দ্বিতীয় অধ্যায়: হিসাবের বইসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭৯. ক্রেডিট কার্ডের সুবিধা হলো-
ক. ক্রেডিট কার্ডের মাধ্যমে নগদে কেনা যায়
খ. ক্রেডিট কার্ডের মাধ্যমে নগদ অর্থ বহনের ঝুঁকি হ্রাস পায়
গ. ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে পণ্য কেনা যায়
ঘ. ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য কেনা যায়
১৮০. চেক প্রাপ্তির সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা না দিলে কোন প্রাপ্তির শামিল হয়?
ক. আগের প্রাপ্তির খ. বকেয়া প্রাপ্তির
গ. ভবিষ্যৎ প্রাপ্তির ঘ. নগদ প্রাপ্তির
১৮১. নগদ অর্থ সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক নয়?
ক. নগদ অর্থ বলতে বোঝায় চেক, মানি অর্ডার, হাতে নগদ, ব্যাংক জমা
খ. নগদ অর্থ নিরাপদ রাখা যায় ক্যাশ বাক্সে, ক্যাশ রেজিস্টার মেশিনে, লকার ও ভল্টে
গ. নগদ সম্পত্তি অন্য সম্পত্তিতে সহজে রূপান্তর করা যায়
ঘ. নগদ অর্থ সব সময়ই নিরাপদ থাকে
১৮২. নগদান বই জাবেদা ও খতিয়ানের সুবিধা ভোগ করে, ফলে-
ক. কাজের পরিধি বৃদ্ধি পায়
খ. এতে জড়িত কর্মকর্তা ও কর্মচারী কর্মবিমুখ হয়
গ. প্রচুর সময় ও শ্রম লাগে
ঘ. প্রচুর সময় ও শ্রম বাঁচে
১৮৩. কোন ধরনের বাট্টা নগদান বইয়ে লেখা হয়?
ক. কারবারি খ. নগদ
গ. ব্যবসায়িক ঘ. পরিমাণ
আরো পড়ুন : হিসাবের বইসমূহ অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব
১৮৪. নগদান বইয়ে লিপিবদ্ধ করতে হবে-
ক. কুঋণ সঞ্চিতি খ. পণ্য উত্তোলন
গ. বাট্টা প্রদান ঘ. অবচয় ধার্য
১৮৫. নগদান বই কোন ধরনের জাবেদা?
ক. সাধারণ খ. বিশেষ
গ. ব্যতিক্রম ঘ. সাধারণ ও বিশেষ
১৮৬. কোন বইয়ের জের দৈনিক ভিত্তিতে বের করা হয়?
ক. খতিয়ান বই খ. বিক্রয় বই
গ. ক্রয় বই ঘ. নগদান বই
১৮৭. নগদান বইয়ের জের বের করা হয়-
ক. সপ্তাহভিত্তিক খ. দৈনিকভিত্তিক
গ. মাসভিত্তিক ঘ. বছরভিত্তিক
উত্তর: ১৭৯। খ, ১৮০। ঘ, ১৮১। ক, ১৮২। ঘ, ১৮৩। খ, ১৮৪। গ, ১৮৫। ক, ১৮৬। ঘ, ১৮৭। খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর