প্রথম অধ্যায় : প্রাকৃতিক ভূগোল
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭. ভূমিরূপবিদ্যার বিষয়বস্তু কোনটি?
ক) পানিচক্র খ) জীবকূল
গ) জলবায়ু ঘ) প্লেট সঞ্চালন
১৮. জোয়ারভাটা প্রাকৃতিক ভূগোলের কোন অংশের অন্তর্ভুক্ত?
ক) ভূমিরূপবিদ্যা খ) জলবায়ুবিদ্যা
গ) সমুদ্রবিদ্যা ঘ) জীববিদ্যা
১৯. ভূগোলের কোন শাখায় প্রাণ ও পরিবেশের মিথস্ক্রিয়া পর্যালোচনা করা হয়?
ক) সমুদ্রবিদ্যা খ) জলবায়ুবিদ্যা
গ) ভূমিরূপবিদ্যা ঘ) বাস্তুবিদ্যা
২০. ভূমিরূপবিদ্যার পরিসরভুক্ত হলো-
i. খনিজ ও শিলা
ii. ভূমিরূপ ও আগ্নেয়গিরি
iii. মহীসোপান ও মহীঢাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
একাদশ শ্রেণির ছাত্রী প্রমি তার ভূগোল বই থেকে জানতে পেরেছে পৃথিবী বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে অর্থাৎ পৃথিবীতে জলভাগ, স্থলভাগ ও বায়ুমণ্ডলের উৎপত্তি হয়েছে।
২১. উদ্দীপকের বিষয়গুলো কোন ভূগোলে আলোচনা করা হয়?
ক) গাণিতিক খ) মানব
গ) প্রাকৃতিক ঘ) জ্যোতির্বিদ্যা
২২. পৃথিবী ওই অবস্থায় পৌঁছেছে-
i. তরল অবস্থার মধ্য দিয়ে
ii. কঠিন অবস্থার মধ্য দিয়ে
iii. বাষ্পীয় অবস্থার মধ্য দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩. প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদ-নদীর উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়?
ক) পানিবিদ্যা খ) জলবায়ুবিদ্যা
গ) সমুদ্রবিদ্যা ঘ) ভূমিরূপবিদ্যা
২৪. প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটি?
ক) পানিচক্র খ) বসতি
গ) নগরায়ণ ঘ) শিল্পায়ন
২৫. নিচের কোন বিষয়টি জলবায়ু বিদ্যার অন্তর্ভুক্ত নয়?
ক) বায়ুপ্রবাহ খ) বায়ু চাপ
গ) সমুদ্র স্রোত ঘ) ঘূর্ণিবাত
২৬. বৃষ্টিপাত প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়?
ক) ভূমিরূপ খ) সমুদ্র বিদ্যা
গ) জীব ভূগোল ঘ) জলবায়ু বিদ্যা
২৭. নদীর উৎপত্তি ও ক্রমবিকাশ প্রাকৃতিক ভূগোলের কোন বিদ্যার মধ্যে পড়ে?
ক) ভূমিরূপ বিদ্যা
খ) জলবায়ু বিদ্যা
গ) সমুদ্র বিদ্যা
ঘ) জীবমণ্ডল
২৮. ‘পৃথিবীপৃষ্ঠের প্রাকৃতিক ভূচিত্রাবলির বিজ্ঞানসম্মত পাঠই হলো প্রাকৃতিক ভূগোল।’ এটি কার সংজ্ঞা?
ক) রিচার্ড হার্টশোর্ন
খ) ফ্রেডরিথ র্যাটজেল
গ) American Heritage Science Dictionary
ঘ) ফেরেল
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
‘ক’ শাখাটি ভূ-অভ্যন্তরের গঠন ও উপাদান, খনিজ ও শিলা, পর্বত, সমভূমি, মালভূমি প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে। এ শাখা অধ্যয়ন করলে ওই বিষয়গুলো বিস্তারিত জানা যায়।
২৯. ‘ক’ শাখা বলতে উদ্দীপকে কোনটি নির্দেশ করা হয়েছে?
ক) জলবায়ুবিদ্যা খ) ভূমিরূপবিদ্যা
গ) সমুদ্র ভূগোল ঘ) জীব ভূগোল
উত্তর: ১৭. ঘ, ১৮. গ, ১৯. ঘ, ২০. ক, ২১. গ, ২২. খ, ২৩. ঘ, ২৪. ক, ২৫. গ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. গ, ২৯.খ।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর