যশোরের বেনাপোল চেকপোস্টে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রবিবার রাত ৮টার দিকে তাদের টাকাসহ আটক করা হয়।
আটক দুই নারী হলেন ভারতের উত্তর ২৪পরগনার বনগাঁ থানার রায়পুর গ্রামের আনন্দ বৈদ্যর স্ত্রী রিনা বৈদ্য (৩৭) ও একই এলাকার মৃত সানোয়ার শাহাজীর স্ত্রী মুক্তি শাহাজি (৫৪)।
রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, রবিবার ভারত থেকে পাসপোর্টধারী দুই নারী বাংলাদেশে প্রবেশের পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কাস্টমস স্ক্যানিং তল্লাশি কেন্দ্রে তাদের ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি ১৭ লাখ টাকা জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় দুই নারী জানায়, তারা এক হাজার টাকার বিনিময়ে ওই টাকা বাংলাদেশে নিয়ে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জব্দ করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
নজরুল/রিফাত/