টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন মাসুম মিয়া নামে এক পুলিশ কনস্টেবল। এ সময় গুলিটি তার বুকে লাগে।
মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বকুল মিয়ার ছেলে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার্ড করেন। এরপর সকাল ৮টা ৩০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, অস্ত্রটিতে ত্রুটি থাকায় গুলি ভরার সময় হঠাৎ ফায়ার হয়ে এ ঘটনা ঘটে।
তবে পুলিশ বলছে, ফায়ারিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাবশত তার বুকে গুলি লাগে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এই ফায়ারিং প্রশিক্ষণ শেষ হলে আগামী ৩ ফেব্রুয়ারি তাদের ট্রেনিং সেন্টার ত্যাগ করার কথা ছিল।
জুয়েল/রিফাত/