কবিতা : ফেব্রুয়ারি ১৯৬৯
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. ‘দৈনিক বাংলা’ পত্রিকার পূর্ব নাম কী?
উত্তর: ‘দৈনিক বাংলা’ পত্রিকার পূর্ব নাম ‘দৈনিক পাকিস্তান’।
প্রশ্ন-২. শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: শামসুর রাহমানের প্রথম কবিতা ‘সাপ্তাহিক সোনার বাংলা’ পত্রিকায় প্রকাশিত হয়।
প্রশ্ন-৩. শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: শামসুর রাহমান ১৯২৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৪. ‘বিধ্বস্ত নীলিমা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘বিধ্বস্ত নীলিমা’ কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান।
প্রশ্ন-৫. কবি শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: কবি শামসুর রাহমান ২০০৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
প্রশ্ন-৬. কোন ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে?
উত্তর: কৃষ্ণচূড়া ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে।
প্রশ্ন-৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কোন ফুলের কথা উল্লেখ রয়েছে?
উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কৃষ্ণচূড়া ফুলের কথা উল্লেখ রয়েছে।
প্রশ্ন-৮. ‘শহিদের ঝলকিত....স্মৃতিগন্ধে ভরপুর। শূন্যস্থানে কী হবে?
উত্তর: ‘শহিদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর।’
প্রশ্ন-৯. হেঁটে যেতে যেতে কৃষ্ণচূড়াগুলোকে কবির কাছে কী বলে মনে হয়?
উত্তর: কৃষ্ণচূড়াগুলোকে কবির কাছে শহিদের ঝলকিত রক্তের বুদবুদ বলে মনে হয়।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর