চতুর্থ অধ্যায়: অণুজীব
প্রথম পরিচ্ছেদ: ভাইরাস
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকের আলোকে ৩০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
পলাশ তীব্র জ্বরে আক্রান্ত। তার জয়েন্ট ও মাংসপেশিতে ব্যথা, চোখে লাল ও দেহে ফুসকুড়ি উঠেছে।
৩০। উদ্দীপকের রোগটি প্রতিরোধে করণীয় হলো-
i. প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন
ii. দিনের বেলায় মশারি টাঙিয়ে ঘুমানো
iii. বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মশাবাহিত দুটি রোগের মধ্যে একটিতে রক্তের প্লাটিলেট নষ্ট হয়ে যায় এবং অন্যটিতে দেহের রক্তশূন্যতা দেখা দেয়।
৩১। উদ্দীপকের প্রথম রোগটির নাম কী?
(ক) কলেরা (খ) ম্যালেরিয়া
(গ) ডেঙ্গু (ঘ) ইনফ্লুয়েঞ্জা
৩২। দ্বিতীয় রোগটির ক্ষেত্রে যে লক্ষণ দেখা যায়-
i. যকৃত ফুলে ওঠে
ii. কাঁপুনিসহ তীব্র জ্বর
iii. ক্ষুধামান্দ্য ও বমিভাব
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : অণুজীব অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
নিচের উদ্দীপকের আলোকে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
করিম জ্বরে ভুগছে। তার চোখ লালচে হয়েছে এবং গায়ে লাল বর্ণের র্যাশ বর্তমান।
৩৩। উদ্দীপকের করিমের রোগের নাম কী?
(ক) ম্যালেরিয়া (খ) ইনফ্লুয়েঞ্জা
(গ) হেপাটাইটিস (ঘ) ডেঙ্গু
৩৪। করিমের রোগের কারণ এক ধরনের-
(ক) ব্যাকটেরিয়া (খ) ভাইরাস
(গ) ছত্রাক (ঘ) প্লাজমোডিয়ার্ম
৩৫। উপরের উদ্দীপকের রোগটির প্রকৃত বাহক কোনটি?
(ক) অ্যানোফিলিশ (খ) এডিস
(গ) এফিড (ঘ) প্লাজমোডিয়াম
উত্তর: ৩০. গ, ৩১. গ, ৩২. ঘ, ৩৩. ঘ, ৩৪. খ, ৩৫. গ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর