লক্ষ্মীপুরে চর রমনী মোহনের করাতিরহাট এলাকার সবজিখেত থেকে আনুমানিক ২৭ বছর বয়সি এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
সোমবার (২ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
যুবকের পুরো শরীরে আঘাতের চিহৃ রয়েছে। তাকে নির্যাতন করে হত্যার পর লাশ এখানে ফেলে যায় দূর্বৃত্তরা।
নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। গত ১৫ দিন ধরে এই যুবক ওই এলাকায় ঘুরাফেরা করতে দেখেছেন বলে জানান স্থানীয়রা।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এটি হত্যকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
রফিকুল ইসলাম/অমিয়/