মুন্সীগঞ্জের শ্রীনগরে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ হাওয়া গেছে। শিশুর নাম জুবায়ের। তার বাবা সৌদি আরব প্রবাসী।
নানাবাড়ীর স্বজনদের দাবী, সৎ মা রূপা বেগমের নির্যাতনে জুবায়েরের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা পরিস্থিতি তৈরী হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থেকে সৎ মা রূপা বেগমসহ ৩ জন আটক করেছে।
বর্তমানে আটককৃতরা থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
জানতে চাইলে শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান জানান, জুবায়ের নামে একটি শিশু শারীরিক নির্যাতনে ফলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর সৎ মা রূপাসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএন/