লালমনিরহাটে সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণে অন্তঃসত্তার মামলায় রবিউল ইসলামকে (২৫) নামে মাদ্রাসাশিক্ষককে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে র্যাব-১৪ এর মিডিয়া কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গজিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার রবিউল ইসলাম নানার বাড়িতে থেকে পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। ভুক্তভোগী ছাত্রী ও তার সহপাঠীরা তার কাছে প্রাইভেট পড়ত। প্রাইভেট পড়ানো শেষে অন্যান্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিলেও ভুক্তভোগীকে কাছে রেখে প্রেমের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক মেলামেশা করেন রবিউল। এতে একপর্যায়ে ওই ছাত্রী ৩ মাস ২৯ দিনের অন্তঃসত্তা হয় পড়ে। পরবর্তীতে গত ১৭ জুন বিয়ের কথা বলে আবারো ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা গত ১৬ জুলাই লালমনিরহাটের সদর থানায় ধর্ষণ মামলা করলে অভিযুক্ত আত্মগোপনে চলে যান। পরে র্যাব-১৪ ও র্যাব-১৩, যৌথ অভিযান চালিয়ে দেলদুয়ার উপজেলার গজিয়াবাড়ি এলাকা অভিযুক্ত রবিউল ইসলামকে গ্রেপ্তার করে।
জুয়েল/মেহেদী/