ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে দর্শকদের দুয়োধ্বনি হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি জি৭ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমিই বস’ লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আদিতমারীতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার পাওনা টাকার বিরোধেই খুন হন আরিফ আবারও বাড়ল স্বর্ণের দাম ইরানের সঙ্গে চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৩ নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ চট্টগ্রামের অপহরণকারীদের হুমকিমূলক চিরকুট,নিখোঁজ শিশু উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়ার শুভ সূচনা ধোবাউড়ায় শিশু নিছামনি ধর্ষণ-হত্যার বর্ণনা দিলেন ৪ ধর্ষক গ্রাহক আস্থা ও প্রযুক্তিনির্ভর সেবায় সাফল্যের চূড়ায় পূবালী ব্যাংক ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রাসুল (সা.)-এর রাতের অভ্যাস কি ছিল? মেসি-দ্যুতিতে রঙিন বিশ্ব ভুল পরিকল্পনায় ঝুলে গেল মন্ত্রীদের জন্য মসজিদ নির্মাণ প্রকল্প মেসিতে মাতাল বিশ্ব বাঁশখালীতে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু কুমিল্লায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ বিশ্বকাপে অভিষেকেই বিরল ভৌগোলিক কৃতিত্ব উজবেকিস্তানের ঝিনাইদহের শৈলকুপায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান শেষ মুহূর্তের ইরেনকির গোলে পানামাকে হারিয়ে ঘানার জয়; খেলোয়াড়দের রেটিং দূরত্ব হাজার মাইল, উৎসব ক্যাম্পাসে তিস্তায় আরেকটি ব্যারেজ নির্মাণ হবে: সংসদে প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপে কোচ হিসেবে পঞ্চম ব্যালন ডি’অর বিজয়ী হলেন ফাবিও ক্যানাভারো বিশেষ ‘লেগাসি’ ব্যাজ পরে মাঠে নামলেন রোনালদো, মেসি ও মদ্রিচ গ্রুপসেরার দৌড়ে এগিয়ে যাওয়ার লড়াই
Nagad desktop

একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে জনতার ঢল

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম
একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে জনতার ঢল
একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে জনতার ঢল। ছবি মামুন হোসেন

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বায়ান্নর ভাষা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে নেমেছিল জনতার ঢল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। সেই সঙ্গে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিয়ে আসতে শুরু করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  

শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও মেক্সিকোর বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এছাড়া প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ভাষা দিবস এদেশের জাতীয় জীবনের অনন্য একটি দিন। এ দিবসে সর্বস্তরে মাতৃভাষা চর্চা হোক আগামীর অঙ্গীকার। তিনি শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, দিবসটি উপলক্ষে সকাল আটটায় প্রভাতফেরি আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ। রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম থেকে প্রভাতফেরি এসে মিলিত হয় কেন্দ্রীয় শহিদ মিনারে।

এছাড়া জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বেলা ১১টায় সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে ভাষা আন্দোলনের তাৎপর্য, শহিদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মের করণীয় বিষয়ে আলোচনা করা হবে। 
আজ সারাদিন সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই শহিদ হন। শহিদদের এই আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি আসে ১৯৯৯ সালে। ওই বছর ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। তখন থেকেই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে।

নাঈম/

কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১৭ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১১:২৬ এএম
কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। এতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে রাজারহাট-তিস্তা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৭টা ১০ মিনিটের দিকে রাজারহাট উপজেলার পেট্রলপাম্প-সংলগ্ন এলাকায় ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ অবরুদ্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। ফলে নির্ধারিত সময়ে স্টেশনে এসে বিপাকে পড়েন ঢাকাগামী যাত্রীরা। এছাড়াও ওই রেলপথ সংলগ্ন রাজারহাট-তিস্তা সড়ক অবরুদ্ধ হয়ে উলিপুর, রাজারহাট ও কুড়িগ্রাম থেকে সড়কপথে ঢাকা, রংপুরগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা আক্তার বলেন, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ে লাইন অবরুদ্ধ করেছে। ট্রাকটি সরানোর কাজ চলছে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ে ট্রাকটি অপসারণ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের দুর্ভোগ অব্যাহত থাকতে পারে। 

সিরাজ/খাদিজা রুমি/

আদিতমারীতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৫৪ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১১:১৮ এএম
আদিতমারীতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার
নিহত সাত বছর বয়সী শিশু নন্দিনী। ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের সাত বছর বয়সী শিশু নন্দিনী হত্যাকাণ্ডে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি বিধান চন্দ্র।

বুধবার (১৭ জুন) তাকে ও তার বাবা রনজিত চন্দ্রকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলাটির দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম তদারকির জন্য মনিটরিং সেল এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে প্রধান আসামি বিধান চন্দ্র ও তার বাবা রনজিত চন্দ্রকে আদালতে হাজির করা হয়। আদালতে বিধান চন্দ্র হত্যাকাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করেনি তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় নিহত শিশু নন্দিনীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় প্রধান অভিযুক্ত বিধান চন্দ্র, তার বাবা রনজিত চন্দ্র এবং মাকে আসামি করা হয়েছে।

জানা যায়, সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি। পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় বস্তাবন্দি নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বিধান চন্দ্রের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের আটটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে ১৮ জন পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন।

এদিকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সরকারি কাজে বাধা প্রদান, পুলিশ ও জেলা প্রশাসনের যানবাহন ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা  করার প্রস্তুতি চলছে। এর মধ্যে একটি মামলা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যটি জেলা পুলিশের পক্ষ থেকে করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার ময়নাতদন্ত শেষে রাতে নন্দিনীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় এখনও শোক ও ক্ষোভ বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, 'ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে। মামলার অগ্রগতি তদারকির জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে। একই সঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

এদিকে বৃহস্পতিবার নিহত নন্দিনীর পরিবারের সঙ্গে দেখা করতে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে আদিতমারী সফরে যাওয়ার কথা রয়েছে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর।

বকুল/আজহার/

আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৩

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৩৩ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১০:৪৪ এএম
আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৩
ফরিদপুরের আলফাডাঙ্গার ভেন্নাতলা বাজারে অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্লা (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে বাজারের পাঁচটি দোকান পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বাজারে আগুন লাগার পর বাবুল মোল্লা স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। এ সময় একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বাবুল মোল্লা, আলামিন বিশ্বাস ও নুর মিয়া শেখসহ কয়েকজন গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্লাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানায়, ভোরে ভেন্নাতলা বাজারের নুর মিয়ার মুদি দোকান থেকে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে, নুর মিয়ার মুদি দোকান, সাহেব আলীর চায়ের দোকান, কেসমত আলীর সার ও কীটনাশকের দোকান, বাবর আলীর সাইকেল মেকানিকের দোকান এবং জাকির মোল্লার কাপড়ের দোকান।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন নেভানোর সময় দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এনকেবি নয়ন/আজহার/

বাঁশখালীতে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৪৫ এএম
বাঁশখালীতে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বাঁশখালীতে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শহীদ।

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ শহীদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকেলে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজসংলগ্ন এলাকায় চেকপোস্টে এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ শীলকূপ ইউনিয়নে মহল্লাপাড়া এলাকা থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

দুর্ঘটনায় নিহত হন মোহাম্মদ শহীদ (২৭)। কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের বাসিন্দা। আহত হয়েছেন আরেক আরোহী আরিফ আবদুল্লাহ (২৫), তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী কালু ফকির পাড়া নাজির হোসেনের পুত্র। 

পুলিশ জানায়, চেকপোস্টে দায়িত্বে থাকা বাঁশখালী থানার এসআই জামাল হোসেন, কনস্টেবল ওয়াসিম ও কনস্টেবল রাসেলসহ কয়েকজন পুলিশ সদস্য একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সেটি না থামিয়ে দ্রুত পালিয়ে যায়।

দায়িত্বরত এসআই জামাল হোসেন জানান, পালানোর সময় মোটরসাইকেল আরোহীরা একটি কমলা রঙের ব্যাগ ফেলে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। 

তিনি আরও জানান, তারা মোটরসাইকেলটির পিছু নিলেও কিছুদূর যাওয়ার পর সেটি দৃষ্টির আড়ালে চলে যায়। পরে মোটরসাইকেলটি শীলকূপ ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় গিয়ে স্পিডব্রেকারে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়। 

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ইয়াবা উদ্ধারের দাবি করা হলেও ধাওয়া-পিছু নেওয়া নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল হক জানান, পুলিশ চেকপোস্টে ফেলে যাওয়া ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শফকত হোসাইন চাটগামী/অন্তরা

ঝিনাইদহের শৈলকুপায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:২১ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৯:২৮ এএম
ঝিনাইদহের শৈলকুপায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া নিজ গ্রামের ঈদগাহ ময়দানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান ৩৪৯ জন সেবাগ্রহীতার হাতে ফ্যামিলি কার্ড ও তাল গাছের চারা তুলে দেন।

বুধবার (১৭জুন) বুধবার সারাদেশের ২০টি উপজেলায় একযোগে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন এর সভাপতিত্বে এ সময় জেলা পুলিশ সুপার আশিস বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান প্রমুখ  উপস্থিত ছিলেন। পরে আইনমন্ত্রী সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বারইপাড়া জিকে খালের পাড়ে বারইপাড়া থেকে বালিয়াডাঙ্গা মাঠ পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। 

আলমগীর অরণ্য/তামান্না রুপা/