ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা মেসির হ্যাটট্রি গোলে আর্জেন্টিনার জয়, হিলিতে সমর্থকদের উচ্ছ্বাস ‘আমরা সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে জর্জিয়া মেলোনি সিলেটে একদিনে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু নাটোরে বলাৎকার মামলায় ২ জন কারাগারে ডলার স্থিতিশীল, বেড়েছে ইউরো ও পাউন্ডের দাম চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস রাসুল (সা.)-এর চুল সাদা হলেও যেমন দেখাত ১৯৭৮ সালে এসেছিলেন প্রেসিডেন্ট বাবা, ৪৮ বছর পর একই মাঠে প্রধানমন্ত্রী ছেলে লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয় ভাঙচুর সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ‘সমর্থকরা আর্জেন্টিনার এই দলকে নিয়ে পাগল’, ইতিহাস গড়ার পর মেসি সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানি কৌশলেই উপসাগর থেকে গোপনে তেল সরাচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ইতিহাস বদলানোর হুঙ্কার টমাস টুখেলের ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী রংপুরে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টু গ্রেপ্তার আজকের আবহাওয়ার পূর্বাভাস কচুয়া উপজেলা বিএনপি সভাপতির হুমকি, ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’ ৬০ বছরের অপেক্ষা বনাম ক্রোয়াট ধারাবাহিকতা নওগাঁ সীমান্তে স্থানীয়দের হাতে আটক সন্দেহভাজন ব্যক্তি সিলেট নগরীর ৪টি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিএনপি জাহাঙ্গীরনগরে অভিযুক্ত শিক্ষকদের দায়মুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুনঃতদন্তের দাবি লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় প্রকল্পের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা শাহরাস্তিতে নারীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত কালুখালীতে অগ্নিদগ্ধ মরদেহ: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ ওমরাহ যাত্রীদের অর্থ আত্মসাৎ: দুই পীরজাদার বিরুদ্ধে মামলা
Nagad desktop

খুলনার ৮ শতাধিক ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম
খুলনার ৮ শতাধিক ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ
ছবি: সংগৃহীত

খুলনা অঞ্চলের ৩৬টি সংসদীয় আসনে এবার ৮ শতাধিক ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে খুলনা বিভাগের ১০ জেলার ৩৪টি আসনে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৭৬৩টি। এ ছাড়া খুলনা নগরীর দুটি আসনে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৭৯টি। অতীতে ওই কেন্দ্রে কখনো গোলযোগ হয়েছে কি না, কেন্দ্রটি কোনো প্রভাবশালী ব্যক্তির বাড়ির আশপাশে কি না, ভোটকেন্দ্রটি দুর্গম এলাকায় কি না, কেন্দ্রের চারপাশে সীমানাপ্রাচীর রয়েছে কি না বা অপরাধ করে দ্রুত পালিয়ে যাওয়া আশঙ্কা কেমন— এসব বিবেচনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করেছে পুলিশ। তবে নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছেন কর্মকর্তারা।

জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা জেলার ৩৬টি আসনে ভোটকেন্দ্র ছিল ৪ হাজার ৯৮৪টি। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩৬টি আসনে ভোটকেন্দ্র করা হয়েছে মোট ৫ হাজার ১৩১টি। এর মধ্যে খুলনায় ১৩৫টি, যশোরে ১৮৬টি, বাগেরহাটে ১৮৬টি, সাতক্ষীরায় ৫৯টি, ঝিনাইদহে ৩৩টি, মাগুরায় ৫৫টি, নড়াইলে ৪২টি, কুষ্টিয়ায় ৯৯টি, চুয়াডাঙ্গায় ৫৭টি এবং মেহেরপুরে ২৭টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এর বাইরে খুলনা নগরীর ৩০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৯টিকে অধিক গুরুত্বপূর্ণ এবং ১২৮টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে ৬৭ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকি দেখছে পুলিশ।

খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক বলেন, ‘খুলনার ৩৬টি সংসদীয় আসনে ৫ হাজারের বেশি ভোটকেন্দ্র, ১ কোটি ৪০ লাখ ভোটার রয়েছে। নির্বাচনের যারা স্টেকহোল্ডার, প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’ 

তিনি বলেন, ‘খুলনা বিভাগের ১০টি জেলায় ভোটকেন্দ্রের দায়িত্বে যত পুলিশ ফোর্স-অফিসার থাকবেন, সবার ট্রেনিং চলছে। ট্রেনিং হচ্ছে নির্বাচনের আগে আমাদের করণীয় কি, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পর সহিংসতা হলে তা মোকাবিলায় কি করা হবে, এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’  

খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানান, নির্বাচন নির্বিঘ্ন এবং উৎসবমুখর করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষ যাতে ভয়হীন পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারে, সেভাবে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনে খুলনার মাঠপ্রশাসনের প্রস্তুতি সম্পর্কে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন, ‘আইনশৃঙ্খলা বিষয়ে এখনো কিছু চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিভাগীয় ও জেলার বিভিন্ন পর্যায়ে ডিসি-এসপির উপস্থিতিতে মিটিং হয়েছে, যাতে করে নির্বাচনটা সুন্দরভাবে হয়। আইনশৃঙ্খলার অবনতি যাতে কেউ ঘটাতে না পারে, সে জন্য ইন্টেলিজেন্সের সঙ্গেও কথা বলেছি। সুন্দর নির্বাচন উপহার দিতে আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি।’

পুলিশ কর্মকর্তারা বলছেন, নির্বাচনের সময় দায়িত্ব পালনে সমন্বয়ের কোনো বিকল্প নেই। আইনশৃঙ্খলা বাহিনীতে যেন ওভারল্যাপিং না হয়। কোনো ঘটনা ঘটলে সেখানে পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, আর্মি সবাই এক সঙ্গে গেলে অন্য জায়গাগুলো ফাঁকা হয়ে যায়। তখন সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে। উপকূলীয় দুর্গম এলাকা ও সীমান্তবর্তী জায়গাগুলোকে অধিক গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

মেসির হ্যাটট্রি গোলে আর্জেন্টিনার জয়, হিলিতে সমর্থকদের উচ্ছ্বাস

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:১৪ পিএম
মেসির হ্যাটট্রি গোলে আর্জেন্টিনার জয়, হিলিতে সমর্থকদের উচ্ছ্বাস
ছবি: খবরের কাগজ

বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিক গোলে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় দিনাজপুরের হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস, এবারের বিশ্বকাপ জয়ের আশাবাদ তাদের। 

এর আগে সকাল ৭টা বাজার আগেই প্রিয় দলের জার্সি পরে ও পতাকা হাতে নিয়ে শিশু থেকে বয়স্ক, বিভিন্ন বয়সি সমর্থকরা হিলির খাদ্যগুদাম মোড়ে বড় পর্দায় খেলা দেখতে হাজির হন।

খেলা শুরুর সঙ্গে সঙ্গে সমর্থকদের ভিড় বাড়তে থাকে গুদাম মোড় থেকে রাস্তা পর্যন্ত ছড়িয়ে যায় তাদের উপস্থিতি। 

প্রথমেই মেসি গোল করে আনন্দের জোয়ারে ভেসে যায় আর্জেন্টিনা সমর্থকরা যদিও অফসাইটের কারণে তা বাতিল হয়ে যায়। পরবর্তীতে একইভাবে আলজেরিয়া গোল করলে আর্জেন্টিনা সমর্থকরা কিছুটা হতাশ হয়ে পড়ে যদিও সেটি অফসাইটের কারণে বাতিল হয়। 

পরবর্তীতে মেসি গোল করে দলকে এগিয়ে নিলে নেচে গেয়ে বাঁশি বাজিয়ে আনন্দের জোয়ারে ভাসতে থাকে আর্জেন্টিনা সমর্থকরা। একে একে তিন গোল করলে সেই আনন্দের জোয়ার আরো বেড়ে যায়। মেসি ও আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের খেলা দেখে এবারের বিশ্বকাপ জয়ের আশাবাদ তাদের। সেই সঙ্গে অন্য দলের সমর্থকদের টিপ্পুনি কাটতেও ছাড়েননি তারা।

কুদ্দুস আলী/রিফাত/

নাটোরে বলাৎকার মামলায় ২ জন কারাগারে

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৩৪ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১১:৫১ এএম
নাটোরে বলাৎকার মামলায় ২ জন কারাগারে
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় কিশোরকে বলাৎকারসহ পৃথক মামলায় দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে এ আদেশ দেন আদালত।

কিশোরকে বলাৎকার মামলার আসামি মিরাজ আলীর বয়স ৬০ বছর। অপর আসামীর নাম আকাশ (২৩)। তিনি একজন টিকটকার। লালপুর গ্রিনভ্যালি পার্কে এক বিদেশিকে হেনস্তা করার মামলারও আসামি তিনি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে জানান, গত ১০ জুন সন্ধ্যায় লালপুরের জয়রামপুর এলাকার এক আমবাগানে ১৬ বছর বয়সী কিশোরকে আম কুড়ানোর জন্য ডেকে নিয়ে যায় আসামি মিরাজ। এক পর্যায়ে ওই বাগানেই কিশোরকে বলাৎকার করা হয়। বিষয়টি জানতে পেরে ভিকটিমের বাবা মামলা করেন।

অপরদিকে গত ৮ জুন লালপুরের গ্রিনভ্যালিপার্কে টিকটকারর বন্ধু মিলনমেলার আয়োজন করে। ওই পার্কে বেড়াতে যান রূপপুর পারমাণবিক প্রজেক্টে কর্মরত দুই বিদেশি নাগরিক। ওই সময় তাদের হেনস্তার অভিযোগে মামলার মূল আসামি আকাশকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের কারাগারে পাঠান আদালত।

কামাল মৃধা/থিওটোনিয়াস/

চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:২০ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১১:৪১ এএম
চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস
ছবি: খবরের কাগজ

শিরোপা ধরে রাখার মিশনে শুরুতেই আর্জেন্টিনার চেনা দাপট, বাঁধভাঙা উচ্ছ্বাস চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আলজেরিয়ার বিপক্ষে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে আর্জেন্টিনা। 

বুধবার (১৭ জুন) ভোর থেকেই কলেজ প্রাঙ্গণের সামনে জড়ো হতে শুরু করেন আর্জেন্টিনা সমর্থকরা। কারও গায়ে প্রিয় দলের জার্সি, কারও হাতে আর্জেন্টিনার পতাকা, আবার কেউ মুখে এঁকেছেন দলের রঙ। খেলা শুরুর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা। প্রতিটি আক্রমণ, প্রতিটি সুযোগ আর মেসির প্রতিটি গোল যেন নতুন করে প্রাণের সঞ্চার করছিল সমর্থকদের মাঝে।

দলের প্রাণভোমরা লিওনেল মেসি অসাধারণ হ্যাটট্রিক করে একাই নিশ্চিত করেন ৩-০ গোলের জয়। তার দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো চাঁদপুরের ফুটবলপ্রেমীরাও।

আর্জেন্টিনার এই দাপুটে জয়কে ঘিরে চাঁদপুরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা দলবেঁধে খেলা দেখতে জড়ো হন। বিশেষ করে চাঁদপুর সরকারি কলেজের অডিটোরিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শুরুর আগ থেকেই সেখানে ছিল উৎসবের আমেজ।

মেসির প্রথম গোলের পরই আনন্দে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। দ্বিতীয় গোলের পর চারদিকে শোনা যায় করতালি, শিস আর উল্লাসধ্বনি। আর হ্যাটট্রিক পূর্ণ হতেই পুরো অডিটোরিয়াম যেন রূপ নেয় ছোট্ট এক আর্জেন্টিনায়। অনেককে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরতে, ছবি তুলতে ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তগুলো শেয়ার করতে দেখা যায়।

আয়োজক মার্জুক ঐশ্বর্য বলেন, আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের জায়গা। প্রথম ম্যাচে মেসির অসাধারণ তিন গোলে আমরা দারুণ খুশি। বিশ্বের অনেক দল ভালো খেলে, তবে আমাদের কাছে সেরা দল আর্জেন্টিনাই। দলের এমন শুরু আমাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে।

সমর্থকদের মতে, টুর্নামেন্টের শুরুতেই এমন দুর্দান্ত পারফরম্যান্স নতুন করে শিরোপা ধরে রাখার আশা আরও জোরালো করেছে। চাঁদপুরের ফুটবলপ্রেমীদের বিশ্বাস, নিজেদের সেরা খেলাটা ধরে রাখতে পারলে বিশ্বচ্যাম্পিয়নদের সামনে আরও বড় সাফল্য অপেক্ষা করছে।

ফয়েজ/খাদিজা রুমি/

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয় ভাঙচুর

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:০৫ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১১:৪০ এএম
লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয় ভাঙচুর
নিহত স্কুল ছাত্র মেহেদী হাসান। ছবি: খবরের কাগজ

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার উদয়পুরে ফরিদ আহম্মেদ ভূঁইয়া একাডেমির এক আবাসিক ছাত্রের মৃত্যুর ঘটনায় বিদ্যালয়টিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। 

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা থেতে রাত পর্যন্ত হাজার হাজার গ্রামবাসী জড়ো হয়ে এ ভাঙচুর চালান।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার একটু আগে বিদ্যালয়টির আবাসিক ভবনের একটি কক্ষ থেকে অষ্টম শ্রেণির আবাসিক ছাত্র মেহেদী হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বিদ্যালয় কর্তৃপক্ষ। মেহেদী হাসানের মৃত্যুর ঘটনা এলাকায় প্রচার হলে প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় ক্ষুব্ধ এলাকাবাসী।

মেহেদী হাসান উপজেলার সোনাপুর বাজারের জিয়া উদ্দিনের ছেলে। সে এই স্কুলের আবাসিক ছাত্র।

মঙ্গলবার সন্ধ্যায় হোস্টল থেকে মেহেদীর মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী শিক্ষক কর্তৃক পিটিয়ে হত্যার অভিযোগ তোলে প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে বিক্ষোভ শুরু করেন।

তারা সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১২টায় পর্যন্ত দফায় দফায় হামলা ও ভাঙচুর চালান।

মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মেহেদী হাসানের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে স্থানীয়রা অভিযোগ করেন, মেহেদী হাসানকে নির্যাতন ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। প্রতিষ্ঠানের শিক্ষকরা তাকে হত্যা করে বলে দাবি করেন শিক্ষার্থীর স্বজন ও এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, 'শিক্ষার্থীর মৃত্যুর জেরে প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কী কারণে ঘটনাটি ঘটেছে, সেটা বের করা হবে। হত্যা না স্বাভাবিক ঘটনা সেটা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

রফিকুল ইসলাম/আজহার/

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:১৩ এএম
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী
প্রধানমন্ত্রীর সমাবেশ উপলক্ষে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রস্তুত প্যান্ডেল। ছবি: খবরের কাগজ

একগুচ্ছ স্বপ্ন ও দীর্ঘদিনের প্রত্যাশা বুকে নিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে অধীর আগ্রহে প্রহর গুনছেন প্রবাসী ও পর্যটন-অধ্যুষিত চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলার লাখো মানুষ।

বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম মৌলভীবাজার সফরে আসছেন তিনি।

প্রশাসন, বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মৌলভীবাজার আসবেন প্রধানমন্ত্রী। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ এবং পরে মৌলভীবাজার জেলা সদরের মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবার এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারকে তৃতীয় পর্যায়ের পাইলট কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচিত প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কয়েক দিন ধরে জেলাবাসীর মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। এতে নতুন করে পুরোনো দাবিগুলো আলোচনায় ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রবাসীবহুল ও পর্যটন এলাকা হিসেবে শমসেরনগর বিমানবন্দর চালু, জেলার হাওরগুলোর উন্নয়নে প্রকল্প গ্রহণসহ নানা দাবি সামনে এসেছে।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ‘মৌলভীবাজারের মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। প্রধানমন্ত্রীর সফর জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে আমরা আশা করছি।’

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, ‘নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আমরা প্রধানমন্ত্রীর কাছে জেলার গুরুত্বপূর্ণ দাবিগুলো উপস্থাপন করব।’

পুলক/রিফাত/