ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
ভারতের ‘মাইকেল জ্যাকসন’, শাড়ি পরে মুনওয়াক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী সততার মাপকাঠি কেমন হওয়া উচিত? সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা আরেক ধাক্কা খেলেন মমতা ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান সুন্দরবনে কুমিরের হামলায় নারী জেলের মৃত্যু সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার ব্রাজিলের প্রেসিডেন্টের জোক্সস, ‘ভাবছি মেসিকে ব্রাজিল দলে নিব’ প্রাথমিকে 'ম্যাথ ল্যাব' প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল অনুশীলনে ড্রোন আতঙ্ক, বিরক্ত কোরিয়ান কোচ হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১ রাবির জিএস আম্মারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ অগ্ন্যুৎপাতে বইছে আগুনের স্রোত, ভাইরাল ভিডিও স্নায়ুচাপ কাটিয়ে জয়ে চোখ মেক্সিকো কোচের গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিধিনিষেধ আরোপ সময়ের দাবি রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনি মেসিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু সীমানা পুনর্নির্ধারণের জন্য এনডিএর আর ৬ ভোট লাগবে টুকটুক ও চিকু পাঠ থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর , ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত
Nagad desktop

উপকূলেই পৌঁছায় না বেতারের বার্তা

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৫ এএম
উপকূলেই পৌঁছায় না বেতারের বার্তা
বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র। ছবি: খবরের কাগজ

দেশের দক্ষিণাঞ্চলকে দুর্যোগপ্রবণ এলাকা বলা হয়। বিভিন্ন সময়ের একাধিক দুর্যোগে এ অঞ্চলের মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের সময় মোবাইলফোন ও ইন্টারনেট কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। এমন পরিস্থিতিতেও রেডিও ফ্রিকুয়েন্সি সক্রিয় থাকে। এই সময় মানুষ দুর্যোগের খবর জানতে রেডিও বরিশালের ওপর ভরসা রাখেন। কেন্দ্রটি থেকে প্রতিদিন ১৪ ঘণ্টারও বেশি সময় অনুষ্ঠান সম্প্রচার করা হয়। কিন্তু দুর্বল ফ্রিকুয়েন্সির (তরঙ্গ) কারণে এসব অনুষ্ঠান বরিশাল নগরীর বাসিন্দাদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। কোনো কোনো ক্ষেত্রে নগরীর ১০-১৫ কিলোমিটারের আশপাশের মানুষ এসব অনুষ্ঠান শুনতে পান। অথচ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকা মানুষের একটি বড় অংশই উপকূলীয় অঞ্চলে বসবাস করেন, যাদের দূরত্ব নগরী থেকে অনেক দূরে। যাদের কথা চিন্তা করে রেডিওটি পরিচালনা করা হয়, তারাই এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, পুরোনো ট্রান্সমিটার ও অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্রটির উদ্দেশ্য সফল হচ্ছে না।

জানা যায়, দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলের মানুষের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার সতর্কবার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯৭৮ সালে বরিশালে একটি বেতার কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘসূত্রতার পর ১৯৯৬ সালের ৩০ জুন কেন্দ্রটি সম্প্রচার শুরু করে। পরে ১৯৯৯ সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন না হওয়া ও যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্রটি প্রায় অকার্যকর হয়ে পড়েছে।

কেন্দ্রটির কর্মকর্তারা জানান, এখানে ২০ কিলোওয়াট ক্ষমতার মিডিয়াম ওয়েভ ও ১০ কিলোওয়াটের এফএম ট্রান্সমিটার রয়েছে। প্রতিদিন এখান থেকে ১৪ ঘণ্টা ১৫ মিনিট অনুষ্ঠান সম্প্রচার হয়। অথচ এসব কর্মকাণ্ড সবার কাছে পৌঁছায় না। এফএম তরঙ্গ বরিশাল নগরীর আশপাশেই সীমাবদ্ধ থাকছে, আর মিডিয়াম ওয়েভ সিগন্যাল ১০ থেকে ১৫ কিলোমিটারের বাইরে দুর্বল হয়ে পড়ছে।

জানা গেছে, সম্প্রতি কয়েক দিন বন্ধ থাকার পর এফএম ট্রান্সমিটার চালু করা হলেও এর কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে প্রত্যন্ত চরাঞ্চল ও উপকূলীয় এলাকার মানুষ কার্যত এই সেবা থেকে বিচ্ছিন্ন।

সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি শাহ সাজেদা বলেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এটি শুধু একটি বেতার কেন্দ্র নয়, দুর্যোগের সময় জীবনরক্ষার মাধ্যমও। তাই এটিকে সচল রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।’

জ্যেষ্ঠ সাংবাদিক ও গবেষক আনিচুর রহমান স্বপন বলেন, ‘দুর্যোগকালে মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট অকার্যকর হয়ে পড়লেও বেতার কার্যকর থাকে। তাই এ মাধ্যমকে শক্তিশালী করা জরুরি। দ্রুত আধুনিকায়ন না হলে দুর্যোগপ্রবণ দক্ষিণাঞ্চলে জরুরি তথ্যপ্রবাহে বড় ধরনের শূন্যতা তৈরি হতে পারে।’

তিনি মনে করেন, দীর্ঘদিনের অবহেলা ও পরিকল্পনার অভাবই এই অবস্থার জন্য দায়ী। একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত হালনাগাদ না থাকলে এমন পরিস্থিতি তৈরি হবেই। শুধু নতুন ট্রান্সমিটার স্থাপন নয়, প্রয়োজন সমন্বিত আধুনিকায়ন পরিকল্পনা, জনবল প্রশিক্ষণ এবং নিয়মিত মনিটরিং।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, ‘আগাম সতর্কবার্তা পৌঁছানোর ক্ষেত্রে শক্তিশালী সম্প্রচার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর উপকূলের বাসিন্দা এবং সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছে বাংলাদেশ বেতার এখনো একটি নির্ভরযোগ্য মাধ্যম। ঘূর্ণিঝড়প্রবণ দক্ষিণাঞ্চলে প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেতারের সিগন্যাল দুর্বল হলে সেই বার্তা প্রত্যন্ত চরাঞ্চল বা উপকূলে পৌঁছাবে না, যা বড় ধরনের মানবিক ঝুঁকি তৈরি করতে পারে।’

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন কেন্দ্রটি পরিদর্শনে গেলে স্থানীয় সুধীজন কেন্দ্রটি আধুনিকায়ন ও সম্প্রসারণের দাবি জানান। বর্তমান সক্ষমতা দিয়ে এই অঞ্চলের বিপুল জনগোষ্ঠীকে কাভার করা সম্ভব নয় বলে তারা উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সমিটার স্থাপনের দাবি জানান।

এ সময় উপকূলীয় এলাকার মানুষকে দুর্যোগকালীন সতর্কবার্তা দ্রুত পৌঁছানোর জন্য বেতার বরিশাল কেন্দ্রের ফ্রিকুয়েন্সি বাড়ানোর প্রতিশ্রুতি দেন মন্ত্রী। পাশাপাশি এটির অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে মন্ত্রীর পরিদর্শনের পরপরই বরিশাল বেতার কেন্দ্রটির পরিচালক ও আঞ্চলিক প্রকৌশলীকে ঢাকায় বদলি করা হয়েছে।

কেন্দ্রটির সদ্য বিদায়ী আঞ্চলিক প্রকৌশলী শামীম হোসেন জানান, নতুন ১০ কিলোওয়াট এফএম ট্রান্সমিটার স্থাপনের জন্য শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। তবে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই গণমাধ্যমটি আরও অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মদিনা শপিংমলে আগুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় শপিংমলের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে ।

সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে শপিংমলের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও অন্যান্য ইলেকট্রিক সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে শপিংমলের কয়েকজন দোকান মালিকের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, মার্কেট থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। দোকান মালিকদের দাবি, আগুন লাগার মাত্র একদিন আগে তাদের দোকান ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পাওয়ার পরদিনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বিষয়টিকে তারা ‘রহস্যজনক’ বলে মনে করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

তবে শপিংমলের মালিক মাজারুল ইসলাম নবী অভিযোগ নাকচ করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

ইমরান হোসেন/খাদিজা রুমি/

সুন্দরবনে কুমিরের হামলায় নারী জেলের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৪৪ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:০৩ পিএম
সুন্দরবনে কুমিরের হামলায় নারী জেলের মৃত্যু
ছবি: খবরের কাগজ

সুন্দরবনের শেলা নদীতে মাছের পোনা ধরার সময় কুমিরের হামলায় এক নারী জেলে নিহত হয়েছেন। 

বুধবার (১৭ জুন) বিকেল পৌনে ছয়টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকায় এই ঘটনা ঘটে।

​নিহত সেলিনা বেগম (৫০) মোংলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা এবং আব্দুল শেখের স্ত্রী।

​সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার( ১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় আরও দুই নারী জেলের সঙ্গে জাল টেনে মাছের পোনা ধরছিলেন সেলিনা বেগম। বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে হঠাৎ একটি কুমির জাল থেকে উঠে এসে সেলিনাকে টেনে গভীর নদীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

​এ সময় তার সঙ্গে থাকা অপর দুই নারী জেলে সাহসিকতার পরিচয় দেন। তারা পোনা ধরার জালে ব্যবহৃত কাঠের লাঠি দিয়ে কুমিরটিকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এক পর্যায়ে কুমিরটি সেলিনা বেগমকে ছেড়ে দিয়ে পানিতে তলিয়ে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে সহযাত্রী জেলেরা নদী থেকে সেলিনা বেগমের মরদেহ উদ্ধার করেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান, বুধবার( ১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীর লঞ্চ ঘাট এলাকায় নেট জাল টেনে পোনা ধরছিল পঞ্চাশোর্ধ নারী জেলে সেলিনা বেগম। এ সময় তার সঙ্গে আর দুই নারী জেলে সহযাত্রী ছিল। তখন হঠাৎ করে একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। পরে সহযাত্রী অপর দুই নারী জেলে কুমিরটিকে আঘাত করলে এক পর্যায়ে সেলিনাকে ছাড়তে সক্ষম হন। তবে নারী জেলেটি উদ্ধার হয় জীবিত নয়, মৃত। 

রিফাত আল মাহামুদ/খাদিজা রুমি/

পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:৩৯ পিএম
পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল
ছবি: খবরের কাগজ

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকায় বালি পাথর উত্তোলনের সময় পাওয়া গেছে একটি পরিত্যক্ত মর্টার শেল।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ওই এলাকার মাঝিপাড়া ব্রিজ-সংলগ্ন চিলকা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের সময়ে মর্টার শেলটি খুঁজে পান শ্রমিকরা। মূল্যবান সম্পদ ভেবে তারা সেটি বাড়িতে নিয়ে যান। 

পুলিশ জানায়, ওই এলাকার শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম মর্টার শেলটি বাড়িতে নিয়ে আসার পর বিষয়টি এলাকায় জানাজানি হলে  তারা বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির কাছে সড়কের পাশে মর্টার শেলটি ফেলে রেখে যায়।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশে টহল দল মর্টার শেলটি থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, 'বালি, পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি খুঁজে পায়। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে এটি নিষ্ক্রিয় করবেন।'

রনি মিয়াজী/তামান্না রুপা/  

হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:৫৯ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:০২ পিএম
হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১
ছবি: শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুরা

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে ৭৪ শিশুর মৃত্যু হলো। নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আরও ২ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। সেই সঙ্গে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৭১ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় সিলেটের ওসমানীনগর উপজেলার ইলশাপুর গ্রামের দিপন পালের ৯ মাস বয়সী মেয়ে দিবানি পাল মারা যায়। একই হাসপাতালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চাতুরবাগ, বিলাইউরি গ্রামের মনোয়ারের ২ মাস ২৪ দিন বয়সী ছেলে রাইয়ান মারা যায়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত মোট ৩২৫ জনের পরীক্ষাগারে হামের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ২৪ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ১৭৮ জন এবং সিলেট জেলায় ১০৭ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৬৮ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১০০ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৭৫ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ও ৩২ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

শাকিলা ববি/খাদিজা রুমি/

মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:২৪ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জে আরিফ হোসেন হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ১৪ জুন লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে শহরের মুন্সিরহাট জসিমনগর এলাকা থেকে আরিফ হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে মুন্সীগঞ্জ সদর থানায় যান। সেখানে তারা পুলিশের কাছে বিচার নিশ্চিত করার দাবি জানান।

সুমন/তামান্না রুপা/