সপ্তম অধ্যায় : গ্যাসীয় বিনিময়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ফুসফুসের আবরণটিকে বলা হয়-
ক) ডায়াফ্রাম খ) প্লুরা
গ) পেরিকার্ডিয়াম ঘ) পেরিকন্ড্রিয়াম
২। ব্রংকাইটিসের কারণে রোগীর-
i. ঠোঁট নীল হয়ে যায়
ii. তীব্র শ্বাসকষ্ট হয়
iii. বুকে ব্যথা অনুভব হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩। সালোকসংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি?
ক) পটাশিয়াম খ) পাতার বয়স
গ) এনজাইম ঘ) অক্সিজেন
৪। নাসিকার পশ্চাৎভাগে কী থাকে?
ক) লোম খ) শ্লেষ্মা
গ) ঝিল্লি ঘ) ফুসফুস
৫। স্বরযন্ত্রের দুই ধারে দুই পেশিকে কী বলে?
ক) ভোকালকর্ড খ) স্নায়ুরজ্জু
গ) আলজিহ্বা ঘ) ফুসফুস
৬। Larynx-এর বাংলা রূপ কোনটি?
ক) ব্রংকাস খ) স্বরযন্ত্র
গ) গলবিল ঘ) শ্বাসনালি
৭। তরুণাস্থি দিয়ে গঠিত হয় কোনটি?
ক) কণ্ঠনালি খ) রক্তনালি
গ) খাদ্যনালি ঘ) শ্বাসনালি
৮। লোহিত রক্তকণিকায় কোনটি থাকে?
ক) ক্লোরিন খ) হাইড্রোজেন
গ) হিমোগ্লোবিন ঘ) ক্যালসিয়াম
৯। শ্বসনপ্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী অঙ্গের সমষ্টিকে কী বলে?
ক) পরিপাকতন্ত্র খ) শ্বসনতন্ত্র
গ) ব্যাপন ঘ) রেচনতন্ত্র
১০। বহিঃশ্বসন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়?
ক) ৩টি খ) ২টি
গ) ৪টি ঘ) ৫টি
১১। কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী কাজ বন্ধ করে দেয় কোনটি?
ক) লিপিড খ) অ্যামাইনো অ্যাসিড
গ) প্রোটিন অণু ঘ) শর্করা
১২। শ্বসনিক বস্তু হলো-
i. কার্বোহাইড্রেট ii. চর্বি iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i, ii ও iii
গ) i ও ii ঘ) iii
১৩। সালোকসংশ্লেষণের ক্ষেত্রে প্রযোজ্য-
i. এটি দিনের বেলা ঘটে থাকে
ii. পর্যাপ্ত আলোর প্রয়োজন
iii. অন্ধকারের প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) i, ii ও iii ঘ) iii
১৪। গলবিলের বৈশিষ্ট্য-
i. এটি স্বরযন্ত্রের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত
ii. মুখছিদ্রের ঠিক ওপরে অবস্থিত
iii. এর পশ্চাৎভাগের উপরিতলে একটি ছোট জিহ্বার মতো অংশ থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও iii ঘ) iii
১৫। অ্যাজমা রোগের বৈশিষ্ট্য-
i. ভাইরাসজনিত কারণে এ রোগ হয়
ii. এটি ছোঁয়াচে বা জীবাণুবাহিত রোগ নয়
iii. এটি ছোঁয়াচে বা জীবাণুবাহিত রোগ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) i, ii ও iii ঘ) iii
নিচের তথ্য থেকে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বিশ্ববিদ্যালয়পড়ুয়া লিমন তার ছোট ভাইকে বলল আমাদের শরীরে এমন একটি অঙ্গ রয়েছে, যা শ্বসনতন্ত্রের প্রধান শ্বসনকারী অঙ্গ। এটি বক্ষগহ্বরের ভেতর হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত। এটি স্পঞ্জের মতো নরম ও কোমল হালকা লালচে রঙের।
১৬। উদ্দীপকের অঙ্গটির নাম কী?
ক। মধ্যচ্ছদা খ) ফুসফুস
গ) শ্বাসক্রিয়া ঘ) শ্বাসনালি
১৭। উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির কাজ-
i. গ্লোবিউলগুলো ফুসফুসের কার্যকরী একক
ii. এর ভেতর দিয়ে গ্যাসীয় পদার্থের আদান-প্রদান হয়
iii. ধূলিকণাকে শ্লেষ্মার সঙ্গে বাইরে বের করে দেয়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৮। কোনটির সংক্রমণে যক্ষ্মা হয়?
ক) ভাইরাস
খ) ব্যাকটেরিয়া
গ) ছত্রাক
ঘ) প্রোটোজোয়া
১৯। উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে-
i. স্টোমাটা ii. লেন্টিসেল
iii. মূলরোম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। উদ্ভিদে স্টোমাটা কোথায় তৈরি হয়?
ক) বাকলে খ) কাণ্ডে
গ) মূলে ঘ) পাতায়
২১। শ্বসনপ্রক্রিয়ায় উৎপন্ন হয় কোনটি?
ক) অক্সিজেন খ) হাইড্রোজেন
গ) কার্বন ডাই-অক্সাইড ঘ) হিলিয়াম
২২। ডান ও বাম ফুসফুস যথাক্রমে কত খণ্ডে বিভক্ত?
ক) দুই ও তিন খণ্ডে
খ) তিন ও দুই খণ্ডে
গ) তিন ও চার খণ্ডে
ঘ) চার ও তিন খণ্ডে
উত্তর: ১. খ, ২. গ, ৩. ঘ, ৪. খ, ৫. ক, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. খ, ১০. খ, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. গ, ১৫. খ, ১৬. খ, ১৭. গ, ১৮. খ, ১৯. ঘ, ২০. ঘ, ২১. গ, ২২. খ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর