ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি সম্পন্ন মাঠে নেইমারের প্রভাব ব্যাখ্যা করলেন দানিলো মৎস্য বিভাগের নজরদারির অভাবে বাড়ছে পাঙ্গাশের পোনা বিক্রি শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ, ব্যবসায়ী আটক আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি সাগরিকায় দর্শকদের উপচে পড়া ভিড়, অস্ট্রেলিয়া ম্যাচে গ্যালারি কানায় কানায় পূর্ণ নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যোগ্যতা এইচএসসি পাস লোডশেডিং বন্ধ হোক ‘বাংলাদেশ থেকেও বিশ্বমানের উমরা সেবা দেওয়া সম্ভব’ মন্ত্রীদের আচরণ যা হওয়া উচিত সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে ২ শিশুর মৃত্যু মুন্সীগঞ্জে দখল-দূষণে হারিয়ে যাওয়া শতবর্ষী নয়নের খাল পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী মেধা পাচার: উন্নয়নের আড়ালে নীরব বিপর্যয় রাজস্ব আদায় সরকারের জন্য বড় চ্যালেঞ্জ জিডিপির প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন বহুদূর চকরিয়ায় বাক প্রতিবন্ধী যুবককে ধাক্কা দিয়ে পালালো গাড়ি আগুন সন্ত্রাসীর তান্ডবে নির্ঘুম কৃষক, পাচ্ছেন দয়াও বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন নয়্যার নোয়াখালীতে ১৭ বেডের হাম ওয়ার্ডে রোগী ৮৭ কৌশলগত সম্পর্কের পথে ঢাকা-বেইজিং নিত্যপণ্যের বাজারে নেই মূল্যতালিকা মধুখালীতে দুইদিনে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর কমল দাদার পাঠশালা এমপি আসলে আগে পায়ে একটা মেরে দিব: এমপির পিএ ও যুবদল কর্মীর অডিও ভাইরাল লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বৃষ্টি মনোমুগ্ধকর খুনি প্রথম কবি দেখা ও কয়েক টুকরো স্মৃতি হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, মৃত্যু ৫৪ ‘দোষ সব আমার, খেলোয়াড়দের ওপর থেকে নজর সরান’: প্যারাগুয়ে কোচ

নির্বাচনি দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত, আহত ১৪

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম
নির্বাচনি দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত, আহত ১৪
ছবি: খবরের কাগজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন অঙ্গীভূত সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৪ জন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে কর্ণফুলী টানেলের পতেঙ্গা প্রান্তের চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

সাতকানিয়ায় নির্বাচনি দায়িত্ব শেষে একটি বাসে করে গার্ডে ফিরছিলেন ২৩ জন আনসার সদস্য। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রেলিংয়ে উঠে উল্টে যায়।

নিহত আনসার সদস্যের নাম মো. আব্দুল জব্বার। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তিনি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত ছিলেন।

আহতদের মধ্যে তিনজন বর্তমানে চট্টগ্রামের বিএনএস হাসপাতালের আইসিইউতে এবং সাতজন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী টানেল এলাকায় দায়িত্বরত নৌবাহিনীর কর্মকর্তা মো. ফারুক জানান, দুর্ঘটনাটি নেভি গেট এলাকায় সংঘটিত হয়। এতে ঘটনাস্থলেই একজন আনসার সদস্য নিহত হন এবং অন্তত ১৪ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নৌবাহিনীর হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় আনসার বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে আনসার ও ভিডিপির পাঁচ লাখ ৭৬ হাজারের বেশি সদস্য নিয়োজিত ছিলেন। বিপুলসংখ্যক সদস্যকে নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া ও দায়িত্ব শেষে ফিরিয়ে আনা ছিল প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

আতিকুল হা-মীম/সুমন/

মৎস্য বিভাগের নজরদারির অভাবে বাড়ছে পাঙ্গাশের পোনা বিক্রি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৩:২৩ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
মৎস্য বিভাগের নজরদারির অভাবে বাড়ছে পাঙ্গাশের পোনা বিক্রি
ছবি: খবরের কাগজ

চাঁদপুরের নদী উপকূলীয় এলাকায়  আড়ৎ ও বাজারে অবাধে বিক্রি হচ্ছে পাঙ্গাশের পোনা। ৩০ সেন্টিমিটারের নিচে পাঙ্গাসের পোনা ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও কেউ মানছে না নিয়ম নীতি। বড়ো সাইজের পাঙাশ মাছ প্রতিকেজি বিক্রি হয় ১ হাজার থেকে ১১শ’ টাকা। আর এই ছোট সাইজের পাঙ্গাসের পোনা বিক্রি হয় মাত্র ৫শ’ থেকে ৬শ’ টাকা কেজি। মৎস্য বিভাগ বলছে, লজিস্টিক সাপোর্ট সহ লোকবল সংকটে নদী ও  আড়ৎ-তে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

সরেজমিন চাঁদপুর শহরের ওয়ালে বাজার, পালবাজার, বিপনীবাগ বাজার, মিশন রোড মোড়, বহরিয়া বাজারে এসব পাঙ্গাশের পোনা বিক্রি করতে দেখা গেছে। এছাড়াও লালপুর, আনন্দ বাজার, চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র, বহরিয়া মৎস্য আড়ত ও হরিণা মাছঘাটে খোলামেলা ছোট সাইজের পাঙ্গাশের পোনা হাঁকডাক দিয়ে বিক্রি করতে দেখা গেছে।

শুক্রবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত হরিণা মাছঘাটে দেখা গেল প্রতিটি  আড়ৎ-তে অবাধে বিক্রি হচ্ছে পাঙ্গাশের পোনা। ছোট সাইজের পাঙ্গাশের পোনা ধরা ও বিক্রি নিষিদ্ধ এসব বিষয়ে কারও মধ্যে ন্যূনতম সচেতনতা নেই। পাশাপাশি সদর উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে পাঙ্গাশের পোনা রক্ষায় কোনো ধরনের অভিযানও নেই।

এই ঘাটের আড়তদার ইব্রাহীম মিয়া বলেন, 'ইলিশের জালে ছোট সাইজের পাঙ্গাশের পোনা ধরা পড়ে। আগে কম ছিলো, এখন বেশি। ইলিশ আর পাঙ্গাশের পোনা আলাদা দরদামে বিক্রি হয়।'

ঘাটের প্রবীণ মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম সৈয়াল বলেন, 'গত বছর এই সময় নদীতে ছোট সাইজের প্রচুর পরিমাণ ইলিশ পাওয়া গেছে। এবার ইলিশ না পাওয়া গেলেও ওইসব জালে ছোট সাইজের পাঙ্গাশের পোনা বেশি ধরা পড়ছে। জেলেরা নদীতে নেমে যে-সব মাছ পায়, সবই  আড়ৎ-তে এনে বিক্রি করে। তবে ছোট সাইজের পাঙ্গাশের পোনা না ধরাই উত্তম। কারণ বড়ো হলে দাম বেশি।'

এই ঘাট থেকে পাঙ্গাশের পোনা কিনে শহরের বিপনীবাগ বাজারে বিক্রি করেন খুচরা ব্যবসায়ী শাহজাহান। তিনি বলেন, আজকে তিনি হরিণা ঘাট থেকে ৪ কেজি পাঙ্গাশের পোনা ক্রয় করেছেন ৬শ’ টাকা করে। এগুলো শহরে নিয়ে বিক্রি করবেন ৮শ’ টাকা কেজি দরে। এভাবে এই ঘাটে প্রতিদিন কয়েক মণ পাঙ্গাশের পোনা কেনা-বেচা হয়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘৩০ সেন্টিমিটারের নিচে পাঙাশ মাছ ধরা সব সময়ের জন্য নিষিদ্ধ। জাটকা রক্ষায় আমরা যেমন : অভিযান করেছি, এখন করা সম্ভব হচ্ছে না। কারণ আমাদের লজিস্টিক সাপোর্ট নেই। তারপরেও সদর মৎস্য অফিসকে অভিযান করার জন্য নির্দেশনা দেওয়া হবে।’

ফয়েজ আহমেদ/তামান্না রুপা/

শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ, ব্যবসায়ী আটক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৩:১৬ পিএম
শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ, ব্যবসায়ী আটক
জব্দ চাল ও ইনসেটে আটক ব্যাবসায়ী। ছবি: খবরের আগজ

শেরপুর শহরের একটি রাইস প্রসেসিং মিল থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন ১০০ কেজি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১২টার দিকে শহরের চাপাতলী এলাকার জেবিন রাইস প্রসেসিং মিলে অভিযান চালিয়ে এসব চাল জব্দ ও ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যবসায়ী বোরহান উদ্দিন (৩২) শহরের কসবা কাঠগড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ৩০ কেজির বস্তায় থাকা বিপুল পরিমাণ সরকারি চাল অন্য বস্তায় স্থানান্তর করা হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই মিল থেকে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ এবং ব্যবসায়ী বোরহান উদ্দিনকে আটক করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। এর আগেও বোরহান উদ্দিনের বিরুদ্ধে সরকারি চাল কারসাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, জব্দ চাল কীভাবে এখানে মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

শাকিল/নাঈম

সাগরিকায় দর্শকদের উপচে পড়া ভিড়, অস্ট্রেলিয়া ম্যাচে গ্যালারি কানায় কানায় পূর্ণ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৩:১৫ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
সাগরিকায় দর্শকদের উপচে পড়া ভিড়, অস্ট্রেলিয়া ম্যাচে গ্যালারি কানায় কানায় পূর্ণ
ছবি: খবরের কাগজ

মাঠে বল গড়ানোর অনেক আগে থেকেই স্টেডিয়ামমুখী মানুষের ঢল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলার সঙ্গে গ্যালারিতে প্রবেশ করছেন ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচকে কেন্দ্র করে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম (সাগরিকা) এখন উৎসবের নগরী। ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম বাংলাদেশের লড়াই দেখতে গ্যালারি এখন দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ।

​শুক্রবার (১৯ জুন) দুপুর থেকেই চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন আর লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে মাঠে আসতে শুরু করেন দর্শকরা। ম্যাচ শুরু হতেই গ্যালারি থেকে আসা গগনবিদারী স্লোগান আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো সাগরিকা অঞ্চল। বন্দরনগরীর দর্শকদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস ও অকুণ্ঠ সমর্থন মাঠে ক্রিকেটারদের বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে।

আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিয়ন্ত্রিত বোলিংয়ে  ব্যাটারদের চাপে রাখার চেষ্টা করছেন বাংলাদেশের বোলাররা। আর মাঠের প্রতিটা ভালো ডেলিভারি ও ফিল্ডিংয়ের কৃতিত্ব দর্শকরা উদযাপন করছেন করতালির মাধ্যমে।​ সাগরিকার এই চেনা গর্জন ও দর্শকদের বিপুল উপস্থিতি মাঠের লড়াইয়ে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে রাখবে এবং শেষ পর্যন্ত একটি রোমাঞ্চকর জয় উপহার দেবে-এমনটাই প্রত্যাশা চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীদের।

প্রায় ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরেছিলো স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচ হারলে হবে সিরিজ পরাজয়। তাই জেতার জন্য লড়ছে বাংলাদেশ।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ক্রিকেট দেখতে আসা রফিকুল ইসলাম খবরের কাগজকে বলেন, আজ বাংলাদেশকে অবশ্যই জিততে হবে। শুরু থেকে সুন্দর খেলা উপভোগ করছি। আশা করছি দ্বিতীয় ম্যাচ জিতবে প্রিয় দল।

চট্টগ্রামের ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম খবরের কাগজকে বলেন, বেশ জমেছে এ টি-টোয়েন্টি সিরিজ। প্রতিটি ওভারে দর্শকদের উন্মাদনা দেখা যাচ্ছে। টি-টোয়েন্টি সিরিজে সব সময় উত্তেজনা থাকে। এবারে চট্টগ্রামের ম্যাচেও তাই দেখা যাচ্ছে। 

আবদুস সাত্তার/থিওটোনিয়াস

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে ২ শিশুর মৃত্যু

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০৩:২১ পিএম
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে ২ শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে ৭৬ জন শিশুর মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪ জন।

শুক্রবার (১৯ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় সিলেটের ওসমানীনগর উপজেলার উজ্জ্বল মিয়ার ৫ মাস বয়সী ছেলে আহিয়ান মারা যায়। অপরদিকে, সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের সজল মিয়ার ৭ মাস বয়সী ছেলে সায়হান মারা যায়।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আরও ২ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। সেইসঙ্গে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছে ৬৯ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত মোট ৩২৭ জনের পরীক্ষাগারে হামের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ২৬ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ১৭৮ জন এবং সিলেট জেলায় ১০৭ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৬১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১০০ জন ভর্তি আছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, ৬৬ জন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ও ৩৫ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

তামান্না রুপা/

মুন্সীগঞ্জে দখল-দূষণে হারিয়ে যাওয়া শতবর্ষী নয়নের খাল পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০২:৫১ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০৩:১৬ পিএম
মুন্সীগঞ্জে দখল-দূষণে হারিয়ে যাওয়া শতবর্ষী নয়নের খাল পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জ সদরের মীরকাদিমে দখল-দূষণে হারিয়ে যাওয়া শতবছর পুরোনো নয়নের খাল পরিদর্শন করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে বিনোদপুর এলাকায় এ খাল পরিদর্শনে আসেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নয়নের খালসহ মুন্সীগঞ্জের সব খাল খনন কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে। তবে তাৎক্ষণিকভাবে নয়নের খাল উদ্ধারে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, 'আমরা মিডিয়ার মাধ্যমে এবং সংসদ সদস্য রতন সাহেবের মাধ্যমে জানতে পারি যে অগ্রাধিকার ভিত্তিতে এই খালটি খনন করা প্রয়োজন। কারণ এখানে এখন অনেক ময়লা ও দুর্গন্ধ। এক সময় এই খালে বড় বড় নৌযান চলতো। তখন এটা প্রাণবন্ত খাল ছিল। এখন এখানে অনেক অবৈধ দখলদার রয়েছে। অবৈধ দখলদারদের ব্যাপারে স্থানীয় প্রশাসন তালিকা নির্ধারণ করেছে। এই খাল পুন:খনন সংস্কার চলবে। অবৈধ উচ্ছেদও চলবে। আজ থেকেই চলবে এটি।'

প্রতিমন্ত্রী আরও বলেন, 'এই খালের ব্যাপারে আমরা পরিকল্পনা করছি কীভাবে সংসদ সদস্যের পরামর্শে খালের দুই পাশে রিটেইনিং ওয়াল বা গাইড ওয়াল এবং ফুটপাত করে সৌন্দর্য বর্ধন করে দেওয়া যায় এবং সারা বছর যাতে এই খালের পানির প্রবাহটা ঠিক থাকে।

মইনউদ্দীন/থিওটোনিয়াস