অপারেশন ডেভিল হান্টের নিয়মিত অভিযানে নড়াইলের লোহাগড়ায় বিদেশি নাইন এমএম পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পৌরসভার কুন্দশী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার শেখের ছেলে বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪৫) ও বিপুল শেখ (৪০)।
পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার রাত ২টার দিকে নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি নাইন এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিনসহ দুই ভাইকে আটক করা হয়।
লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার বলেন, ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
শরিফুল/মেহেদী/