ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস অনুশীলনে ফিরলেন নেইমার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার
Nagad desktop

মানিকগঞ্জে নদী ভাঙনে দিশাহারা মানুষ, ঝুঁকিতে সেতু

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পিএম
মানিকগঞ্জে নদী ভাঙনে দিশাহারা মানুষ, ঝুঁকিতে সেতু
তরা সেতুর সাড়ে ৩০০ মিটারের মধ্যে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে ছবি: খবরের কাগজ

সত্তরোর্ধ্ব হামেলা বেগম। আড়াই বছর আগে স্বামীকে হারিয়েছেন। দুই ছেলের দিনমজুরির আয়ে চলে সংসার। ১১ শতাংশ জমির ওপর ছিল তাদের ঘর। কিন্তু তরা নদী থেকে অব্যাহত বালু তোলার কারণে সেই ভিটার অর্ধেকই এখন নদীর পেটে চলে গেছে। ভাঙনের পাড়ে দাঁড়িয়ে তিনি জানতে চাইলেন- আর একটু ভাঙলে সন্তানদের নিয়ে কোথায় আশ্রয় নেব? অশ্রুসিক্ত নয়নে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করছিলেন তিনি।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তরাগ্রামে হামেলা বেগমের মতো আরও অনেক পরিবার দিশাহারা। তরা নদীতে ড্রেজার দিয়ে লাগাতার বালু তোলায় সাধারণ মানুষ বসতভিটা হারাচ্ছেন। সর্বশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পাঁচটি পরিবার। স্থানীয়দের অভিযোগ, ইজারা পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সীমা মানছে না। সকাল থেকে রাত অবধি ছয় থেকে আটটি ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। শুধু বসতভিটাই নয়, ঝুঁকিতে রয়েছে তরা সেতুর পাশাপাশি বিদ্যালয়, মন্দির এবং মসজিদ।
 
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ এপ্রিল মানিকগঞ্জের পাঁচ উপজেলার সাতটি বালুমহালের জন্য একবছর মেয়াদি দরপত্র আহ্বান করে জেলা প্রশাসন। ঘিওর উপজেলার তরা-‘ক’ বালুমহাল ৩ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৮০৫ টাকা সম্ভাব্য ইজারা মূল্য নির্ধারণ করা হয়। আর বালুমহাল থেকে বালু উত্তোলন করার জন্য পরিমাণ ‍নির্ধারণ করা হয় ৯৫ লাখ ৯০ হাজার ৩৩৮ ঘনফুট। সব নিয়ম মেনে চলতি বছরের জুনে ৭ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৯০০ টাকায় ইজারা নেয় মেসার্স রিজু এন্টারপ্রাইজ। এর সঙ্গে ইজারা মূল্যের ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট পৃথকভাবে নেওয়া হবে।
 
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ‘ঢাকা-আরিচা’ মহাসড়কের তরা সেতুর প্রায় ৩শ থেকে সাড়ে ৩শ মিটারের মধ্যেই পাঁচ থেকে ছয়টি ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। সকাল থেকে শুরু হওয়া এই বালু উত্তোলন চলে রাত পর্যন্ত। অন্যদিকে, আরও একটি ড্রেজার বসানো হয়েছে ঠিক রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাছেই। সেখানে সারা দিন ড্রেজার চলায় ক্ষতির মুখে আছে বিদ্যালয়সহ মসজিদ, মন্দির ও বসতভিটা।

ভাঙনের শিকার ওই এলাকার বাসিন্দা রোকেয়া বেগম বলেন, ‘এই যে নদীটার মইধ্যে আট দশটা ডোজার (ড্রেজার) দিয়ে বালু কাটতাছে, আমরা না কইরা ফিরাইবার পারি না। বোটগুইলা আমাগো বাড়ির কাছ দিয়া বাইন্দা রাহে। এইবার ভাঙনে আমার ঘর-দরজা ভাঙছে। ঘর কাত হইয়া পড়ে আছে। আমাগো আর কোনো সম্পদ নাই যে অন্য কোথাও গিয়া থাকুম।’ 
আরেক ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন, ‘আমার বাড়ি ছিল ২২ শতাংশ জমির মধ্যে। প্রতিবছর ড্রেজার দিয়ে এভাবে মাটি কাটে। এতে ভাঙতে ভাঙতে এখন মাত্র চার-পাঁচ শতাংশ জমি অবশিষ্ট আছে।’

আরেক ভুক্তভোগী পারুল বিশ্বাস বলেন, ‘নদীর পাড় থেকে চার-পাঁচ হাত দূরে রান্নাঘর ও ছেলের ঘর ছিল। কিন্তু ড্রেজার দিয়ে বালু তোলায় কয়েক মাসের ব্যবধানে ঘরগুলো ধসে গেছে। এভাবে চললে আমরা কীভাবে বাঁচব।’

রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিত্যানন্দ বসাক বলেন, ‘ইজারাদার নিয়ম মেনে বালু তোলা হচ্ছে না। ড্রেজারের বিকট শব্দে পড়াশোনা করানো কষ্টকর হয়ে গেছে। এভাবে চলতে থাকলে স্কুলের পাশের মসজিদ-মন্দির হুমকিতে পড়বে। এসব বন্ধে আমরা গণস্বাক্ষরসহ একটি স্মারকলিপি জেলা প্রশাসককে দেব।’

বালুমহাল ইজারা নেওয়া প্রতিষ্ঠান মেসার্স রিজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কামাল হোসেন বলেন, ‘তরা ব্রিজের ওপর থেকে দেখলে মনে হবে খুব কাছ থেকে বালু তোলা হচ্ছে। কিন্তু আপনি সেখানে গিয়ে দেখেন- আমরা কত দূর থেকে কাজ করছি। ডিসি অফিস থেকে যে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেখান থেকেই আমরা বালু তুলছি।’

তবে সড়ক বিভাগ বলছে- সেতুর এক কিলোমিটারের মধ্যে ড্রেজারে বালু তুললেই সেটি ঝুঁকিতে পড়ে যায়। জেলা প্রশাসনের দাবি, সীমার বাইরে বালু কাটার কোনো সুযোগ নেই। মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল কাদের জিলানী বলেন, ‘ব্রিজের এক কিলোমিটারের মধ্যে খননযন্ত্র দিয়ে বালু তুললে ব্রিজের পিলার ও পাইল ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে করে ব্রিজের আয়ুষ্কাল কমে যাবে।’

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘ইজারার বাইরে গিয়ে বালু তোলার কোনো সুযোগ নেই। এর আগে কয়েকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয়েছে। তারা যদি নিজে থেকে ঠিক না হন তাহলে আমরা তাদের ইজারা বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেব।’

ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:১৬ পিএম
ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার
মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্য। ছবি: খবরের কাগজ

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ টিম কালীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেল চোরচক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কালীগঞ্জের মস্তফাপুর গ্রামের জাহিদ হাসান, ফরাসপুর গ্রামের মেহেদী হাসান সান্টু এবং চাঁচড়া গ্রামের রাজ কুমার।

পুলিশ জানায় এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি এবং চোরাই মোটরসাইকেল বিক্রির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। অভিযানে চুরি করা দুইটি মোটরসাইকেল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেনসিডিল-জাতীয় মাদকদ্রব্য এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে বলে জানান পুলিশ।

ঝিনাইদহ জেলা পুলিশ জানায়, জেলায় যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করা হয়েছে। মাদক, জুয়া ও চুরি-ছিনতাই রোধে জেলা পুলিশের এই বিশেষ সমন্বিত অ্যাকশন ও ঝটিকা অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।

এছাড়া অন্যান্য অভিযানে আটক ১৭ আসামিকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মাহফুজুর/আমান

রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৫২ পিএম
রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী
ছবি: খবরের কাগজ

রংপুরে ফ্যামিলি কার্ড পেলেন পীরগঞ্জের চতরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ৬৬৫ জন নারী।

বুধবার (১৭ জুন) বিকেল ৪ টায় মৌলভীবাজারের জনসভা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে বসে থাকা উপকারভোগীরা মোবাইলে টাকা পেয়ে যান সঙ্গে সঙ্গে। এ নিয়ে আনন্দ প্রকাশ করেন তারা। পরে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

রিতা বর্মন বলেন, ‘মোবাইলে আমি টাকা পেয়েছি। প্রতিমাসে এই টাকা পাবো। এটা আমার পরিবারের জন্য অনেক উপকার হবে। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’

ফ্যামিলি কার্ডের টাকা পেয়েছেন বিধবা সাহারা বান। পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে জীবন কাটে তার। টাকা পেয়ে খুব খুশি তিনি এবং ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে।

অনুষ্ঠানে উপস্থিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু জানান, ‘বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে, যা প্রসংশনীয়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত বিএনপির সংরক্ষিত মহিলা আসনের এমপি জিবা আমিনা খান জানান, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেয়া টাকা দিয়ে নারীরা তাদের পরিবারের জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার, স্বাস্থ্য শিক্ষা এবং হাইজিন খাতে ব্যয় করার সুযোগ পাবে। এতে একটি পরিবার ধীরে ধীরে উন্নত হতে থাকবে।’

অনুষ্ঠানে জেলা বিএনপি আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সবার আগে বাংলাদেশ। কোন ষড়যন্ত্র কাজে আসবে না।’

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জানান, সমাজসেবা মন্ত্রণালয় থেকে প্রথমে চতরা ইউনিয়নের  ৪ নং ওয়ার্ডের ৮৫৫ জনকে প্রাথমিকভাবে সিলেকশন করা হয়। পরে তার মধ্য হতে অতি গুরুত্ব বিবেচনায় ৬৬৫ জনকে চূড়ান্ত হিসেবে এই কার্ড দেয়া হলো।

আজ তারা এ মাসের টাকা পেলেন। এভাবে প্রতি মাসে তারা তাদের মোবাইলে ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে যাবেন।

সেলিম/আমান 

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দুইজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকেল পাঁচটার দিকে নগরীর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে একজনের নাম মাসুদ রানা (৩০)। তিনি চাপাইনবাবগঞ্জের বাসিন্দা। অপর একজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবন নির্মাণ কাজের সুবাদে তারা ময়মনসিংহ শহরে বসবাস করছিলেন। বিকেল পাঁচটার দিকে কলেজ রোড এলাকায় একটি বহুতল ভবনের লিফট স্থাপনের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এসময় দুই শ্রমিক আটতলা থেকে নিচে পড়ে যায়। এমতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বক্তব্য জানতে চাইলে বহুতল ভবন মালিক মো. বেলাল বলেন, ভবন নির্মাণের জন্য কন্ট্রাক্টরকে প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। তিনিই শ্রমিক নিয়ে এসেছেন। এ ঘটনায় আমার কোন ধরনের গাফিলতি নেই।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কামরুজ্জামান মিন্টু/এসএন

শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:২৬ পিএম
শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. কাশেম মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সকালে পৌর শহরের খমড়পুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাশেম মিয়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়াগামী একটি ট্রাক খড়মপুর বাইপাস এলাকায় পৌঁছালে বিজয়নগরমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা কাশেম মিয়া গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

স্বজনেরা জানান, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে কাশেম মিয়া লাশ দেখতে ও জানাজায় অংশ নিতে বিজয়নগর উপজেলায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে তাঁর প্রাণহানি ঘটে।

দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জুটন বনিক/এসএন

সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:১৮ পিএম
সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
ছবি: খবরের কাগজ

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের দূর্গম উদয়পুর সীমান্ত এলাকায় দুই শতাধিক পাহাড়ি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও অনুদান বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ২৭ মারিশ্যা জোন।

বুধবার (১৭ জুন) দুপুরে সাজেক উদয়পুর সীমান্তে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে সেখানে বিজিবির পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ছাড়াও সেলাই মেশিন, ঢেউটিন, পানির ট্যাংকি বিতরণ করা হয়।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা প্রদান করেন। তিনি বলেন 'বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার ও জানমালের নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে'।

সভায় ২৭ বিজিবির মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা ও স্থানীয় গ্রাম প্রধান হেডম্যান কারবারিগণ উপস্থিত ছিলেন।

জিয়াউর/আমান