চতুর্থ অধ্যায়: অণুজীব
তৃতীয় পরিচ্ছেদ: ম্যালেরিয়া
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২। নিচের কোনটি ম্যালেরিয়া জীবাণুর হ্যাপ্লয়েড দশা?
(ক) জাইগোট (খ) উকিনেট
(গ) উসিস্ট (ঘ) স্পোরোজয়েট
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ম্যালেরিয়া পরজীবীর মশকীর দেহে সংঘটিত যৌন জননের সময়কালকে দুটি পর্যায়ে ভাগ করা যায়। যথা-
পর্যায়- (ক) গ্যামেটোগনি এবং
পর্যায়- (খ) স্পোরোগোনি
১৩। উদ্দীপকের ‘খ’ পর্যায়ে নিচের কোন গঠন সৃষ্টি হয়?
(ক) গ্যামেট (খ) জাইগোট
(গ) উত্তকিনেট (ঘ) স্পোরোজয়েট
১৪। উদ্দীপকের ‘ক’ পর্যায়ের বৈশিষ্ট্য-
i. মশকীর ক্রপের অভ্যন্তরে ঘটে
ii. স্ত্রী গ্যামেটে কোণ সৃষ্টি হয়
iii. এক্সফ্লাজেলেশন সম্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের চিত্রের আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৫। তির দ্বারা চিহ্নিত বিন্দুটি কী?
(ক) মেরোজয়েট
(খ) গ্যামেটোগনি
(গ) উসিস্ট
(ঘ) ক্রিপ্টোমেরোজয়েট
আরো পড়ুন : অণুজীব অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
১৬। তির দ্বারা চিহ্নিত দশাটি যে পরজীবীর তার বৈশিষ্ট্য হলো-
i. এর জীবনচক্রে দুটি পোষকের প্রয়োজন
ii. যৌন জননে এক্সফ্ল্যাজেলেশন দশা থাকে
iii. ঠোঁট, চোখ রক্ত বর্ণ ধারণ করে এবং শরীরে র্যাশ বের হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৭। মানুষ ও মশকী ম্যালেরিয়ার পোষক প্রাণী। ম্যালেরিয়া পরজীবীর গ্যামেটোগনি পর্যায়টি সংঘটিত হয়-
i. মানুষের লোহিত রক্ত কণিকায়
ii. মশকীর ক্রপের প্রাচীরে
iii. মশকীর ক্রপের লুমেনে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) i, ii ও iii
১৮। ম্যালেরিয়া পরজীবীর যৌনচক্রের সর্বশেষ ধাপের নাম কী?
(ক) গ্যামেট
(খ) মেরোজয়েট
(গ) স্পোরোজয়েট
(ঘ) গ্যামোটোসাইট
১৯। ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়-
i. ক্লোরোকুইন
ii. নিভাকুইন
iii. ম্যাপাক্রিন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২০। কোন দেশ ম্যালেরিয়ার ঝুঁকিবিহীন?
(i) মালদ্বীপ (ii) অস্ট্রেলিয়া
(iii) শ্রীলঙ্কা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১২. ঘ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. ক, ১৭. গ, ১৮. গ, ১৯. ঘ, ২০. ক।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর