সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা। ছবি: খবরের কাগজ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচতেনতা বৃদ্ধি এবং মশক নিধন কার্যক্রম জোরদার করতে এ র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসুচির
উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
পরে এক র্যালি বের করা হয়। র্যালিতে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নিজামুদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সোনারগাঁ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ অংশ নেন।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এর আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ব্যক্তিরা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকার পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব সম্পর্কে স্থানীয়দের সচেতন করেন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতা ও মশক কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকেও নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমইে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
মো: ইমরান হোসেন/এসএন