দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২৩. PAN (Personal Area Network)-এর জন্য প্রযোজ্য-
i. এর ব্যাপ্তি ৩ থেকে ১০ মিটার হয়ে থাকে
ii. হাফ ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার করতে পারে
iii. এটি স্থাপন করা সহজ ও স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৪. মডেমের কাজ হলো-
i. ডেটা পাঠানো
ii. ডেটা গ্রহণ
iii. ডেটা সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৫. নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযোগস্থলকে কী বলে?
ক. মিডিয়া খ. সুইচ
গ. হাব ঘ. নোড
১২৬. রাউটারের কাজ হলো-
i. নেটওয়ার্ক সম্প্রসারণ করা
ii. একাধিক প্রোটোকলের নেটওয়ার্ক সংযুক্ত করা
iii. দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ ঘটানো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৭. নেটওয়ার্কযুক্ত কম্পিউটারগুলোর অবস্থানগত এবং সংযোগ বিন্যাসের নাম কী?
ক. ডিভাইস খ. টপোলজি
গ. মিডিয়া ঘ. নেটওয়ার্ক
১২৮. বাস টপোলজিতে-
i. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে
ii. মূল ক্যাবল ব্যাকবোন
iii. রিপিটার ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
আরো পড়ুন : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১০ম পর্ব
নিচের উদ্দীপকের আলোকে ১২৯ ও ১৩০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
জামাল ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান-প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করলেন। এখন ডেটার গতি বৃদ্ধির জন্য তিনি কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।
১২৯. উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি?
ক. PAN খ. LAN
গ. MAN ঘ. WAN
১৩০. জামালের সিদ্ধান্তের ফলাফল কী হবে?
ক. বাস্তবায়ন খরচ হ্রাস পাবে
খ. ব্যান্ডউইথ বৃদ্ধি পাবে
গ. বেশি শক্তি ব্যবহৃত হবে
ঘ. প্রতিস্থাপন সহজ হবে
নিচের উদ্দীপকের আলোকে ১৩১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
একটি রুমে থাকা ল্যাপটপগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।
১৩১. উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্ক হবে কোনটি?
ক. WPAN খ. WLAN
গ. WMAN ঘ. WWAN
১৩২. LAN-এর টপোলজি সাধারণত হয়ে থাকে-
i. বাস ii. স্টার iii. রিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩৩. কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে transmission delay time বৃদ্ধি পায়-
i. বাস টপোলজিতে
ii. স্টার টপোলজিতে
iii. রিং টপোলজিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ১২৩. ঘ, ১২৪. ক, ১২৫. ঘ, ১২৬. ঘ, ১২৭. খ, ১২৮. গ, ১২৯. গ, ১৩০. খ, ১৩১. খ, ১৩২. ঘ, ১৩৩. খ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর