গল্প: মাসি-পিসি
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. মানিক বন্দ্যোপাধ্যায় কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯০৮ সালের ১৯ মে।
প্রশ্ন-২. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্পের নাম কী?
উত্তর: ‘অতসীমামী’।
প্রশ্ন-৩. ‘মাসি-পিসি’ গল্প কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ‘পূর্বাশা’।
প্রশ্ন-৪. ‘মাসি-পিসি’ গল্পের রচয়িতা কে?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন-৫. কার মাথায় কদমছাঁট রুক্ষ চুল?
উত্তর: কৈলাশের মাথায় কদমছাঁট রুক্ষ চুল।
প্রশ্ন-৬. মাসি-পিসি শহরের বাজারে কী বিক্রি করত?
উত্তর: মাসি-পিসি শহরের বাজারে শাকসবজি, ফলমূল বিক্রি করত।
প্রশ্ন-৭. সালতি কী?
উত্তর: সালতি হলো শালকাঠ বা তালকাঠের সরু ডোঙা।
প্রশ্ন-৮. আহ্লাদির স্বামীর নাম কী?
উত্তর: আহ্লাদির স্বামীর নাম জগু।
প্রশ্ন-৯. কে আহ্লাদিকে শ্বশুরবাড়ি পাঠানোর কথা বলেছে?
উত্তর: কৈলাশ আহ্লাদিকে শ্বশুরবাড়ি পাঠানোর কথা বলেছে।
প্রশ্ন-১০. ‘এবার সে মামলা করবে বৌ নেবার জন্যে’- কে মামলা করবে?
উত্তর: বৌ নেওয়ার জন্য জগু মামলা করবে।
প্রশ্ন-১১. মাসি-পিসি জামাইকে আপ্যায়ন করার জন্য কী বিক্রি করেছিল?
উত্তর: ছাগল বিক্রি করেছিল।
প্রশ্ন-১২. আহ্লাদির বাবা, মা, ভাই কোন রোগে মারা যায়?
উত্তর: আহ্লাদির বাবা, মা, ভাই কলেরায় মারা যায়।
আরো পড়ুন : মাসি-পিসি গল্পের মূলভাব লিখন
প্রশ্ন-১৩. আহ্লাদির জমি-জমার অধিকাংশ কার দখলে গেছে?
উত্তর: আহ্লাদির জমি-জমার অধিকাংশ গোকুলের দখলে গেছে।
প্রশ্ন-১৪. ‘মাসি-পিসি’ গল্পে বর্ণিত ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে কে?
উত্তর: ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে আহ্লাদি।
প্রশ্ন-১৫. ‘ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়’ উক্তিটি কার?
উত্তর: ‘ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়’ উক্তিটি পিসির।
প্রশ্ন-১৬. কী উপলক্ষে মাসি-পিসি উপোস ছিল?
উত্তর: শুক্লপক্ষের একাদশী উপলক্ষে মাসি-পিসি উপোস ছিল।
প্রশ্ন-১৭. কানাইয়ের সঙ্গে গোকুলের কতজন পেয়াদা এসেছে?
উত্তর: কানাইয়ের সঙ্গে গোকুলের তিনজন পেয়াদা এসেছে।
প্রশ্ন-১৮. পাতার ফাঁকে কার মাথায় জ্যোৎস্নার আলো পড়েছে?
উত্তর: পাতার ফাঁকে বৈদ্যের মাথায় জ্যোৎস্নার আলো পড়েছে।
প্রশ্ন-১৯. ‘বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব’ কথাটি কে বলেছিল?
উত্তর: কথাটি মাসি বলেছিল।
প্রশ্ন-২০. কানাই চৌকিদার মাসি-পিসিকে কোথায় যেতে হুকুম করে?
উত্তর: কাছারিবাড়িতে যেতে হুকুম করে।
প্রশ্ন-২১. মাসি-পিসি প্রতিবেশীদের হাঁকডাক শুরু করেছিল কেন?
উত্তর: কানাইদের ভড়কে দেওয়ার জন্য।
প্রশ্ন-২২. যুদ্ধের প্রস্তুতিস্বরূপ মাসি-পিসি কী চুবিয়ে রাখে?
উত্তর: যুদ্ধের প্রস্তুতিস্বরূপ মাসি-পিসি কাঁথা-কম্বল জলে চুবিয়ে রাখে।
প্রশ্ন-২৩. ‘লগি’ কী?
উত্তর: ‘লগি’ হলো নৌকা চালানোর জন্য ব্যবহৃত বাঁশের দণ্ড।
প্রশ্ন-২৪. ‘সোমত্ত’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘সোমত্ত’ শব্দের অর্থ যৌবনপ্রাপ্ত।
প্রশ্ন-২৫. ‘পাঁশুটে’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘পাঁশুটে’ শব্দের অর্থ ফ্যাকাশে।
প্রশ্ন-২৬. ‘ব্যঞ্জন’ অর্থ কী?
উত্তর: ‘ব্যঞ্জন’ অর্থ রান্না করা তরকারি।
প্রশ্ন-২৭. ‘রসুই চালা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘রসুই চালা’ শব্দের অর্থ রান্নাঘর।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর