চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগ ও বাংলাদেশ একাডেমি অব পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল ক্রিটিক্যাল কেয়ার (BAPNCC) এর আয়োজনে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লেকচার গ্যালারীতে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালের ৮০ জন শিশু চিকিৎকদের অংশ গ্রহণে দুদিন ব্যাপী শিশু ও নবজাতক ক্রিটিক্যাল কেয়ার কর্মশালা অনুষ্ঠিত হয়।
৫ও ৬ নভেম্বর অনুষ্ঠিত শিশু ক্রিটিক্যাল কেয়ার বিষয়ক এই কর্মশালা প্রথমবারের মতো ঢাকার বাইরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আয়োজন করেছে।
কর্মশালায় ট্রেইনার হিসাবে প্রশিক্ষণ দেন ঢাকা থেকে আগত দেশের প্রখ্যাত নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনষ্ঠিটিউট -এর পেডিয়েট্রিক একাডেমিক প্রধান অধ্যাপক ডা: মনির হোসেন, বাংলাদেশ শিশু হাসপাতাল এন্ড ইনষ্টিটিউট এর নিউনেটালজির ডেপুটি অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর ডা: মাহফুজা শিরিন, বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনষ্টিটিউট এর পেডিয়েট্রিক কার্ডিওলজি একাডেমির সেক্রেটারি প্রফেসর ডা: মো: আবদুল্লাহ আল মামুন, পেডিয়েট্রিক কার্ডিয়াক ইনসেপটিক কেয়ার হার্ট ফাউন্ডেশন অ্যান্ড আর আই এর ডা: এম নুরুল আকতার হাসান, সহকারী অধ্যাপক ডা: আকতার হোসেন মাসুদ, সহকারী অধ্যাপক ডা: আবু তালহা, ঢাকা এভার কেয়ার হাসপাতালের পেডিয়েট্রিক ক্রিটিকেল কেয়ারের কনসালটেন্ট ডা: নুরুন নাহার ও চট্টগ্রাম অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের পেডিয়েট্রিক ক্রিটিক্যাল কেয়ারের এসোসিয়েট কনসালটেন্ট ডা: সাদিয়া আফরিন।
শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. দিদারুল আলমের সভাপতিত্বে কর্মশালার সমাপনী ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র) প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, ইনষ্টিটিউট অব চাইল্ড হেলথ এর পরিচালক প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, শিশুস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. গুলশান আরা, উপ-পরিচালক (প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন বিষয় গুলোর উপরে জ্ঞান অর্জন করার সুযোগ রয়েছে। এ ধরনের গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মশালা আয়োজনের অনুরোধ করা হয়।
সভায় ঢাকা থেকে আগত যেসকল প্রশিক্ষক ২ দিন ব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। কর্মশালায় কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পেডিয়েট্রিক আইসিইউর সহকারী অধ্যাপক ডা: মিশু তালুকদার এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিশুস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা।
এসএন/