ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
কাতার ম্যাচে ফিরছেন কানাডার অধিনায়ক আলফনসো ডেভিস আন্তর্জাতিক ইয়োগা দিবসে বসুন্ধরা স্পোর্টস সিটিতে ‘ব্লেন্ডার’স চয়েস আনপ্লাগড’ আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ভারতের ‘মাইকেল জ্যাকসন’, শাড়ি পরে মুনওয়াক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু সততার মাপকাঠি কেমন হওয়া উচিত? সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু আরেক ধাক্কা খেলেন মমতা ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান সুন্দরবনে কুমিরের হামলায় নারী জেলের মৃত্যু সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার ব্রাজিলের প্রেসিডেন্টের জোক্সস, ‘ভাবছি মেসিকে ব্রাজিল দলে নিব’ প্রাথমিকে 'ম্যাথ ল্যাব' প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল অনুশীলনে ড্রোন আতঙ্ক, বিরক্ত কোরিয়ান কোচ হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১ রাবির জিএস আম্মারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ অগ্ন্যুৎপাতে বইছে আগুনের স্রোত, ভাইরাল ভিডিও স্নায়ুচাপ কাটিয়ে জয়ে চোখ মেক্সিকো কোচের গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিধিনিষেধ আরোপ সময়ের দাবি রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনি মেসিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন
Nagad desktop

ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম
ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত
লিলি সরকার-মো. বোরহান উদ্দিন

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি সরকার এবং জলসীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. বোরহান উদ্দিন গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। 

উপজেলা শিক্ষা অফিস প্রতিটি শিক্ষককের সব বিষয় যাচাই-বাছাই করে গুণী শিক্ষক নির্বাচিত করে থাকেন।

এই উপজেলায় ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এতে সহকারি শিক্ষক রয়েছেন ৯৪০ জন এবং ১৭১ জন প্রধান শিক্ষক। প্রতিবারই একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করে থাকেন। এ বছর ১৭১ জন প্রধান শিক্ষকদের মধ্যে এই দুজনকে নির্বাচিত করা হয়েছে।

গুণী শিক্ষকের বিষয়টি নিশ্চিত করেছেন শাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি ধামরাই শাখার সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। 

জানা যায়, ১৩টি বিষয়ের উপর যাচাই-বাছাই করে গুণী শিক্ষক নির্বাচিত করা হয়ে থাকে। শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা, পেশাগত নিষ্ঠা বা নৈতিকতা, ছাত্র-শিক্ষকের মাঝে সুসম্পর্ক, শিক্ষার্থীদের সামাজিকীকরনে গৃহীত পদক্ষেপ, মানবিক গুণাবলি ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে কাজ করা, বিজ্ঞান মনস্কতা, একাডেমিক উৎকর্ষ সাধন করা, শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়নসহ একাধিক কাজ নিপুন ভাবে বা আন্তরিকতার সঙ্গে সম্পূর্ণ করা।

শিক্ষিকা লিলি সরকার ও মো. বোরহান উদ্দিন জানান, শত শত শিক্ষকের মধ্যে গুণী শিক্ষক নির্বাচিত হতে পারা আনন্দের বিষয়। এ জন্য সহকর্মী ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। 

লিলি সরকার ও বোরহান উদ্দিন এর আগেও  একাধিক বার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

রুহুল আমিন/অমিয়/

রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু
নিহত সৈয়দ নুরুল বশর বাহাদুর। ছবি: খবরের কাগজ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পানির ট্যাংক স্থাপনের কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৮) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দিঘিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার আবদুলের একতলা ভবনে পানির ট্যাংক স্থাপনের কাজ করছিলেন ইলেক্ট্রিশিয়ান সৈয়দ নুরুল বশর বাহাদুর। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ এলাকায় মরহুমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।
 
এদিকে তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
 
মুহাম্মদ তৈয়্যবুল/আজহার/

সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মদিনা শপিংমলে আগুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় শপিংমলের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে ।

সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে শপিংমলের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও অন্যান্য ইলেকট্রিক সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে শপিংমলের কয়েকজন দোকান মালিকের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, মার্কেট থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। দোকান মালিকদের দাবি, আগুন লাগার মাত্র একদিন আগে তাদের দোকান ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পাওয়ার পরদিনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বিষয়টিকে তারা ‘রহস্যজনক’ বলে মনে করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

তবে শপিংমলের মালিক মাজারুল ইসলাম নবী অভিযোগ নাকচ করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

ইমরান হোসেন/খাদিজা রুমি/

পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম
পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আক্তার নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে দেবোত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবোত্তর বাজারের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অ্যাজেন্ট ব্যাংকিং আউটলেটের ছাদের ওপর জমে থাকা বৃষ্টির পানি নিচে আকুল স্টোরের ছাদে পড়ছিল। পানি পড়া বন্ধ করার উদ্দেশ্যে শাহাদাৎ ছাদে ওঠেন। একপর্যায়ে তার পা পিছলে নিচে থাকা বৈদ্যুতিক তারে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাৎকে উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে এলে ব্যবসায়ী আক্তার আহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা শাহাদাতের মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ি কদমডেঙা গ্রামে পৌঁছে দেন। আহত আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আমিনুল জুয়েল/তামান্না রুপা/ 

সুন্দরবনে কুমিরের হামলায় নারী জেলের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৪৪ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:০৩ পিএম
সুন্দরবনে কুমিরের হামলায় নারী জেলের মৃত্যু
ছবি: খবরের কাগজ

সুন্দরবনের শেলা নদীতে মাছের পোনা ধরার সময় কুমিরের হামলায় এক নারী জেলে নিহত হয়েছেন। 

বুধবার (১৭ জুন) বিকেল পৌনে ছয়টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকায় এই ঘটনা ঘটে।

​নিহত সেলিনা বেগম (৫০) মোংলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা এবং আব্দুল শেখের স্ত্রী।

​সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার( ১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় আরও দুই নারী জেলের সঙ্গে জাল টেনে মাছের পোনা ধরছিলেন সেলিনা বেগম। বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে হঠাৎ একটি কুমির জাল থেকে উঠে এসে সেলিনাকে টেনে গভীর নদীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

​এ সময় তার সঙ্গে থাকা অপর দুই নারী জেলে সাহসিকতার পরিচয় দেন। তারা পোনা ধরার জালে ব্যবহৃত কাঠের লাঠি দিয়ে কুমিরটিকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এক পর্যায়ে কুমিরটি সেলিনা বেগমকে ছেড়ে দিয়ে পানিতে তলিয়ে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে সহযাত্রী জেলেরা নদী থেকে সেলিনা বেগমের মরদেহ উদ্ধার করেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান, বুধবার( ১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীর লঞ্চ ঘাট এলাকায় নেট জাল টেনে পোনা ধরছিল পঞ্চাশোর্ধ নারী জেলে সেলিনা বেগম। এ সময় তার সঙ্গে আর দুই নারী জেলে সহযাত্রী ছিল। তখন হঠাৎ করে একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। পরে সহযাত্রী অপর দুই নারী জেলে কুমিরটিকে আঘাত করলে এক পর্যায়ে সেলিনাকে ছাড়তে সক্ষম হন। তবে নারী জেলেটি উদ্ধার হয় জীবিত নয়, মৃত। 

রিফাত আল মাহামুদ/খাদিজা রুমি/

পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:৩৯ পিএম
পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল
ছবি: খবরের কাগজ

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকায় বালি পাথর উত্তোলনের সময় পাওয়া গেছে একটি পরিত্যক্ত মর্টার শেল।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ওই এলাকার মাঝিপাড়া ব্রিজ-সংলগ্ন চিলকা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের সময়ে মর্টার শেলটি খুঁজে পান শ্রমিকরা। মূল্যবান সম্পদ ভেবে তারা সেটি বাড়িতে নিয়ে যান। 

পুলিশ জানায়, ওই এলাকার শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম মর্টার শেলটি বাড়িতে নিয়ে আসার পর বিষয়টি এলাকায় জানাজানি হলে  তারা বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির কাছে সড়কের পাশে মর্টার শেলটি ফেলে রেখে যায়।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশে টহল দল মর্টার শেলটি থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, 'বালি, পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি খুঁজে পায়। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে এটি নিষ্ক্রিয় করবেন।'

রনি মিয়াজী/তামান্না রুপা/