জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কোম্পানির ‘কৃত্রিম ব্যক্তি সত্তা’ বলতে বোঝায়-
(ক) কোম্পানির কৃত্রিম ব্যক্তি সত্তা একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান
(খ) কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা একটি আইন সৃষ্টি প্রতিষ্ঠান নয়
(গ) এ কোম্পানির অস্তিত্ব কখনোই বিলুপ্ত হবে না
(ঘ) এ কোম্পানি ব্যক্তির গুণাবলির অধিকারী
উত্তর: (ঘ) এ কোম্পানি ব্যক্তির গুণাবলির অধিকারী।
২। ‘মোহনীয় ব্যক্তিত্ব’ বাজারজাতকরণ প্রসারের জন্য কোন হাতিয়ারের প্রয়োজন?
(ক) ব্যক্তিগত বিক্রয় (খ) বিজ্ঞাপন
(গ) প্রচার (ঘ) বিক্রয় প্রচার
উত্তর: (ক) ব্যক্তিগত বিক্রয়।
৩। পিএসআইয়ের পূর্ণ শব্দ হলো?
(ক) প্রি-সিস্টেম ইমপোর্ট
(খ) প্রি-শিপমেন্ট ইন্সপেকশন
(গ) প্রি-সার্ভিস ইমপোর্ট
(ঘ) প্রি-সার্ভিস ইন্সপেকশন
উত্তর: (খ) প্রি-শিপমেন্ট ইন্সপেকশন।
৪। সাধারণ শেয়ারহোল্ডার লভ্যাংশ গ্রহণ করে-
(ক) পাওনাদারের দায় মেটানোর পরে
(খ) অগ্রাধিকারযুক্ত শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বণ্টনের আগে
(গ) অগ্রাধিকারযুক্ত শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বণ্টনের পরে
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর: (গ) অগ্রাধিকারযুক্ত শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বণ্টনের পরে।
৫। পাবলিক লিমিটেড কোম্পানির দৈনন্দিন ব্যবস্থাপনা কারা সম্পন্ন করে?
(ক) সব মালিক (খ) পরিচালক পরিষদ
(গ) নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপকরা (ঘ) উপরের সবাই
উত্তর: (গ) নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপকরা।
৬। সাবান তৈরি কোন ধরনের শিল্প?
(ক) বিশ্লেষণমূলক শিল্প (খ) যৌগিক শিল্প
(গ) প্রক্রিয়াগত শিল্প (ঘ) গঠনমূলক শিল্প
উত্তর: (খ) যৌগিক শিল্প।
৭। ‘র্যাক জবার’ এক ধরনের-
(ক) খুচরা ব্যবসায়ী (খ) পাইকার ব্যবসায়ী
(গ) শেয়ার ব্যবসায়ী (ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর: (খ) পাইকার ব্যবসায়ী।
৮। বিবরণপত্র প্রচারের পর কতদিনের মধ্যে ‘ন্যূনতম পুঁজি’ সংগৃহীত হলে শেয়ারের আবেদন বাবদ প্রাপ্ত টাকা আবেদনকারীকে ফেরত দিতে হয়?
(ক) ৪০ দিন (খ) ১২০ দিন
(গ) ৮০ দিন (ঘ) ১৮০ দিন
উত্তর: (ঘ) ১৮০ দিন।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর