জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট- হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩০। Medona Ltd.-এর আদায়যোগ্য সেবা আয়ের ২০,০০০ টাকার সমন্বয় ভুলবশত হিসাবে বাদ পড়েছে। এই ভুলের কারণে হিসাবে-
(ক) ২০,০০০ টাকা অতিরিক্ত নিট আয় দেখানো হয়
(খ) ২০,০০০ টাকা অতিরিক্ত রাজস্ব দেখানো হয়
(গ) ২০,০০০ টাকা অতিরিক্ত আয় এবং সম্পদ দেখানো হয়
(ঘ) ২০,০০০ টাকা ওই দিনে অতিরিক্ত সম্পদ দেখানো হয়
(ঙ) আর্থিক বিবরণীতে কোনো পরিবর্তন হয়নি
উত্তর: (গ) ২০,০০০ টাকা অতিরিক্ত আয় এবং সম্পদ দেখানো হয়।
৩১। কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না-
(ক) বেতন (খ) ভাড়া
(গ) অবচয় (ঘ) অগ্রপ্রদত্ত বিমা খরচ
(ঙ) বিক্রয় কমিশন
উত্তর: (গ) অবচয়।
৩২। নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে একটি কারবারের দায়ের পরিমাণ বের করো- দালানকোঠা ৯,০০,০০০ টাকা, আসবাবপত্র ৪,০০,০০০ টাকা, মজুত পণ্য ১,৫০,০০০ টাকা, প্রাপ্ত বিল ২০,০০০ টাকা, প্রদেয় বিল ১,০০,০০০ টাকা, অগ্রিম খরচ ৫০,০০০ টাকা, বকেয়া বেতন ৬০,০০০ টাকা, অনুপার্জিত আয় ৮০,০০০ টাকা, ব্যাংক ঋণ ২,০০,০০০ টাকা, অগ্রিম দেওয়া সুদ ১০,০০০ টাকা, অগ্রিম ভাড়া প্রাপ্তি ২০,০০০ টাকা
(ক) ৪৭০,০০০ টাকা (খ) ৪৫০,০০০ টাকা
(গ) ৩৯০,০০০ টাকা (ঘ) ৪২০,০০০ টাকা
(ঙ) ৪৬০,০০০ টাকা
উত্তর: (ক) ৪৭০,০০০ টাকা।
৩৩। ১ জানুয়ারি, ২০২৪ তারিখে যদি জমা করা মুনাফা হিসাবের জের ৬৩,০০০ টাকা হয় এবং কোম্পানি ২০২৪ সালে নিট ক্ষতির পরিমাণ ১২,০০০ টাকা হয়, তবে সমাপনী দাখিলায় অন্তর্ভুক্ত হবে-
(ক) জমা করা মুনাফা হিসাবে ডেবিট ৬৩,০০০ টাকা
(খ) জমা করা মুনাফা হিসাবে ডেবিট ৭৫,০০ টাকা
(গ) জমা করা মুনাফা হিসাবে ক্রেডিট ৭৫,০০০ টাকা
(ঘ) জমা করা মুনাফা হিসাবে ডেবিট ১২,০০০ টাকা
(ঙ) জমা করা মুনাফা হিসাবে ক্রেডিট ১২,০০০ টাকা
উত্তর: (ঘ) জমা করা মুনাফা হিসাবে ডেবিট ১২,০০০ টাকা।
৩৪। ১৯৯৮ সালে তিন বছরের জন্য ৩,৬০০ টাকায় একটি বিমা পলিসি কেনা হয় এবং অগ্রিম প্রদত্ত বিমা হিসাবে ডেবিট করা হয়। ১৯৯৯ সালে ধরা পড়ে যে, ১৯৯৮ সালে বিমা সম্পর্কে কোনো দাখিলা দেওয়া হয়নি এবং এ জন্য ১৯৯৮ সালের নিট আয় (কোনো কর নেই ধরে নিয়ে) ১,০০০ টাকা বেশি দেখানো হয়েছে। এই পলিসিটি যে তারিখে কেনা হয়েছিল-
(ক) ১ জানুয়ারি, ১৯৯৮ (খ) ১ ফেব্রুয়ারি, ১৯৯৮
(গ) ১ মার্চ, ১৯৯৮ (ঘ) ১ এপ্রিল, ১৯৯৮
(ঙ) ১ মে, ১৯৯৮
উত্তর: (গ) ১ মার্চ, ১৯৯৮।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর