সিলেটের জৈন্তাপুর উপজেলায় এক শিশুকে (৪) চকলেট দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে কিবরিয়া আহমেদ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) অভিযুক্ত কিবরিয়া আহমেদকে আদালতের পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২৭ জুলাই) জৈন্তাপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কিবরিয়া আহমেদ জৈন্তাপুর উপজেলার বিরাখাই গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘কিবরিয়া একজন মুদি দোকানদার। গত শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগী শিশুকে কৌশলে চকলেট খাওয়ানোর কথা বলে কিবরিয়া তার দোকানে নিয়ে যান। পরে সুযোগ বুঝে শিশুটিকে ধর্ষণ করেন। এর পর বাড়িতে এসে শিশুটি ব্যথায় কান্নাকাটি করে তার মাকে ঘটনার বর্ণনা দেয়।’
পরে রবিবার ওই শিশুর বাবা জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে গ্রেপ্তারের নির্দেশনা দেন। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
রবিবার দুপুরে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ও রাজিবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ছদ্মবেশ ধারণ করে দোকান থেকে কিবরিয়াকে আটক করতে সক্ষম হন।
ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান খবরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৌসুমী