জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট- হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। হিসাব সমীকরণ সব সময় প্রভাবিত হয়-
(ক) লেনদেনের মাধ্যমে
(খ) আয়-ব্যয় বিবরণীর মাধ্যমে
(গ) রেওয়ামিলের মাধ্যমে
(ঘ) দাখিলার মাধ্যমে
উত্তর: (ক) লেনদেনের মাধ্যমে।
২। একটি অব্যবসায়িক প্রতিষ্ঠানের মূলধন তহবিল সৃষ্টি হয়-
(ক) প্রতিষ্ঠানের দায় অপেক্ষা সম্পত্তির বাড়তি থেকে
(খ) প্রতিষ্ঠানের ব্যয় অপেক্ষা আয়ের বাড়তি থেকে
(গ) প্রতিষ্ঠানের খরচ অপেক্ষা বাড়তি উদ্বৃত্ত থেকে
(ঘ) প্রতিষ্ঠানের মজুত নগদ থেকে
উত্তর: (ক) প্রতিষ্ঠানের দায়-অপেক্ষা সম্পত্তির বাড়তি থেকে।
৩। নিম্নলিখিত সমন্বয় এন্ট্রিগুলোর মধ্যে কোনটি প্রধান সমন্বয় এন্ট্রি নয়?
(ক) অগ্রপ্রদত্ত খরচ (খ) অর্জিত রাজস্ব
(গ) বকেয়া খরচ (ঘ) বকেয়া রাজস্ব
উত্তর: (খ) অর্জিত রাজস্ব।
৪। আজিম লিমিটেড ১.১.৯৬ তারিখে একটি মেশিন কিনে এবং ১০% ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করে। ৩১.১২.৯৯ তারিখে মেশিনের অবচয় ১৪,৫৮০ টাকা ধার্য করা হলো, মেশিনের ক্রয়মূল্য কত?
(ক) ৩,০৪,৮৩১ টাকা (খ) ২,৭৪,৩৪৮ টাকা
(গ) ২,০০,০০০ টাকা (ঘ) ৩,৩৮,৭০১ টাকা
উত্তর: (গ) ২,০০,০০০ টাকা।
৫। মতিন, যতিন ও রথিন একটি অংশীদারি কারবারে যথাক্রমে ৪ : ২ : ১ হারে মুনাফা ও ক্ষতি বণ্টনের ভিত্তিতে ব্যবসা করছে। মতিন রথিনকে বছরে ১০,০০০ টাকার মুনাফা দেওয়ার নিশ্চয়তা দেয়। ওই বছরে মোট ৫৬,০০০ টাকা মুনাফা হয়। ওই বছরে যতিনের প্রাপ্য মুনাফার পরিমাণ কত?
(ক) ১৬,০০০ টাকা (খ) ১৫,৩৩৩.৩৩ টাকা
(গ) ৬৬৬.৬৭ টাকা (ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ১৬,০০০ টাকা।
৬। পুঞ্জীভূত অবচিতির উদাহরণ হলো-
(ক) একটি ব্যয়ের
(খ) একটি অলিখিত আয়ের
(গ) একটি দায়ের
(ঘ) একটি প্রতি হিসাবের
উত্তর: (ঘ) একটি প্রতি হিসাবের।
৭। কোনো পণ্য কেনার চালানে প্রতিটি ৮০০ টাকার পাঁচটি পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যাতে শতকরা ২৫ টাকা হারে কারবারি বাট্টা ও শতকরা ৫ টাকা হারে নগদ বাট্টা রয়েছে। যদি ধারে কেনার সময়কালের মধ্যে পরিশোধিত হয় তাহলে তোমার চেকটি কত টাকার হবে?
(ক) ২,৮৫০ টাকা (খ) ২,৮০০ টাকা
(গ) ২,৬০০ টাকা (ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ২,৮৫০ টাকা।