিকঠাক থাকলে এবার আর্জেন্টিনাই বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবে'।

সেলিম সরকার/থিও