নাটোরের লালপুর উপজেলায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) মধ্যরাতে অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী থানার পশ্চিমটেংরী এলাকার সামাদের ছেলে মাহমুদ হাসান সোনামনি (৪০), নুর মোহাম্মদের ছেলে সামিউল ইসলাম (৪৬), হামিদের ছেলে কাজল (৪০) এবং নাটোর লালপুর উপজেলার গৌরীপুর এলাকার আহসান আলীর ছেলে মনিরুজ্জামান (৩৯)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৯ মে) দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সোমবার (১৮ মে) রাত সোয়া একটার দিকে পালিদেহা এলাকায় অভিযান চালায়। ওই সময় লালপুর- ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপর একটি সাদা রংয়ের প্রাইভেট কারের কাছে পৌঁছলে একজন পালিয়ে যায়। পরে ওই চারজনকে তল্লাশি করে অস্ত্র-গুলি-ম্যাগজিন উদ্ধার শেষে ফোন জব্দ করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকারীরা বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
কামাল মৃধা/অন্তরা