সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। তোমরা নিশ্চয় জানো, এসএসসি পরীক্ষায় মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীরা চতুর্থ বিষয় হিসেবে কৃষি শিক্ষা বা গার্হস্থ্য বিজ্ঞান বিষয় নিতে পারে। এ বিষয়গুলোতে এ প্লাস পেলে তোমাদের পক্ষে বোর্ড পরীক্ষায় এ প্লাস পাওয়া সহজ হবে। বোর্ড পরীক্ষায় কৃষি শিক্ষা বিষয়ে তত্ত্বীয় অংশে ৭৫ এবং ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকে। কৃষি শিক্ষা বিষয়ে এ প্লাস পেতে যা মনে রাখবে তা হলো-
কৃষি শিক্ষা বিষয়ে তত্ত্বীয় অংশে বেশি নম্বর পেতে
১. কৃষি প্রযুক্তি, কৃষি উপকরণ ও কৃষিজ উৎপাদন অধ্যায়গুলো থেকে বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়বে।
২. বীজ সংরক্ষণ এবং মাছ ও পশুপাখির খাদ্য সরক্ষণ এবং খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ছক করে ও পয়েন্ট করে লিখলে বেশি নম্বর পাবে।
৩. মাছের পুকুর প্রস্তুতির প্রয়োজনীয়তা পয়েন্ট করে ও চিত্রসহ লিখলে পূর্ণ নম্বর পাবে।
৪. গৃহপালিত পাখির কাদ্য ও খাদ্যের গুরুত্ব ব্যাখ্যা বিষয়ক প্রশ্ন ও গবাদিপশুর খাদ্যের গুরুত্ব বিষয়ক প্রশ্নের উত্তর ছক করে ও পয়েন্ট করে লিখলে বেশি নম্বর পাবে।
৫. শাক-সবজি চাষ পদ্ধতি ও বিভিন্ন প্রকার ফুল ও ফল চাষ পদ্ধতি, রোগ বালাই দমন পদ্ধতি, ফুল ও ফল চাষের অর্থনৈতিক গুরুত্ব, মাছ চাষ পদ্ধতি ও মাছের রোগ শনাক্তকরণ বিষয়ক প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়বে।
৬. আগে যা পড়েছ, তা ভালো করে বারবার রিভিশন দেবে।
৭. মুখস্থ না করে বুঝে বুঝে সময় নিয়ে প্রশ্নের উত্তর পড়ার চেষ্টা করবে।
৮. একাধারে বেশি সময় পড়াশোনা না করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার পড়বে।
৯. লক্ষ্য স্থির করে ও সময় ভাগ করে নিয়ে পড়বে।
কৃষি শিক্ষা বিষয়ে ব্যবহারিক অংশে পূর্ণ নম্বর পেতে
কৃষি শিক্ষা বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় নম্বর থাকে ২৫। ব্যবহারিক পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়ার জন্য যা মনে রাখতে হবে তা হলো-
১. পরিষ্কার-পরিচ্ছন্ন ব্যবহারিক খাতায় সুন্দরভাবে চিত্র আঁকতে হবে।
২. চিত্রের পাশাপাশি বিভিন্ন অংশের নাম লিখতে হবে।
৩. অবশ্যই পেন্সিল দিয়ে চিত্র আঁকতে হবে।
৪. চিত্রের নিচে চিত্রের নাম এবং তার পাশে বিভিন্ন অংশ চিহ্নিত করে তার নাম লিখবে।
৫. চিত্রে যা আকঁবে সে সম্পর্কে বর্ণনা লিখবে।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর