ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
কৌশলগত সম্পর্কের পথে ঢাকা-বেইজিং কমল দাদার পাঠশালা এমপি আসলে আগে পায়ে একটা মেরে দিব: এমপির পিএ ও যুবদল কর্মীর অডিও ভাইরাল লেবাননে ইসরায়েলি হামলয় নিহত ১৬ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বৃষ্টি মনোমুগ্ধকর খুনি প্রথম কবি দেখা ও কয়েক টুকরো স্মৃতি হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, মৃত্যু ৫৪ ‘দোষ সব আমার, খেলোয়াড়দের ওপর থেকে নজর সরান’: প্যারাগুয়ে কোচ শুক্রবারের নির্ধারিত মার্কিন-ইরান আলোচনা বাতিল : সুইজারল্যান্ড মিথ্যার চোরাস্রোত বয়ে যায় আর্থিক সংকটে ভর্তি অনিশ্চিত, শিক্ষার্থীর পাশে প্রতিমন্ত্রী অনুবাদ হয় না মানুষের স্মৃতির ভেতর অন্ধকারের গান প্রেমের এলিজি মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত দুবাইগামী যাত্রীর লাগেজ থেকে বৈদেশিক মুদ্রা জব্দ রেকর্ড থেকে ৫ কদম দূরে দিবু মার্তিনেস সমাজবোধ ও জীবনবীক্ষা জুহান্নুস: ফিনল্যান্ডের সেই অনন্য উৎসব, যখন পুরো দেশ চলে যায় প্রকৃতির কোলে জামিন পেয়েও নতুন মামলায় আটক সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী হাইতি ম্যাচে পরিবর্তনের আভাস আনচেলত্তির বাংলাকে দ্বিখণ্ডিত করাই ছিল তাদের উদ্দেশ্য ফুটবল ও লাতিন আমেরিকার কথাসাহিত্য ‘আফ্রিকান ব্রাজিলিয়ান’ মরক্কো ফুটবল শেখাল আসল ব্রাজিলকে: বোমেল প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনে সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ চিকিৎসকের বিরুদ্ধে মামলা দেশে স্বর্ণের দামে বড় পতন

দেশীয় শিল্পের সুরক্ষায় উদ্যোক্তাদের ছাড়

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:০৫ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১০:১৫ এএম
দেশীয় শিল্পের সুরক্ষায় উদ্যোক্তাদের ছাড়
ছবি: প্রতীকী

স্থানীয় শিল্পের বিকাশ, আমদানি বিকল্প পণ্য উৎপাদনে উৎসাহ এবং দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দিতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় ব্যাপক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকটি শিল্পের কাঁচামাল আমদানিতে কর সুবিধা বাড়ানো এবং স্থানীয় উৎপাদকদের সুরক্ষায় বিভিন্ন পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ইলেকট্রিক গাড়িসহ পরিবহন, স্বাস্থ্য খাতেও সুবিধা দেওয়ার প্রস্তাব করেন গতকাল জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।   

কৃষি খাতের উন্নয়নে দেশে স্থানীয়ভাবে কীটনাশক ও বালাইনাশক উৎপাদনকে উৎসাহ দিতে ৩৬টি কাঁচামাল আমদানিতে মূল্য সংযোজন কর পুরোপুরি মওকুফ করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। স্থানীয়ভাবে জিংক সালফেট সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করার উদ্দেশ্যে এর মূল কাঁচামাল জিংক অ্যাশ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক সম্পূর্ণ মওকুফের প্রস্তাব করা হয়। এমনকি কাজুবাদাম চাষকে উৎসাহ দিতে আমদানিতে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ ও দেশীয় শিল্পের প্রসারে আমদানি  করা পাঙাশ মাছের ফিলেটের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়।

পোলট্রি, ডেইরি ও মৎস্যজাত খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধার প্রস্তাব করা হয়। এ ছাড়া পোলট্রি ও ডেইরি শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানের কতিপয় উপকরণ আমদানিকে রেয়াতি সুবিধা শূন্য শতাংশ করার প্রস্তাব করা হয়।
কৃষির মতো স্বাস্থ্য খাতেও বিভিন্ন সুবিধার প্রস্তাব করা হয় বাজেটে। দেশে চিকিৎসা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনকারী শিল্পের বিকাশের স্বার্থে এই শিল্পের অতি প্রয়োজনীয় কিছু কাঁচামাল আমদানিতে ১৫ শতাংশ এবং অন্যকিছু কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক ২০৩০ সালের জুন পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

এ ছাড়া কিডনি রোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে আরোপিত বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়। এমনকি মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত মর্চুয়ারির আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়।

ক্যানসারের ওষুধ তৈরির নতুন ৯টি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধার প্রস্তাব করা হয়। দেশীয় ফার্মাসিউটিক্যালস শিল্পকে স্থানীয়ভাবে আন্তর্জাতিক মানের ও সাশ্রয়ী মূল্যের ক্যানসার প্রতিরোধী ওষুধ উৎপাদনে সক্ষম ও স্বাবলম্বী করে তুলতে আমদানি শুল্ক ও ভ্যাট শূন্য শতাংশ করার প্রস্তাব করা হয়। এ ছাড়া অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) তৈরির নতুন ৫১টি কাঁচামালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করা হয়। জনস্বাস্থ্য খাতেও ঢাকা ও বিভাগীয় শহরে শিল্প-কারখানার বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ‘সার্কুলার ফিউচার মডেল’ বাস্তবায়নে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়। 

ইলেকট্রিক গাড়ি (ইভি) জনপ্রিয় করতে শুল্ক ছাড়ের ঘোষণা করা হয়েছে বাজেটে। পরিবেশ দূষণ রোধ এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে বিদ্যমান সমুদয় শুল্ক-কর এবং অন্যান্য ইলেকট্রিক বাস-ট্রাকের ক্ষেত্রে ভ্যাট ব্যতীত সমুদয় শুল্ক-কর অব্যাহতি সুবিধা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করা হয়।

প্রযুক্তি খাতে উন্নত বাংলাদেশ এবং আইটি খাতে ব্যাপক কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, কম্পিউটার প্রিন্টার ও কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রেও সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। 
স্থানীয় শিল্পের বিকাশেও কর ছাড়ের প্রস্তাব করা হয়। ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুতকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল ফ্লোট গ্লাস  আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং এলপিজি সিলিন্ডার, অটো ট্যাঙ্ক এবং ভাল্ব উৎপাদনকারী শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি ও শুল্ক অব্যাহতি সুবিধা ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করা হয়।

স্থানীয় ট্রান্সফরমার শিল্পকে শক্তিশালী করতে ১ কেভিএ পর্যন্ত ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার আমদানির ওপর বিদ্যমান ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা এবং অতিরিক্ত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
স্থানীয় ওয়াশিং মেশিন শিল্পকে সুরক্ষা দিতে সব ধরনের হাউসহোল্ড টাইপ ওয়াশিং মেশিন আমদানির ওপর নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত সাইকেলের যন্ত্রাংশ ‘ফ্রি হুইল’-এর বাজার সুরক্ষায় আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং অতিরিক্ত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।

দেশীয় কাগজ শিল্পের সুরক্ষায় গ্রিজপ্রুফ পেপার ও গ্লাসিন পেপার আমদানির ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার পাশাপাশি ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। কপার তার ও টিউব উৎপাদনকারী শিল্পের সুরক্ষায় কপারের তার আমদানিতে ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক এবং কপার টিউব আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১৫ শতাংশ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

রি-ফ্র্যাক্টরি সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল বল ক্লেসহ পাঁচটি কাঁচামাল আমদানিতে শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। ডিটারজেন্ট শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল লিনিয়ার অ্যালকাইল বেনজিন (এলএবি) আমদানির ক্ষেত্রে মাত্র ১ শতাংশ আমদানি শুল্ক আরোপ ও দেশীয় ফ্লোট গ্লাস শিল্পের জন্য প্রয়োজনীয় পাঁচ ধরনের কাঁচামালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় টায়ার ও টিউব উৎপাদনকারী শিল্পের দুটি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য দুটি কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে।

পরিবেশবান্ধব শিল্পায়নকে উৎসাহ দিতে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) পরিচালনায় প্রয়োজনীয় রাসায়নিক আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক অব্যাহতি সুবিধা আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে দেশের বিদ্যুৎ খাতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎকেন্দ্রের কয়লা আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর রেয়াত সুবিধার মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। এভাবে বাজেট বক্তৃতায় বিভিন্ন খাতে সুবিধা দেওয়ার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। 

কমল দাদার পাঠশালা

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:৫০ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
কমল দাদার পাঠশালা
নিজ বাড়ির উঠানে পিছিয়ে পড়া শিশুদের পড়াচ্ছেন আনসার সদস্য কমল চন্দ্র রায়। ছবি: খবরের কাগজ

নেই কোনো পাকা ভবন বা শ্রেণিকক্ষ। নিজ বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে চলে পাঠদান। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হিন্দু সম্প্রদায়ের শিশুদের বিনামূল্যে পড়ান আনসার সদস্য কমল চন্দ্র রায় ও তার স্ত্রী লতা রানী রায়।

কমল চন্দ্র রায় দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের আনসার কমান্ডার। সামান্য বেতনের চাকরিতে অভাব-অনটনের সংসার তার। স্ত্রী লতা রানী রায় এইচএসসি পাস। একমাত্র সন্তানকে নিয়ে তাদের ছোট্ট পরিবার। নিজেদের উচ্চশিক্ষার সুযোগ না পেলেও গ্রামের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষিত করার স্বপ্ন দেখেন এই দম্পতি। সেই স্বপ্ন থেকেই ২০২৩ সালে নিজ বাড়িতে গড়ে তোলেন ‘কমল দাদার পাঠশালা’। 

বর্তমানে পাঠশালাটিতে বেবি শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ৩৫ জন শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করছে। শুধু পাঠদানই নয়, প্রতিদিন নিজের সামর্থ্য অনুযায়ী শিশুদের জন্য বিস্কুট, চানাচুরসহ ছোটখাটো নাশতার ব্যবস্থাও করেন কমল।

কমল চন্দ্র রায় বলেন, ‘আমাদের এলাকার অধিকাংশ আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মানুষ খুবই দরিদ্র। তারা সারা দিন মাঠে-ঘাটে কাজ করেন। শিশুদের দেখভাল করার সময় পান না। অনেক শিশু স্কুলের পড়া ঠিকমতো করতে পারে না। তাই তাদের জন্য কিছু করার ইচ্ছা থেকেই এই পাঠশালা শুরু করেছি।’ তিনি বলেন, ‘আমি কোনো অর্থ চাই না। এই শিশুরা শিক্ষিত হোক, সমাজের ভালো মানুষ হোক, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।

লতা রানী বলেন, স্বামীর এই মহৎ উদ্যোগে সহযোগিতা করছি। অনেক সময় তিনি আনসারের দায়িত্বে বাইরে থাকেন। তখন আমি নিজেই শিশুদের পড়াই। কেউ দেরি করে বাড়ি ফিরতে না পারলে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দিই। শিশুরা পড়াশোনা করছে, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখছে–এটাই আমাদের আনন্দ।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী দীপা বেসরা বলে, তিন বছর ধরে এখানে পড়ছি। এখন স্কুলের পড়া অনেক ভালো বুঝি। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে কমল দাদা আর লতা দিদি শিখিয়ে দেন। আমাদের কোনো টাকা দিতে হয় না। আরেক শিক্ষার্থী সুনীল মুরমু বলে, আগের চেয়ে অনেক ভালো পড়তে পারি।
অভিভাবক সুমিদ্র মুর্মু বলেন, ‘আমরা সারা দিন কৃষি কাজ করি। সন্তানদের দেখার সময় পাই না। কমল দাদা নিজের সন্তানের মতো তাদের পড়াশোনা করান। রাত হলেও নিরাপদে বাড়ি পৌঁছে দেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।’

অভিভাবক শ্যামল মাড্ডি বলেন, ‘আমার দুই সন্তান এখানে পড়ে। তাদের বই-খাতা কিনতেই কষ্ট হয়। সেখানে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে। এমন মানুষ সমাজে খুব কম আছে।’

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের সমাজে অনেক সামর্থ্যবান মানুষ থাকলেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের নিয়ে এভাবে ভাবেন না। অথচ একজন আনসার সদস্য নিজের সীমিত সামর্থ্য দিয়ে শিশুদের পড়াচ্ছেন। কমল চন্দ্র রায়ের এই উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের মানুষদের সহযোগিতা করা গেলে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে আরও দ্রুত সম্পৃক্ত করা সম্ভব হবে। প্রশাসনের পক্ষ থেকে তাকে উৎসাহিত করার বিষয়টি বিবেচনা করা হবে।’

দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন বলেন, অভাব-অনটনের মধ্যেও কমল ও লতা দম্পতি প্রমাণ করেছেন–মানুষ চাইলে নিজের সামর্থ্যের মধ্যেই সমাজ বদলের বীজ বপন করতে পারে। আর সেই বীজ থেকেই হয়তো একদিন জন্ম নেবে শিক্ষিত, আলোকিত ও আত্মমর্যাদাসম্পন্ন একটি নতুন প্রজন্ম।

এমপি আসলে আগে পায়ে একটা মেরে দিব: এমপির পিএ ও যুবদল কর্মীর অডিও ভাইরাল

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:৩৯ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১২:৫০ পিএম
এমপি আসলে আগে পায়ে একটা মেরে দিব: এমপির পিএ ও যুবদল কর্মীর অডিও ভাইরাল
সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে পিএ আরমান উদ্দিন এবং যুবদল কর্মী তারিকুল হক (ডানে)। ছবি: সংগৃহীত

এমপি আসলে আগে পায়ে একটা মেরে দিব, এরপর এমপি থেকে বলতে হবে, তিনি এখানে কেন আসছেন? এখানকার এমপি হচ্ছেন আরমান সাহেব। এখানে এমপি কী জন্য আসবেন? এ কথা বলে ফোনের একপ্রান্ত থেকে মন্তব্য করেন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা যুবদল কর্মী তারিকুল হক।

অপরপ্রান্ত থেকে জবাবে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএ) মো. আরমান উদ্দিন বলেন, এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি, তারপরেও লোকজনের জ্বালায় আসে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া পুরো অডিওটি পর্যালোচনা করে দেখা গেছে, লোহাগাড়া উপজেলার পানত্রিশা, পুরানো বিওসি রাজঘাটা ও পুটিবিলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে তাদের দু'জনের মধ্যে এসব কথোপকথন হয়েছে।

এদিকে, যুবদল কর্মী তারিকুল হক দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির সঙ্গে জড়িত। অপরদিকে, এমপির পিএ মো. আরমান উদ্দিনের সঙ্গেও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের গোপন সখ্যতার অভিযোগ দীর্ঘদিনের।

জানা গেছে, সম্প্রতি স্থানীয় জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় জড়িতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে পুলিশ সেখানে থাকা বেশ কয়েকটি শ্যালো মেশিন বিকল করে দেন। পরবর্তীতে তিনি বিষয়টি লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দকে অবগত করেন। এর পরপরই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন অভিযান চালিয়ে বালুগুলো জব্দ করেন।

আরও জানা গেছে, উপজেলার পুরোনো বিওসি রাজঘাটা এলাকার টংকাবতী খালের পাড় কেটে দেদারসে বালু বিক্রি করা হয়েছে। সেখানে স্থানীয় মো. হোসেন নামে এক ব্যক্তি বাধা দিলে তাকেও মারধরের চেষ্টা করা হয়।

প্রশাসনের তৎপরতায় বর্তমানে সেখান থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। মূলত তারিকুলসহ আরও বেশ কয়েকজন ব্যক্তি রাতের আঁধারে এক্সক্যাভেটরের সাহায্যে বালুগুলো লুট করে অন্যত্র বিক্রি করে দেন।

জানা গেছে, বিগত কয়েক মাস আগে পুটিবিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইকবালের নেতৃত্বে সরই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। পরে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী অভিযান চালিয়ে শ্যালো মেশিন বিকলের পাশাপাশি ডাম্প ট্রাক জব্দ করে সংশ্লিষ্ট আইনে প্যানেল চেয়ারম্যান ইকবালসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। পরে উপজেলা প্রশাসন বালুগুলো জব্দ করেন এবং নিলামের মাধ্যমে সেগুলো বিক্রি করেন।

স্থানীয় একটি সূত্র খবরের কাগজকে জানিয়েছেন, লোহাগাড়া উপজেলার বিভিন্ন ছড়া ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির সঙ্গে বেশ কয়েকটি বালুখেকো সিন্ডিকেট জড়িত রয়েছে। তারমধ্যে তারিকুল, হিরু, আদিল, আরমান, ইকবাল, নাজিম, আরিফ, হোসেন এবং তৌহিদসহ আরও একাধিক ব্যক্তি এই সিন্ডিকেটের অন্যতম সদস্য। তাদের মধ্যে কেউ সরাসরি বালু উত্তোলন, কেউ বিক্রি আবার কেউ এক্ষেত্রে তদবির বাণিজ্য করে থাকেন।

এ বিষয়ে জানতে যুবদল কর্মী তারিকুল হকের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

পরবর্তীতে এমপির পিএ মো. আরমান উদ্দিনের ফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের মাধ্যমে পানত্রিশা নামক জায়গায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে বেশ কয়েকটি শ্যালো মেশিন বিকল করা হয়েছে। পরবর্তীতে ইউএনও'কে বিষয়টি অবগত করা হয়েছে এবং উপজেলা প্রশাসন বালুগুলো জব্দ করেন। এ ছাড়াও বিগত কয়েকমাস আগে পুটিবিলা সরই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলাও করা হয়।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে, সহকারী কমিশনার (ভূমি) মং এছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকায় অবৈধভাবে উত্তোলনকৃত বালুগুলো জব্দের বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে এক ব্যক্তি রিসিভ করে তিনি (শাহজাহান চৌধুরী এমপি) ব্যস্ত আছেন বলে জানান।

প্রসঙ্গত, ২০২৪ সালের (২৫ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর ইস্পাহানি মোড়ের একটি রেস্টুরেন্টে মো. আরমান উদ্দিনের বিরুদ্ধে চাঁদা আদায় ও মিথ্যা মামলা দিয়ে হাজত খাটানোর অভিযোগ তুলে খোরশেদ আলম নামে এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেন। এরপর থেকে দীর্ঘ সময় বর্তমান সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পাশে আরমানকে তেমন একটা দেখা যায়নি। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে আরমান পুনরায় শাহজাহান চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ হন।

আরিফুল ইসলাম/নাঈম

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:২৬ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১২:৪৬ পিএম
মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা
সীমান্ত রক্ষায় কঠোর অবস্থানে বিজিবি। ছবি: খবরের কাগজ

মেহেরপুর সদর উপজেলার খালপাড়া সীমান্ত এলাকা দিয়ে ৪ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১৯ জুন) ভোরে সীমান্তের শূন্যরেখার ওপারে চারজন ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। এ সময় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করে। ফলে পুশইন ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে সরে যায়।

স্থানীয়দের দাবি, পুশইনের চেষ্টা করা চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা কী কারণে তাদের সীমান্তে আনা হয়েছিল, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে সীমান্ত এলাকায় অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করার পর বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়। পরে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুশইনের আশঙ্কায় সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, শুক্রবার (১৯ জুন) ভোরে বৃষ্টির আগে বিএসএফ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি এবং ফিরে যায়।

তিনি খবরের কাগজকে বলেন, 'সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় নজরদারি জোরদার করা হয়েছে। পুশইন প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর।'

সীমান্তে পুশইনের অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা অব্যাহত রয়েছে।

তারেক হোসেন/থিও

আর্থিক সংকটে ভর্তি অনিশ্চিত, শিক্ষার্থীর পাশে প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:১১ পিএম
আর্থিক সংকটে ভর্তি অনিশ্চিত, শিক্ষার্থীর পাশে প্রতিমন্ত্রী
ছবি: খবরের কাগজ

আর্থিক সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চয়তার মুখে বান্দরবানের এক মেধাবী পাহাড়ি শিক্ষার্থী। যার পাশে দাঁড়িয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। 

জানা গেছে, মেধার ভিত্তিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও প্রয়োজনীয় অর্থের অভাবে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েন ওই শিক্ষার্থী। ভর্তির সময়সীমা শেষ হওয়ার পথে থাকায় তার উচ্চশিক্ষার স্বপ্ন ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রতিমন্ত্রীর নজরে আনা হলে তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেন। পরে শিক্ষার্থীর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপে শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পথ সহজ হয়েছে। এতে শিক্ষার্থী ও তার পরিবার স্বস্তি প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, পার্বত্য চট্টগ্রামসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও উন্নয়নে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে তারা প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

এদিকে, সহায়তা পেয়ে শিক্ষার্থী ও তার পরিবার প্রতিমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

রিজভী রাহাত/অন্তরা

দুবাইগামী যাত্রীর লাগেজ থেকে বৈদেশিক মুদ্রা জব্দ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৫৩ এএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১২:১৪ পিএম
দুবাইগামী যাত্রীর লাগেজ থেকে বৈদেশিক মুদ্রা জব্দ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর হ্যান্ড লাগেজ তল্লাশী করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস শাখা, এনএসআই, ডিজিএফআই।

শুক্রবার (১৯ জুন) সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ দুবাই দিরহাম ও ৪৭৯০ ওমানি রিয়াল জব্দ করা হয়। ওই যাত্রীকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টা ১৫ মিনিটে বিমানবন্দরের প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জে দুবাইগামী যাত্রী মোহাম্মদ আবু বক্করের (চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা) হ্যান্ড লাগেজ তল্লাশী করে বৈদেশিক মুদ্রা জব্দ করে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।

বিমানবন্দরের কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল খবরের কাগজকে বলেন, আটক যাত্রীর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে তিনি পতেঙ্গা থানার হেফাজতে রয়েছেন।

ইফতেখারুল/থিওটোনিয়াস