গাজীপুর মহানগরীর পূবাইলে আকাশ (২১) নামে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। এ ঘটনায় উপস্থিত জনতা অভিযুক্ত স্ত্রীকে আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে।
রবিবার (৯ নভেম্বর) ভোর আনুমানিক পাঁচটার দিকে পুবাইল থানাধীন খোরাইদ জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে , পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় আকাশের গোপনাঙ্গ বিচ্ছিন্নের উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে গুরুতর জখম করেন তার স্ত্রী। এ সময় স্বামী আকাশের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ছাড়া অভিযুক্ত স্ত্রীকে আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে পুলিশ তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, ভুক্তভোগী স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
পলাশ/মেহেদী/